এক্সপ্লোর

বিশ্বকাপের পরও খেলা চালিয়ে যেতে পারেন ধোনি, ফর্ম থাকলে বয়সটা কোনও ব্যাপারই নয়, বললেন সৌরভ

কলকাতা: আর কিছুদিন পরেই ইংল্যান্ডে বসবে বিশ্বকাপের আসর। ক্রিকেট মহলে জল্পনা, বিশ্বকাপের পরই ক্রিকেটকে বিদায় জানাবেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। কয়েক বছর আগেই টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছেন ধোনি। এখন ভারতীয় দলের সীমিত ওভারের দলের নিয়মিত সদস্য বিশ্বকাপজয়ী অধিনায়ক। জল্পনা চলছে যে, বিশ্বকাপের পর সীমিত ওভারের ক্রিকেট থেকে অবসর নেবেন ধোনি। কিন্তু ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় এ ধরনের জল্পনার সঙ্গে একমত নন। তিনি মনে করেন, বিশ্বকাপের পরও খেলা চালিয়ে যেতে পারেন ধোনি। তিনি বলেছেন, ফর্ম থাকলে বয়সটা কোনও ফ্যাক্টরই নয়। সৌরভ বলেছেন, বিশ্বকাপের পরও খেলা চালিয়ে যেতে পারে ধোনি। ভারত কাপ জিতলে এবং ধোনি ধারাবাহিকভাবে পারফর্ম করতে পারলে ওকে কেন অবসর নিতে হবে। প্রতিভা থাকলে বয়সটা কোনও ব্যাপারই নয়। ভারতীয় পেস অ্যাটাকের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন সৌরভ। তিনি বলেছেন, বিশ্বকাপে  জসপ্রিত বুমরাহ ও মহম্মদ সামির জুটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। সৌরভ বলেছেন, বুমরাহই হোক বা সামি, ভারতের পেসাররা ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করছে। ইংল্যান্ডের দলের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে পেসাররা। সৌরভ মনে করছেন, ভুবনেশ্বর কুমারের পর চতুর্থ পেসার হিসেবে বিশ্বকাপ স্কোয়াডে থাকবেন উমেশ যাদব। ওপেনার শিখর ধবনের ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না। কিন্তু সৌরভ রোহিত শর্মার সঙ্গী হিসেবে আক্রমণাত্মক শিখর ধবনকে দলে রাখার পক্ষে সওয়াল করেছেন। তিনি বলেছেন, ওপেনিং জুটি নিয়ে অদলবদল করা উচিত নয়। ভারতের ইনিংসের শুরুতে আদর্শ জুটি রোহিত ও শিখর। সৌরভ বলেছেন, কে এ রাহুলও ওপেন করতে পারেন। প্রাক্তন অধিনায়ক মনে করেন, তিন নম্বরেই ব্যাট করতে নামা উচিত ভারতের অধিনায়ক বিরাট কোহলির। তিনি বলেছেন, বিরাট বিরাটই। তাঁর পর অম্বাতি রায়ডু, ধোনি ও কেদার যাদব। বিজয় শঙ্করের উত্থান নির্বাচকদের মাথাব্যাথার কারণ হয়ে উঠবে বলে মন্তব্য করেছেন সৌরভ। তিনি বলেছেন, রবীন্দ্র জাডেজাকে বিশ্বকাপ স্কোয়াডে রাখা উচিত নয়। নাগপুরে বিজয় শঙ্কর ভালো বোলিং করেছে। আমি মনে করি, ও বিশ্বকাপ দলে জায়গা করে নেওয়ার দাবিদার। বিশ্বকাপে ভারতকেই ফেভারিট বলছেন সৌরভ। একইসঙ্গে বলেছেন, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কার মতো দলও রয়েছে। সম্প্রতি শ্রীলঙ্কা বেশ ফর্মে রয়েছে। ওরা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিয়েছে। তাই এবারের বিশ্বকাপ দুরন্ত হতে চলেছে। অস্ট্রেলিয়া একেবারেই ছন্দে নেই। তবে সৌরভ মনে করছেন, স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারের প্রত্যাবর্তন গতবারের চ্যাম্পিয়নদের মনোবল বাড়াবে। সৌরভ বলেছেন, এখনই বিশ্বকাপে প্রথম একাদশ ঘোষণা করা যায় না। তবে তিনি তাঁর ১৫ জনের সম্ভাব্য স্কোয়াডের সদস্যদের বেছে নিয়েছেন। তাঁর স্কোয়াড হল-রোহিত, শিখর, কে এল রাহুল, বিরাট কোহলি, অম্বাতি রায়ডু, ধোনি, কেদার, হার্দিক, বিজয় শঙ্কর, কুলদীপ, চাহল, বুমরাহ, সামি, ভুবনেশ্বর ও উমেশ।

সেরা শিরোনাম

IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
IPL Auction 2027: আইপিএল নিলাম হবে কবে? জানা গেল দিনক্ষণ
IPL Auction 2027: আইপিএল নিলাম হবে কবে? জানা গেল দিনক্ষণ
India vs West Indies Live: বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ, ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ় টি-২০ সিরিজ অমীমাংসিত, লাইভ আপডেট
বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ, ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ় টি-২০ সিরিজ অমীমাংসিত, লাইভ আপডেট
IND vs WI Innings Highlights: ঈশানের ঝোড়ো ব্যাটিং, বৃষ্টির মধ্যে ম্যাচ ও সিরিজের ফয়সালা রুদ্ধশ্বাস থ্রিলারে?
ঈশানের ঝোড়ো ব্যাটিং, বৃষ্টির মধ্যে ম্যাচ ও সিরিজের ফয়সালা রুদ্ধশ্বাস থ্রিলারে?

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget