এক্সপ্লোর

সচিনও পাল্টা স্লেজিং করেছিলেন, দাবি গ্লেন ম্যাকগ্রার

চেন্নাই: সারা বিশ্বে ক্রিকেট মাঠে স্লেজিং করার জন্য কুখ্যাত অস্ট্রেলিয়া। খেলা চলাকালীন নানাভাবে বিপক্ষ দলের ক্রিকেটারদের উত্যক্ত করে ম্যাচ জেতার চেষ্টা করে অস্ট্রেলিয়া। কিন্তু তাদেরই নাকি পাল্টা স্লেজিং করে চাপে ফেলে দিয়েছিলেন সচিন তেন্ডুলকর। এমনই দাবি করলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার গ্লেন ম্যাকগ্রা। চেন্নাই ইন্টারন্যাশনাল সেন্টারে এক অনুষ্ঠানে ম্যাকগ্রা বলেছেন, ‘একজন অস্ট্রেলিয়ানের পক্ষে প্রতারণা বা হারকে ভালভাবে না নিতে পারার অভিযোগের চেয়ে অপমানজনক আর কিছু হতে পারে না। ভারতীয় ক্রিকেটাররাও স্লেজিং করে। এমনকী সচিনও আমাকে ইংরাজিতে স্লেজিং করেছিল।’ সচিনের সঙ্গে ম্যাকগ্রার লড়াই একসময় ক্রিকেটবিশ্বে অন্যতম আকর্ষণ ছিল। ২০০১ সালে অস্ট্রেলিয়ার ভারত সফরে দু দলের লড়াই তুঙ্গে উঠেছিল। সেই সিরিজে ভারতের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের দেরিতে টস করতে আসা নিয়ে কম বিতর্ক হয়নি। ২০০৭-০৮ সালে ভারতের অস্ট্রেলিয়া সফরেও প্রচুর বিতর্ক হয়। আম্পায়ারিং বিতর্ক, হরভজন সিংহের বিরুদ্ধে অ্যান্ড্রু সাইমন্ডসের ‘মাঙ্কি’ বলার অভিযোগ নিয়ে বহু জলঘোলা হয়েছিল। সেবার হরভজনের পক্ষে সাক্ষ্য দেন সচিন। ম্যাকগ্রার দাবি, ইংল্যাল্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন ধারাভাষ্য দেওয়ার ফাঁকে বলেছেন, শ্রীলঙ্কার ক্রিকেটাররা সবচেয়ে বেশি স্লেজিং করেন। ভারত বা শ্রীলঙ্কা সফরে এস অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের স্লেজিংয়ের মুখে পড়তে হয়। কিন্তু সেই ঘটনা সবার নজর এড়িয়ে যায়। অস্ট্রেলিয়ানদেরই সবাই স্লেজিং করতে দেখে। আগামী মাসে ভারত সফরে আসছে অস্ট্রেলিয়া। চার টেস্টের সিরিজেও কি স্লেজিং দেখা যাবে? স্টিভ স্মিথরা স্লেজিং করলে বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজারা কীভাবে তার জবাব দেন, সেটা দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL 2026: আইপিএল ২০২৬ শুরুর আগেই বড় সিদ্ধান্ত নিয়ে ফেলল বিসিসিআই, বাতিল উদ্বোধনী অনুষ্ঠান
আইপিএল ২০২৬ শুরুর আগেই বড় সিদ্ধান্ত নিয়ে ফেলল বিসিসিআই, বাতিল উদ্বোধনী অনুষ্ঠান
KKR: রাজ্যে ভোটের মাঝেই চলবে আইপিএল, দেখে নিন নাইটদের পূর্ণাঙ্গ সূচি
রাজ্যে ভোটের মাঝেই চলবে আইপিএল, দেখে নিন নাইটদের পূর্ণাঙ্গ সূচি
IPL 2026: আইপিএলের দ্বিতীয় দফার সূচি প্রকাশ করল বিসিসিআই, কোথায় কবে মাঠে নামবে আপনার প্রিয় দল?
আইপিএলের দ্বিতীয় দফার সূচি প্রকাশ করল বিসিসিআই, কোথায় কবে মাঠে নামবে আপনার প্রিয় দল?
Lalit Modi: মোদীর প্রস্তাব মেনে নিলে ১৯৯৮ সাল থেকেই আইপিএল শুরু হত, কেন পিছিয়ে গেল?
মোদীর প্রস্তাব মেনে নিলে ১৯৯৮ সাল থেকেই আইপিএল শুরু হত, কেন পিছিয়ে গেল?

ভিডিও

Chok Bhanga 6ta: রামনবমীতে TMC-BJP টক্কর, প্রচার-যুদ্ধে রণক্ষেত্র বাসন্তী। মার খেল পুলিশ
Ghanta Khanek Sange Suman (২৫.০৩.২৬)পর্ব ২: 'মুসলমানদের জন্য কিছুই করেননি মমতা', হুমায়ুন কবীরকে পাশে নিয়ে তীব্র আক্রমণ আসাদউদ্দিন ওয়েসি-র
West Bengal Assembly Election | বেজে গিয়েছে ভোটের বাদ্যি, আমজনতার মনের কথা শুনে গান ধরলেন উপল-রণজয়
Jukti Takko (পর্ব ২) |
Jukti Takko (পর্ব ১) | দু'দফায় ভোট, সেই হিংসার শঙ্কা। ভবানীপুরে মহারণ, বেজে গেল ডঙ্কা!

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Transgender Amendment Bill: আপত্তি উড়িয়ে ট্রান্সজেন্ডার বিল পাস করিয়ে নিল কেন্দ্র, লিঙ্গপরিচয়ের অধিকারেও বুলডোজার, বলছেন বিরোধীরা
আপত্তি উড়িয়ে ট্রান্সজেন্ডার বিল পাস করিয়ে নিল কেন্দ্র, লিঙ্গপরিচয়ের অধিকারেও বুলডোজার, বলছেন বিরোধীরা
Weather Update: পড়বে বাজ, ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, দুর্যোগ থামবে কবে ?
পড়বে বাজ, ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, দুর্যোগ থামবে কবে ?
Air India: সৌদির আকাশ থেকে ফেরাতে হল এয়ার ইন্ডিয়ার যাত্রীভর্তি বিমান, লন্ডন যাওয়ার পথে মাঝ আকাশে গোলযোগ
সৌদির আকাশ থেকে ফেরাতে হল এয়ার ইন্ডিয়ার যাত্রীভর্তি বিমান, লন্ডন যাওয়ার পথে মাঝ আকাশে গোলযোগ
Kolkata Shootout: 'ওর মাথায় রাজনৈতিক দাদাদের হাত, পুলিশে অভিযোগ করলে ছাড়িয়ে আনেন কাউন্সিলাররা'
'ওর মাথায় রাজনৈতিক দাদাদের হাত, পুলিশে অভিযোগ করলে ছাড়িয়ে আনেন কাউন্সিলাররা'
Ram Navami 2026: সিউড়িতে অস্ত্র হাতে রামনবমীর মিছিল !
সিউড়িতে অস্ত্র হাতে রামনবমীর মিছিল ! "নেতৃত্বে" BJP প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায় ? বিস্ফোরক অভিযোগ বীরভূমে
Bus Accident: মর্মান্তিক ! বাস-লরির সংঘর্ষে ঝলসে গেল অন্তত ১৪টি তাজা প্রাণ
মর্মান্তিক ! বাস-লরির সংঘর্ষে ঝলসে গেল অন্তত ১৪টি তাজা প্রাণ
Ram Navami 2026: রামনবমী ঘিরে উত্তেজনা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, স্লোগান উঠল, ‘ক্ষুদিরামের বাংলায় নাথুরামের ঠাঁই নেই’
রামনবমী ঘিরে উত্তেজনা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, স্লোগান উঠল, ‘ক্ষুদিরামের বাংলায় নাথুরামের ঠাঁই নেই’
Donald Trump : ট্রাম্পকে সুপ্রিম লিডার চাইছে ইরান ! হাতেপায়ে ধরছে, গোপনে হচ্ছে ডিল ?
ট্রাম্পকে সুপ্রিম লিডার চাইছে ইরান ! হাতেপায়ে ধরছে, গোপনে হচ্ছে ডিল ?
Embed widget