এক্সপ্লোর

ICC Umpire Rudi Koertzen: গাড়ি দুর্ঘটনায় মারা গেলেন প্রাক্তন আম্পায়র রুডি কার্টসন

Rudi Koertzen: ২০১০ সালে আম্পায়ারিং থেকে অবসর নেওয়ার পূর্বে প্রোটিয়া আম্পায়ার ৩৩১টি  আন্তর্জাতিক ম্যাচের দায়িত্ব সামলেছেন। সেই সময় এই সংখ্যাটি একটি রেকর্ড ছিল।

গাইবেরখা: ক্রিকেটের আম্পায়ারিং জগতের পরিচিত মুখ ছিলেন রুডি কার্টসন (Rudi Koertzen)। বহু বছর ধরে শীর্ষস্তরে আম্পায়ারিং করেছেন তিনি। সেই বিখ্যাত আম্পায়ারই গাড়ি দুর্ঘটনায় মারা গেলেন।

কার্টসন জুনিয়রের মন্তব্য

সোমবারই (৯ অগাস্ট) গাইবেরখায় নেলসন ম্যান্ডেলা বে থেকে বন্ধুদের সঙ্গে গল্ফ খেলে ফিরছেন দক্ষিণ আফ্রিকার এই প্রাক্তন আম্পায়ার। সেই সময়ই রিভারডেলের কাছে গাড়ি দুর্ঘটনায় মুখোমুখি সংঘর্ষে তাঁর মৃত্যু হয় বলে জানান, তাঁর পুত্র রুডি কার্টসন জুনিয়র। তিনি বলেন, 'উনি কয়েকজন বন্ধুর সঙ্গে এক গল্ফ প্রতিযোগিতা অংশগ্রহণ করতে গিয়েছিলেন। সোমবারই উনাদের ফিরে আসার কথা ছিল। তবে মনে হচ্ছে ওঁরা আরেক রাউন্ড গল্ফ খেলবে বলে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে।' মৃত্যুকালে কার্টসনের বয়স হয়েছিল ৭৩ বছর। তাঁর পাশাপাশি দুর্ঘটনায় আরও তিন ব্যক্তিরও মৃত্যু হয়েছে বলে শোনা যাচ্ছে।

১৯৮১ সালে কার্টসন আম্পায়ারিং করা শুরু করেন। তিনি ১৯৯২ সালে পোর্ট এলিজাবেথে (বর্তমানে গাইবেরখা) ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যেকার ম্যাচে প্রথমবার আন্তর্জাতিক স্তরে আম্পায়ারিং করেন। ২০১০ সালে আম্পায়ারিং থেকে অবসর নেওয়ার পূর্বে প্রোটিয়া আম্পায়ার ৩৩১টি  আন্তর্জাতিক ম্যাচের দায়িত্ব সামলেছেন। সেই সময় এই সংখ্যাটি একটি রেকর্ড ছিল। আইসিসির আম্পায়ারদের এলিট প্যানেলের একেবারে প্রথমদিকের সদস্যদের একজন, রুডি নিজের মন্থর গতিতে আঙুল তুলে আউট দেওয়ার জন্য বেশ জনপ্রিয় ছিলেন। তাঁর মৃত্যুতে ভারতীয় ক্রিকেট তারকা বীরেন্দ্র সহবাগ (Virender Sehwag), যুবরাজ সিংহরা (Yuvraj Singh) শোকজ্ঞাপন করেছেন।

সহবাগ, যুবরাজের শোকজ্ঞাপন

সহবাগ অতীতের স্মৃতিচারণ করে লেখেন, 'ওম শান্তি! ওঁর পরিবারের জন্য় সমবেদনা। আমার সঙ্গে উনার দারুণ সম্পর্ক ছিল। যখনই আমি খারাপ শট খেলতাম, উনি আমায় বকে দিয়ে বলতেন, বুঝেশুনে খেলো, আমি তোমার ব্যাটিং দেখতে চাই। একবার উনি নিজের ছেলের জন্য় নির্দিষ্ট একটি ব্র্যান্ডের প্যাড কিনতে চেয়ে আমায় জিজ্ঞেস করেছিলেন। আমি সেটা উনাকে উপহার দেওয়ায় উনি ধন্যবাদও জানান। একজন জেন্টালম্যান ও ভাল মানুষ ছিলেন উনি। আপনাকে মিস করব রুডি।' 

 

 

যুবরাজও প্রায় একই সুরে শোকজ্ঞাপন করে জানান, 'রুডি কার্টসনের হঠাৎ করে মৃত্যুর খবরে মর্মাহত। উনি ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা আম্পায়ার ছিলেন, যার সঠিক সিদ্ধান্ত নেওয়ার দক্ষতার বিষয়ে সকলেই জানতেন। উনার পরিবারের জন্য সমবেদনা।' মাত্র দ্বিতীয় আম্পায়ার হিসাবে ১৫০ ওয়ান ডে এবং ২০০টির অধিক টেস্টে আম্পায়িরং করা রুডি সত্যি সর্বকালের অন্য়তম সেরা আম্পায়র হিসাবে চিরস্মরণীয় হয়ে থাকবেন।

আরও পড়ুন: সাফল্য সত্ত্বেও মেলেনি সাহায্য, কেজরিওয়ালকে ট্যাগ করে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিলেন পদকজয়ী

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brij Bhushan Sharan Singh : মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
Arshdeep Singh : বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Commonwealth Games 2026: ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই
ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই

ভিডিও

Malda News | মালদায় উদ্ধার কোটি কোটি টাকা, এত টাকার মালিক কে? ABP Ananda LIVE
Tulu Mondal | 'ক্রিমিনাল সিন্ডিকেট'-এর দায়িত্বে ছিল, এবার গ্রেফতার টুলুর ম্যানেজার | Birbhum News
Terrorist in Burdwan News | ইনস্টাগ্রামে 'ফাঁদ'! তরুণ তরুণীদের মগজ ধোলাই করত অর্পিতা?
Indranil Khan| মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার সঙ্গে ব্যাডমিন্টন খেললেন ক্রীড়ামন্ত্রী | Subrata Gupta
Malda Money Recovered: কাঁড়ি কাঁড়ি টাকা, গুনতে আনা হল মেশিন, মালদায় উদ্ধার কত কোটি?| ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget