এক্সপ্লোর

Neeraj Chopra on Social : সোনালি সাফল্যে সোশ্যালে সুপারহিট, ফেসবুক-ট্যুইটার সার্চে একেবারে উপরের দিকে নীরজ

ট্যুইটারে তৃতীয়, ফেসবুকে মেনশন তালিকায় দ্বিতীয় স্থানে নীরজ।

নয়াদিল্লি : ফেসবুক, ট্যুইটার বা ইনস্টাগ্রাম, সবথেকে বেশি ব্যবহৃত সমস্ত সোশ্যাল মিডিয়া সাইটে সুপারহিট নীরজ চোপড়া। অলিম্পিক্সের সোনালি সাফল্যের জেরে বিভিন্ন সার্চ ইঞ্জিনে খোঁজ থেকে সোশ্যাল মিডিয়ায় 'মেনশন' সবেতেই উজ্জ্বল ভারতীয় এই অ্যাথলিট। এই মুহূর্তে ট্যুইটারে তৃতীয় সর্বোচ্চ আলোচিত অ্যাথলিট নীরজ। ফেসবুকে দ্বিতীয় সর্বোচ্চ মেনশনের তালিকাতেও রয়েছেন নীরজ চোপড়া।

গত ৭ অগাস্ট টোকিও অলিম্পিক্সের মঞ্চে ইতিহাস গড়ে নীরজ চোপড়া। ৮৭.৫৮ মিটার জ্যাভলিন ছুড়ে দ্য গ্রেটেস্ট শো অন আর্থের মঞ্চ থেকে ভারতকে অ্যাথলেটিক্সে ঐতিহাসিক প্রথম সোনা এনে দেন নীরজ। আর যে নজিরের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ইনস্টাগ্রামে একলাফে ফলোয়ার্স সংখ্যা ১০ লক্ষ বেড়ে যায়। গুগলেও বেড়ে যায় ভারতের সোনার ছেলের সম্পর্কে খোঁজ-খবর। তাঁর কীর্তিকে সম্মান জানিয়ে সোশ্যাল মিডিয়ায় নেতা-নেত্রী থেকে ক্রীড়াবিদ হয়ে অগণিত সাধারণ মানুষ শুভেচ্ছার ঢল জানান, আর যার জেরেই গত কয়েকদিনে লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে সার্চ-মেনশনের সংখ্যা।

এদিকে, নীরজের কীর্তিকে সম্মান জানাতে অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া (এএফআই) মঙ্গলবারই ঘোষণা করেছে ৭ অগাস্টকে ভারতে 'জ্যাভলিন থ্রো ডে'  হিসেবে পালন করা হবে। খুদেরা যাতে জ্যাভলিন থ্রো'তে অংশ নিতে আরও আগ্রহী হয় তাই নীরজের কীর্তির দিনটিকে বিশেষভাবে পালনের কথা ঘোষণা করেন তারা। অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে আয়োজিত সংবর্ধনা মঞ্চে এদিন কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েন নীরজ। তিনি জানান, ২০১৫ সালে কেরল ন্যাশনালসে পঞ্চম স্থানে থাকা সত্ত্বেও তাঁকে জাতীয় ক্যাম্পে সুযোগ দেওয়ার পরই কেরিয়ারের মোড় ঘুরে যায় বলে জানান তিনি।

অলিম্পিক্সের সাফল্যের জেরে আবেগ, ভালোবাসা ও সংবর্ধনা ভাসলেও তা নিয়ে বেশি মাথা না ঘামিয়ে এখনই নিজের পরের লক্ষ্য স্থির করে ফেলেছেন ভারতের সোনার ছেলে। আগামী বছর মার্কিন মুলুকে আয়োজিত হতে চলা বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সেরা হওয়াই লক্ষ্য নীরজের। পাশাপাশি হরিয়ানার ছেলের সাফ কথা, 'এশিয়ান গেমস, কমনওয়েলথ এবং অলিম্পিক্সেও ফের সোনা জিততে চাই।' মাত্র ২৩ বছর বয়সে প্রথম অলিম্পিক্সে নেমেই সোনালি কীর্তি গড়া নীরজের হাতে যথেষ্ট সময় রয়েছে সাফল্যের আরও নতুন নজির গড়ার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Brazil Football: গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
Durand Cup: ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?
ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget