এক্সপ্লোর

Mithali Raj: অবসর ভেঙে ক্রিকেট মাঠে ফিরতে চলেছেন মিতালি রাজ?

Mithali Raj: জুনেই ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন কিংবদন্তি ভারতীয় ব্যাটার। তবে মাসখানেক কাটতে না কাটতেই অবসর ভেঙে ক্রিকেটে ফেরার ইঙ্গিত দিয়ে রাখলেন মিতালি রাজ।

নয়াদিল্লি: সদ্যই নিজের বর্ণময় ক্রিকেট কেরিয়ারে ইতি টেনেছেন মিতালি রাজ (Mithali Raj)। জুনেই ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন কিংবদন্তি ভারতীয় ব্যাটার। তবে মাসখানেক কাটতে না কাটতেই অবসর ভেঙে ক্রিকেটে ফেরার ইঙ্গিত দিয়ে রাখলেন মিতালি রাজ।

আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন?

তাহলে কী আবারও ভারতীয় জার্সিতে দেখা যাবে মিতালিকে? উত্তরটা সম্ভবত না। আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন না মিতালি, বরং তিনি আসন্ন বছরে অনুষ্ঠিত হওয়া মহিলাদের আইপিএলে (Women's IPL) অংশ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন। আইসিসির নতুন পডকাস্ট '১০০% ক্রিকেট' মিতালি জানান, 'আমি ওই বিকল্পটা (আইপিএলে খেলার) খোলা রাখছি। এ ব্য়াপারে এখনও কোনও সিদ্ধান্তই নিইনি। মহিলাদের আইপিএল শুরুর হতে তো এখনও বেশ কিছু মাস বাকি রয়েছে। সত্যি বলতে মহিলাদের আইপিএলের প্রথম পর্বের অংশ হতে পারাটা কিন্তু দারুণ ব্য়াপার হবে।'

বহুদিন ধরেই মহিলাদের আইপিএল অনুষ্ঠিত করা নিয়ে জল্পনা কল্পনা চলছে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ডে পুরুষদের পাশাপাশি মহিলাদের টি-টোয়েন্টি লিগ অনুষ্ঠিত হলেও, ভারতীয় মহিলারা আইপিএলের মতো টুর্নামেন্ট খেলার সুযোগ পান না, এই নিয়ে কম সমালোচনা হয়নি। মহিলাদের একটি টি-টোয়েন্টি চ্যালেঞ্জ অনুষ্ঠিত হয় বটে, তবে তা মাত্র তিনটি দলেই সীমাবদ্ধ এবং গুটিকয়েক ম্যাচই তাতে খেলা হয়। এবার সব ঠিকঠাক থাকলে পুরুষদের পাশাপাশি আসন্ন বছরে ধুমধাম করে মহিলাদের আইপিএলও অনুষ্ঠিত হবে। তবে এটি ছয় দলের প্রতিযোগিতা হতে চলেছে বলেই শোনা যাচ্ছে। 

শেফালির প্রশংসা

পাশাপাশি তরুণ ভারতীয় তারকা শেফালি ভার্মারও (Shafali Verma) উচ্ছ্বসিত প্রশংসা করেন ভারতের প্রাক্তন অধিনায়িকা। ১৬ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটানো শেফালির বিষয়ে মিতালি বলেন, 'আমি ওর খেলার বিরাট ভক্ত। ওর মধ্যে যে কোনও দল, যে কোনও বোলিং আক্রমণের বিরুদ্ধে একা হাতে ভারতকে ম্যাচ জেতানোর দক্ষতা রয়েছে। ওর মতো এমন একজন খেলোয়াড় হয়তো এক যুগে একটাই আসে।'

আরও পড়ুন: টি-টোয়েন্টি সিরিজ খেলতে ত্রিনিদাদে পৌঁছে গেলেন রোহিত, পন্থরা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Neymar: 'আমার সময় শেষ...' আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা নেইমারের
'আমার সময় শেষ...' আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা নেইমারের
Duleep Trophy: অভিমন্যুকে ছাপিয়ে সহ-অধিনায়ক বৈভব, দলীপ ট্রফির দলে শামি-সহ বাংলার ৬, কী হল নির্বাচনী বৈঠকে?
অভিমন্যুকে ছাপিয়ে সহ-অধিনায়ক বৈভব, দলীপ ট্রফির দলে শামি-সহ বাংলার ৬, কী হল নির্বাচনী বৈঠকে?
Argentina Football Team: কাদায় আটকে ভয়ঙ্কর অভিজ্ঞতা আর্জেন্তিনার গোলকিপার দিবু মার্তিনেজ়ের, ৩ ঘণ্টা পর রক্ষা
কাদায় আটকে ভয়ঙ্কর অভিজ্ঞতা আর্জেন্তিনার গোলকিপার দিবু মার্তিনেজ়ের, ৩ ঘণ্টা পর রক্ষা
Cricket News: এমন ঘটনা আগে কখনও ঘটেছে! ইংল্যান্ডের ক্লাব ক্রিকেটের প্রতারণা-কাণ্ডে বিস্মিত ক্রিকেটবিশ্ব
এমন ঘটনা আগে কখনও ঘটেছে! ইংল্যান্ডের ক্লাব ক্রিকেটের প্রতারণা-কাণ্ডে বিস্মিত ক্রিকেটবিশ্ব

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Supreme Court: মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
Income Tax Return: ' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
Cockroach Janta Party: বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
Solar Eclipse 2026 : সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
Abhishek Banerjee: তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
Suvendu Adhikari: প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
Income Tax Return: এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
Suvendu Adhikari: সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
Embed widget