এক্সপ্লোর

অনিশ্চিত ক্রিস লিন, কাল ঘরের মাঠে পঞ্জাবের বিরুদ্ধে জয়ে ফিরতে মরিয়া কেকেআর

কলকাতা: এবারের আইপিএল-এ কালই প্রথম ঘরের মাঠে খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ কিংস ইলেভেন পঞ্জাব। প্রীতি জিন্টার দলের বিরুদ্ধে শাহরুখ খান, জুহি চাওলার দলের রেকর্ড উজ্জ্বল। তবে কালকের ম্যাচের আগে একটু চাপে কেকেআর। এর একটা কারণ অবশ্যই বিস্ফোরক ওপেনার ক্রিস লিনের চোট। অন্যটা গত ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হার। তবে ঘরের মাঠে দর্শক সমর্থন গৌতম গম্ভীরের দলের বড় ভরসা। ইডেনে চেনা পরিবেশে দর্শক সমর্থনকে কাজে লাগিয়ে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে জয়ে ফিরতে মরিয়া কেকেআর। ২০১৪ সালে ঋদ্ধিমান সাহার শতরান সত্ত্বেও কিংস ইলেভেনকে হারিয়ে দ্বিতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর। পঞ্জাবের বিরুদ্ধে মুখোমুখি লড়াইয়ে ১৩-৬ ফলে এগিয়ে কেকেআর। এই রেকর্ড গম্ভীরদের বাড়তি আত্মবিশ্বাস দেবে। এছাড়া জাতীয় দলের পেসার উমেশ যাদবের প্রত্যাবর্তনের ফলেও কেকেআর-এর বোলিং বিভাগের শক্তি বাড়বে। কেকেআর সূত্রে খবর, কাল লিন খেলতে না পারলে গম্ভীরের সঙ্গে ওপেন করবেন রবিন উথাপ্পা। সেক্ষেত্রে ক্রিস উকস বা ট্রেন্ট বোল্টের বদলে দলে আসতে পারেন শাকিব আল হাসান। মিডল অর্ডারে বড় ভরসা গত ম্যাচে অসাধারণ ব্যাটিং করা মণীশ পাণ্ডে। কিংস ইলেভেনের মেন্টর বীরেন্দ্র সহবাগ মাঠের বাইরে থেকেই দলকে সাহায্য করছেন। তাঁর সঙ্গে অধিনায়ক গ্লেন ম্যাক্সওয়েলের জুটি জমে গিয়েছে। তারই ফলে প্রথম দুটি ম্যাচে জয় পেয়েছে পঞ্জাব। কেকেআর-এর বিরুদ্ধে ম্যাচের আগে অভিজ্ঞ পেসার ইশান্ত শর্মাকে দলে নিয়েছেন সহবাগ। অতীতে কেকেআর-এর হয়ে খেলেছেন ইশান্ত। তাঁর ইডেনে খেলার অভিজ্ঞতা কাজে লাগবে বলেই আশা পঞ্জাব শিবিরের। ফলে ঘরের মাঠে কেকেআর-কে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে মরিয়া কিংস ইলেভেন পঞ্জাব।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rohit Sharma: জুটি হিসেবে ৪০০ আন্তর্জাতিক ম্য়াচ, বিরাটের সঙ্গে পার্টনারশিপ নিয়ে কী বললেন রোহিত?
জুটি হিসেবে ৪০০ আন্তর্জাতিক ম্য়াচ, বিরাটের সঙ্গে পার্টনারশিপ নিয়ে কী বললেন রোহিত?
FIFA World Cup Final: ইয়ামালদের জয়ের সেলিব্রেশনের মাঝেই দুঃসংবাদ, প্রাণ হারাল ১৩ বছরের কিশোর
ইয়ামালদের জয়ের সেলিব্রেশনের মাঝেই দুঃসংবাদ, প্রাণ হারাল ১৩ বছরের কিশোর
Messi Wife Antonela: আমার চোখে তুমিই শ্রেষ্ঠ... মেসির কান্না দেখে আবেগে ভাসলেন স্ত্রী আন্তোনেলা, চোখে জল ভক্তদেরও
আমার চোখে তুমিই শ্রেষ্ঠ... মেসির কান্না দেখে আবেগে ভাসলেন স্ত্রী আন্তোনেলা, চোখে জল ভক্তদেরও
FIFA World Cup Final: অবাক কাণ্ড! মেসিদের হারের পরও বিজয় উৎসবের পোস্ট আর্জেন্তিনার রাষ্ট্রপতির
অবাক কাণ্ড! মেসিদের হারের পরও বিজয় উৎসবের পোস্ট আর্জেন্তিনার রাষ্ট্রপতির

ভিডিও

Suvendu Adhikari | অ্যাপ ক্যাব পরিষেবা আরও বাড়াতে পদক্ষেপ রাজ্যের 'ভারত ট্যাক্সি'-র সঙ্গে জুড়ল 'যাত্রী সাথী' | ABP Ananda LIVE
Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীকে চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda LIVE
Canning News | যুবককে কি হত্যা করে বাজারের মধ্যে ফেলে যাওয়া হয়েছে? তদন্তে ক্যানিং থানা
Suvendu Adhikari | 'সরকারি কাজকর্মে বাংলা ভাষার প্রয়োগকে অগ্রাধিকার দিতে চিঠি', জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Firhad Hakim | ফিরহাদের মুখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget