এক্সপ্লোর

তৃতীয় টেস্টে এই তরুণ ক্রিকেটারকে খেলানোর পক্ষে সওয়াল গাওস্করের

লন্ডন: লর্ডস টেস্টে কোণঠাসা ভারত। এজবাস্টনে প্রথম টেস্টে হেরে গিয়েছে ভারত। এবার লর্ডসে হারলে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ পিছিয়ে পড়বে ভারত। প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টেও ব্যর্থ ভারতীয় ব্যাটসম্যানরা। বলের সুইং সামলানোর ক্ষেত্রে ভারতীয় ব্যাটসম্যানদের দুর্বলতা লর্ডসে আরও একবার প্রকট হয়ে গিয়েছে। এই অবস্থায় ভারতীয় দলের প্রাক্তন ব্যাটসম্যান সুনীল গাওস্কর তৃতীয় টেস্টে ঋষভ পন্তকে খেলানোর পক্ষে জোর সওয়াল করলেন। আগামী ১৮ আগস্ট ট্রেন্টব্রিজে শুরু হবে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের তৃতীয় টেস্ট। কাঁধের অস্ত্রোপচারের জন্য নিয়মিত উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা দলের বাইরে চলে যাওয়ার পর দিল্লির উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভকে ভারতীয় দলে ডাকা হয়। টেস্ট দলে এই প্রথমবার সুযোগ পেয়েছেন তিনি। টেস্ট ক্রিকেটে প্রথম ১০ হাজার রান সংগ্রহকারী গাওস্কর বলেছেন, পন্তকে একজন স্পেশ্যালিস্ট ব্যাটসম্যান হিসেবেও নেওয়া যেতে পারে। এতে কোনও ক্ষতি নেই। গাওস্কর বলেছেন, এটা অবশ্যই একটা সুযোগ। তৃতীয় টেস্টে ও প্রথম একাদশে সুযোগ পেতে পারে। লোয়ার অর্ডারের ব্যাটসম্যান হিসেবে দলে থাকতে পারে। গাওস্কর বলেছেন, ঋষভ ভারতীয় ক্রিকেটের ভবিষ্যত। এ ধরনের ক্রিকেটারের ওপর টিম ম্যানেজমেন্টকে ভরসা করতে হবে। তিনি বলেছেন, ঋদ্ধিমান আনফিট ঘোষিত হওয়ার পর ওকে বেছে নেওয়া হয়েছে। এতেই নির্বাচক কমিটি ও টিম ম্যানেজমেন্টের চিন্তাভাবনা স্পষ্ট হয়ে গিয়েছে। চলতি টেস্ট সিরিজ শুরুর আগে ঋষভ ভারত এ দলের হয়ে ইংল্যান্ডে তিনটি হাফসেঞ্চুরি করেছেন। এরমধ্যে তাঁর ৬৭ রানের সংযমী ইনিংস দলের কোচ রাহুল দ্রাবিড়েরও নজর কেড়েছে। দ্রাবিড়ও এই তরুণ ক্রিকেটারের প্রশংসা করেছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: এম্বোলোকে দ্বিতীয় হলুদ কার্ড দেখানোর ক্ষেত্রে কোথায় ভুল ছিল রেফারির? কী বলছে নিয়ম?
এম্বোলোকে দ্বিতীয় হলুদ কার্ড দেখানোর ক্ষেত্রে কোথায় ভুল ছিল রেফারির? কী বলছে নিয়ম?
Indian Cricket Team: সাম্প্রতিক সময়ে দেশের সেরা টি-টোয়েন্টি স্পিনারই দলে নেই কেন? প্রশ্নের মুখে নির্বাচকরা
সাম্প্রতিক সময়ে দেশের সেরা টি-টোয়েন্টি স্পিনারই দলে নেই কেন? প্রশ্নের মুখে নির্বাচকরা
Kolkata Knight Riders: ভারতীয় কোচের পদ 'ছেড়ে' ২৪ ঘণ্টার মধ্যেই কেকেআরে নতুন ভূমিকায় টেন দুশখাতে
ভারতীয় কোচের পদ 'ছেড়ে' ২৪ ঘণ্টার মধ্যেই কেকেআরে নতুন ভূমিকায় টেন দুশখাতে
FIFA World Cup 2026: কথা রাখলেন কুকুরেয়া, বিশ্বকাপ জিতে করালেন স্পেন কোচ দে লা ফুয়েন্তের ট্যাটু
কথা রাখলেন কুকুরেয়া, বিশ্বকাপ জিতে করালেন স্পেন কোচ দে লা ফুয়েন্তের ট্যাটু

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৮.০৭.২০২৬)। NDA- র আমন্ত্রণে প্রথমবার বৈঠকে হাজির NCPI সাংসদরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২৮.০৭.২০২৬)। সংসদে তোলপাড়, পুলিশি অত্যাচারের অভিযোগে বিক্ষোভ বিরোধীদের
BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget