এক্সপ্লোর

Hardik Pandya: কবে মাঠে ফিরছেন হার্দিক? বোর্ড সচিবের বয়ানে বড় আপডেট

Hardik Pandya And Mohammed Shami Update: গতকাল মুম্বইয়ে আয়োজিত উইমেন্স প্রিমিয়ার লিগের নিলামে উপস্থিত ছিলেন জয় শাহ। সেখানেই হার্দিক ও শামিকে নিয়ে মুখ খুললেন বোর্ড সচিব।

মুম্বই: বাংলাদেশের বিরুদ্ধে বিশ্বকাপে ম্যাচ খেলার সময়  চোট পেয়েছিলেন হার্দিক পাণ্ড্য।  এরপর থেকেই মাঠের বাইরে বঢোদরার এই অলরাউন্ডার।  অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে টি টোয়েন্টি সিরিজে দলে ছিলেন না হার্দিক।  দক্ষিণ আফ্রিকার মাটিতে সূর্য কুমার যাদবের নেতৃত্বে যে দল টি-টোয়েন্টি সিরিজ খেলতে আজ থেকে নামছে, সেই দলেও নেই হার্দিক। এমনকী ওয়ানডেও স্কোয়াডেও সুযোগ পাননি।  তাহলে কবে মাঠে ফিরবেন তারকা অলরাউন্ডার?  হার্দিকের মাঠে ফেরা নিয়ে নিয়ে এবার  গুরুত্বপূর্ণ আপডেট দিলেন বিসিসিআই সচিব জয় শাহ।  আগামী জানুয়ারিতে আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবে ভারত। আশা করা হচ্ছে সেই সিরিজেই  ফের ভারতীয় দলে দেখতে পাওয়া যাবে হার্দিক কে। বিসিসিআই সচিত জয় শাহ এমনটাই জানিয়েছেন।

গতকাল মুম্বইয়ে আয়োজিত উইমেন্স প্রিমিয়ার লিগের নিলামে উপস্থিত ছিলেন জয় শাহ।  বিরতির মাঝে তিনি বলেন, " হার্দিক এই মুহূর্তে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে নিজেকে ফিট করে তুলছে। প্রচণ্ড পরিশ্রম করছেন ও।  আশা করছি আফগানিস্তানের বিরুদ্ধে যে টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবে ভারতীয় দল সেই দলেই দেখতে পাওয়া যাবে  হার্দিককে।" 

হার্দিকের মতো চোটের মুখে পড়েছিলেন ভারতীয় দলের পেসার মহম্মদ শামিও।  গোড়ালি চোখের জন্য দলের বাইরে ছিলেন তিনি।  বিশ্বকাপে ৭ ম্যাচে ২৪ উইকেট নিয়ে সর্বাধিক উইকেট শিকারীর তালিকায় শীর্ষ স্থান অর্জন করেছেন।  দুরন্ত ফর্মে রয়েছেন বাংলার এই পেসার।  তবে শামির চোট নিয়ে চিন্তায় ছিলেন ভারতীয় সমর্থকরা। এবার সেই বিষয়ে আশ্বস্ত করলেন জয় শাহ।  দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে না খেললেও টেস্ট সিরিজে হয়ত ভারতীয় দলে দেখা যেতে পারে এই তারকা ডান হাতি পেসারকে। 

কতদিনের জন্য কোচ দ্রাবিড়?

দ্বিতীয়বারের জন্য কোচের পদে বসেছেন রাহুল দ্রাবিড়। কিন্তু একটা ধোঁয়াশা রয়েই গিয়েছিল, আদৌ কতদিনের জন্য ভারতীয় দলের দ্বিতীয়বার কোচ হচ্ছেন দ্রাবিড়?  এবার সেই প্রশ্নর, সেই ধোঁয়াশার যবনিকা টানলেন  বোর্ডের সচিব জয় শাহ।  দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে ভারতীয় দল খেলে ফেরার পরই দ্রাবিড়ের ভাগ্য নির্ধারণ হবে। 

উল্লেখ্য গত বিশ্বকাপে রানার্স আপ হয়েছিল ভারতীয় দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনালে হেরে বিশ্বজয়ের স্বপ্নভঙ্গ হয় রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে খেলা টিম ইন্ডিয়ার।  এরপরই সোনা জেগে ছিল যে দ্রাবিড়কে আর কোচ হিসেবে দেখা যাবে না ভারতীয় দলের ড্রেসিংরুমে।  এমনকি এটাও শোনা গিয়েছিল যে,  এনসিএ প্রধান ভিভিএস লক্ষ্মণকেই হয়তো রোহিতদের কোচের হট সিটে দেখা যাবে।  অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরের মাঠে টি টোয়েন্টি সিরিজে ভারতীয় দলের কোচ  হিসেবে দায়িত্বও সামলেছিলেন লক্ষ্মণ। 

সেরা শিরোনাম

IND vs ZIM T20: অধিনায়ক হিসাবে দায়িত্ব নিয়েই প্রথম সিরিজ জয় মান্ধানার, শেফালি-ঝড়ে উড়ে গেল জ়িম্বাবোয়ে
অধিনায়ক হিসাবে দায়িত্ব নিয়েই প্রথম সিরিজ জয় মান্ধানার, শেফালি-ঝড়ে উড়ে গেল জ়িম্বাবোয়ে
Ranji Trophy: অসুস্থ থাকায় রঞ্জির দ্বিতীয় ম্যাচে খেললেন না শামি, ব্যাটারদের প্রয়োগক্ষমতা নিয়ে খুশি নন কোচ
অসুস্থ থাকায় রঞ্জির দ্বিতীয় ম্যাচে খেললেন না শামি, ব্যাটারদের প্রয়োগক্ষমতা নিয়ে খুশি নন কোচ
Bengal vs Services: অভিমন্যুর হাফসেঞ্চুরি, রঞ্জিতে সারাদিনে পড়ল ১৫ উইকেট, বাংলা vs সার্ভিসেস ম্যাচের আপডেট
অভিমন্যুর হাফসেঞ্চুরি, রঞ্জিতে সারাদিনে পড়ল ১৫ উইকেট, বাংলা vs সার্ভিসেস ম্যাচের আপডেট
Neeraj Chopra: চোট সারিয়ে কবে ট্র্যাকে ফিরবেন নীরজ?
চোট সারিয়ে কবে ট্র্যাকে ফিরবেন নীরজ?

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Embed widget