এক্সপ্লোর

যখন হরভজন রোহিতের উদ্দেশে বললেন, 'বস কর পাগলে, অব রুলায়েগা ক্যায়া?'

গত শুক্রবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিন শুক্রবার মাঠে মজার ছলে ভারতীয় দলের ওপেনার রোহিত শর্মাকে হরভজন সিংহের কথা বলতে শোনা গেল। আসলে খেলার তৃতীয় দিন দক্ষিণ আফ্রিকার ডিন এলগার ও কুইন্টন ডি কক তীব্র প্রতিরোধ গড়ে তুলেছিলেন ভারতীয় বোলারদের বিরুদ্ধে।

বিশাখাপত্তনম: গত শুক্রবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিন শুক্রবার মাঠে মজার ছলে ভারতীয় দলের ওপেনার রোহিত শর্মাকে হরভজন সিংহের কথা বলতে শোনা গেল। আসলে খেলার তৃতীয় দিন দক্ষিণ আফ্রিকার ডিন এলগার ও কুইন্টন ডি কক তীব্র প্রতিরোধ গড়ে তুলেছিলেন ভারতীয় বোলারদের বিরুদ্ধে। দুজনেই সেঞ্চুরি করে বোলার ও ফিল্ডারদের ধৈর্য্যের পরীক্ষা নিচ্ছিলেন। তৃতীয় দিনের শেষ সেশনে অবশ্য অশ্বিন প্রোটিয়া শিবিরে আঘাত হানেন এবং তাদের প্রতিরোধ ভাঙতে উল্লেখযোগ্য ভূমিকা নেন। ওই দিনের খেলা চলার সময় একটা সময় রোহিতের কথা স্ট্যাম্প মাইকে ধরা পড়ে। তাঁকে মজার ছলে হরভজনকে ডাকার কথা বলতে শোনা যায়। ভারতীয় দলের প্রাক্তন স্পিনার হরভজন তখন হিন্দি ধারাভাষ্য দিচ্ছিলেন। দুটি ওভারের মাঝে রোহিতকে বলতে শোনা যায়, এসো এসো ভাজ্জু পা, এসো। ভাজ্জু পা, আপনার জন্য বেশ রাফ তৈরি হয়েছে, এখানে এসে একটু আধটু বল করে যান)। রোহতিকে হরভজনের বোলিং অ্যাকশন নকল করতেও দেখা যায়। দিনের খেলার শেষে হরভজন রোহিতের উদ্দেশে একটা বিশেষ বার্তা দেন। ম্যাচ সম্প্রচারকারী সংস্থা একটি ভিডিও আপলোড করেছে, যেখানে সঞ্চালক ভাজ্জিকে রোহিতের ওই কথাবার্তা সম্পর্কে জানান। এ কথা শুনে আবেগপ্রবণ হয়ে পড়েন ভাজ্জি। তিনিও মজার ছলে বলেন, বস কর পাগলে, অব রুলায়েগা ক্যায়া (চুপ কর পাগল, কাঁদাবি নাকি?) পরে হরভজন তাঁর বোলিং অ্যাকশনও করে দেখান। তা দেখে খুবই উচ্ছ্বসিত হয়ে ওঠেন সহ ধারাভাষ্যকার তথা ভারতীয় দলের প্রাক্তন ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণ। ভাজ্জি বলেন, এটা রোহিতের জন্য। ও আমাকে বলেছে, তাই করলাম। উল্লেখ্য, বিশাখাপত্তনম টেস্টে ওপেন করতে নেমে দুই ইনিংসেই সেঞ্চুরি করেছেন রোহিত। প্রথমবার ওপেন করতে নেমে প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে ওই কৃতিত্ব অর্জন করেছেন রোহিত।

সেরা শিরোনাম

IND vs WI: স্প্রিংঙ্গারের ঝোড়ো ইনিংসেও লাভ হল না, অর্শদীপের দুরন্ত বোলিং এবং অভিষেকের ব্য়াটিংয়ে ভারতের জয়
স্প্রিংঙ্গারের ঝোড়ো ইনিংসেও লাভ হল না, অর্শদীপের দুরন্ত বোলিং এবং অভিষেকের ব্য়াটিংয়ে ভারতের জয়
IND vs WI 3rd T20I Live: ইনদওরে টানটান ম্যাচে দুরন্ত জয় ভারতের, বল হাতে অনবদ্য অর্শদীপ, ব্য়াটে নজর কাড়লেন অভিষেক
ইনদওরে টানটান ম্যাচে দুরন্ত জয় ভারতের, বল হাতে অনবদ্য অর্শদীপ, ব্য়াটে নজর কাড়লেন অভিষেক
IND vs WI: অভিষেকের দুরন্ত অর্ধশতরান, রান পেলেন ঈশানও, রাঁচির পরে ইনদওরেও ফের বড় স্কোর তুলল ভারত
অভিষেকের দুরন্ত অর্ধশতরান, রান পেলেন ঈশানও, রাঁচির পরে ইনদওরেও ফের বড় স্কোর তুলল ভারত
Ranji Trophy: রঞ্জি ট্রফির প্রথম দিনেই বিতর্ক, এক বলও খেলা না হয়েই নির্ধারিত হয়ে গেল ম্যাচের ফলাফল
রঞ্জি ট্রফির প্রথম দিনেই বিতর্ক, এক বলও খেলা না হয়েই নির্ধারিত হয়ে গেল ম্যাচের ফলাফল

ভিডিও

Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget