এক্সপ্লোর

Sunil Chhetri Retirement: বিদায়বেলায় বিশেষ পোস্টার, সুনীলকে সম্মান জানাল ফিফা

Sunil Chhetri : যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারতের হয়ে নিজের ১৫১তম ম্যাচ খেলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন সুনীল ছেত্রী।

কলকাতা: কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ। কুয়েতের বিরুদ্ধে বৃহস্পতিবার, ৬ জুন জিতলেই বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের তৃতীয় রাউন্ডে পৌঁছনোর হাতছানি ভারতীয় ফুটবল দলের (Indian Football Team) সামনে। তবে সবকিছুকে ছাপিয়ে যাচ্ছেন একজন। তিনি সুনীল ছেত্রী (Sunil Chhetri)। ভারতীয় ফুটবল দলের অধিনায়ক। বৃহস্পতিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারতের হয়ে নিজের ১৫১তম ম্যাচ খেলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন সুনীল ছেত্রী। 

ছেত্রীর বিদায়ী ম্যাচের জন্য় গোটা দেশ প্রস্তুত। তাঁকে বিদায় জানাতে তৈরি শহর কলকাতাও। এরই মধ্যে ভারতীয় কিংবদন্তি ফুটবলারকে এক বিশেষ পোস্টের মাধ্যমে বিদায়ী ম্য়াচের আগে শুভেচ্ছা জানানো হল ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফার ফুটবল বিশ্বকাপ পেজের তরফে। পোস্টের ক্যাপশনে লেখা হয়, 'এক মানুষ যিনি গোটা প্রজন্মকে অনুপ্রাণিত করেছেন।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by FIFA World Cup (@fifaworldcup)

 

ছবিতে সুনীল ছেত্রীকে কয়েকজন কচিকাচাদের হাত ধরে হাঁটতে দেখা যাচ্ছে। তাঁর আরেক হাতে রয়েছে ফুটবল, পরনে ভারতীয় দলের নীল জার্সি এবং সামনে উড়ছে ভারতীয় পতাকা। অর্থাৎ তিনি যে পরবর্তী প্রজন্মকে ফুটবলকে বেছে নিতে, তাঁর প্রেমে পড়তে উদ্বুদ্ধ করেছেন, সেটাই বোঝানো হয়েছে।

সুনীলকে অবসরকালে শুভেচ্ছা জানিয়েছেন ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোও (Gianni Infantino)। তিনি লেখেন, 'এক অবিশ্বাস্য কেরিয়ারের জন্য অনেক অনেক অভিনন্দন সুনীল। এতদিন ধরে দেশের হয়ে প্রতিনিধিত্ব করা এবং ধারাবাহিকভাবে পারফর্ম করাটা সত্যিই অনবদ্য কৃতিত্ব। তুমি একজন অনুপ্রেরণা, রোল মডেল এবং আমাদের খেলার একজন কিংবদন্তি।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Gianni Infantino - FIFA President (@gianni_infantino)

ছেত্রী বর্তমানে খেলা চালিয়ে যাওয়া ফুটবলারদের মধ্যে আন্তর্জাতিক মঞ্চে তৃতীয় সর্বোচ্চ গোলদাতা। তাঁর সামনে শুধু লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। জাতীয় দলের হয়ে ১৫০টি ম্যাচে ৯৪টি গোল রয়েছে তাঁর। এবার দেখার যে তিনি নিজের শেষ ম্যাচেও গোল করে বিদায়ী জানাতে পারেন কি না।  

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: ৩০ বছরের মধ্যে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ, ইতিহাসের সামনে দাঁড়িয়ে বলছেন স্তিমাচ

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brazil Football: গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
Durand Cup: ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?
ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?
Messi Father Death: বাবার শেষকৃত্যের জন্য আর্জেন্তিনায় ফিরলেন মেসি, ফুটবলপ্রেমীদের ভিড়, পাশে থাকার বার্তা
বাবার শেষকৃত্যের জন্য আর্জেন্তিনায় ফিরলেন মেসি, ফুটবলপ্রেমীদের ভিড়, পাশে থাকার বার্তা
De Paul-Lionel Messi: ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিতলেন রদ্রিগো ডিপল
ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিতলেন রদ্রিগো ডিপল

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget