এক্সপ্লোর

অন্ধ্র-তেলঙ্গানা ‘যুদ্ধে’ কোটিপতি সিন্ধু

হায়দরাবাদ: রিও অলিম্পিকে ব্যাডমিন্টনের সিঙ্গলসে পিভি সিন্ধুর লড়াই শেষ হয়েছে। চূড়ান্ত সাফল্য না পেলেও, রুপো জিতেছেন এই হায়দরাবাদি শাটলার। এবার তাঁকে নিয়ে অন্ধ্রপ্রদেশ ও তেলঙ্গানা সরকারের মধ্যে লড়াই শুরু হয়েছে। কোন রাজ্য এই শাটলারকে কত বেশি আর্থিক পুরস্কার ও অন্যান্য সুবিধা দিতে পারবে, সেটা নিয়ে জোর টক্কর চলছে। এতে আখেরে সিন্ধুরই লাভ হচ্ছে। অন্ধ্রের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু সাংবাদিক সম্মেলন করে সিন্ধুকে তিন কোটি টাকা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছেন। তাঁকে উচ্চপদস্থ সরকারি চাকরি দেওয়ার কথাও ঘোষণা করেছে অন্ধ্র সরকার। এরপরেই পাল্টা সাংবাদিক বৈঠক করে তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও ঘোষণা করেছেন, সিন্ধুকে পাঁচ কোটি টাকা, ১,০০০ বর্গ গজ জমি এবং সরকারি চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছেন। এছাড়া সিন্ধুর কোচ পুল্লেলা গোপীচাঁদের অ্যাকাডেমিকেও এক কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন চন্দ্রশেখর রাও। দীর্ঘ আন্দোলনের পর অন্ধ্র থেকে আলাদা হয়েছে তেলঙ্গানা। আলাদা হওয়ার পরেও এই দুই রাজ্যের রেষারেষি কমেনি। তেলঙ্গানার মুখ্যমন্ত্রী বলেছেন, সানিয়া মির্জা সরকারি সাহায্য পেয়ে বহু সম্মান এনে দিয়েছেন। তাঁদের আশা, সিন্ধুও ভবিষ্যতে আরও অনেক টুর্নামেন্ট জিতবেন। এই ধরনের ক্রীড়াবিদদের উৎসাহ দেওয়া প্রয়োজন। সোমবার হায়দরাবাদে ফিরছেন সিন্ধু। তাঁর জন্য বিশাল সংবর্ধনার আয়োজন করছে তেলঙ্গানা সরকার। অন্ধ্র সরকার এখনও সিন্ধুকে সংবর্ধনা দেওয়ার কথা ঘোষণা করেনি। ফলে এ বিষয়ে এগিয়ে আছে তেলঙ্গানা।

সেরা শিরোনাম

Netherlands vs Morocco: বিশ্বকাপ থেকে ছিটকে গেল নেদারল্য়ান্ডস, রুদ্ধশ্বাস ম্যাচে টাইব্রেকারে জয় মরক্কোর
বিশ্বকাপ থেকে ছিটকে গেল নেদারল্য়ান্ডস, রুদ্ধশ্বাস ম্যাচে টাইব্রেকারে জয় মরক্কোর
Virat Kohli: '১২, ১৩ বছরের ছেলেদের কাছে ইয়ো ইয়ো টেস্টে হারবেন বিরাট', চ্যালেঞ্জ জানালেন রঞ্জিত বাজাজ
'১২, ১৩ বছরের ছেলেদের কাছে ইয়ো ইয়ো টেস্টে হারবেন বিরাট', চ্যালেঞ্জ জানালেন রঞ্জিত বাজাজ
FIFA World Cup 2026: অঘটনের বিশ্বকাপ! টাইব্রেকারে জার্মানিকে হারিয়ে শেষ ষোলোয় প্যারাগুয়ে
অঘটনের বিশ্বকাপ! টাইব্রেকারে জার্মানিকে হারিয়ে শেষ ষোলোয় প্যারাগুয়ে
Brazil vs Japan: পিছিয়ে থেকেও রুদ্ধশ্বাস ম্যাচে শেষ মুহূর্তের গোলে ব্রাজ়িলের জয়, মন জিতে নিল জাপান
পিছিয়ে থেকেও রুদ্ধশ্বাস ম্যাচে শেষ মুহূর্তের গোলে ব্রাজ়িলের জয়, মন জিতে নিল জাপান

ভিডিও

Suvendu Adhikari: 'সরকারি বেসরকারি যাই ভাঙুক, এক ইঞ্চি এগোতে দেব না', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
SBI Protest | LCPC ও CCPC-ও কলকাতা থেকে সরানোর চক্রান্ত, প্রতিবাদ ব্যাঙ্ক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চের
Sange Suman পর্ব ২(২৯.০৬.২৬): গুন্ডাদমন বিল এনে বিধানসভায় তৃণমূলকে চাঁচাছোলা আক্রমণ মুখ্যমন্ত্রী শুভেন্দুর
Firhad Hakim | গ্রেফতারির ৮ ঘণ্টার মধ্যেই জামিন পেয়ে গেলেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শামস ইকবাল
Suvendu Adhikari | ''পেন যদি ফিরহাদ হাকিম হয়, দোয়াতটার নাম মমতা ব্যানার্জি'', কল্য়াণকে পাল্টা মুখ্য়মন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Alert: সপ্তাহের শুরুতেই দুর্যোগ, আরও বাড়বে ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা হাওয়া অফিসের
সপ্তাহের শুরুতেই দুর্যোগ, আরও বাড়বে ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা হাওয়া অফিসের
North Bengal Weather: টানা বৃষ্টি, বিপজ্জনকভাবে বেড়ে যাচ্ছে তিস্তার জলস্তর! রাস্তায় ধস, প্লাবিত গ্রাম
টানা বৃষ্টি, বিপজ্জনকভাবে বেড়ে যাচ্ছে তিস্তার জলস্তর! রাস্তায় ধস, প্লাবিত গ্রাম
Dev Tollywood: 'অবশেষে শুরু হল সফর', সোশ্যাল মিডিয়ায় কিসের ইঙ্গিত দেবের?
'অবশেষে শুরু হল সফর', সোশ্যাল মিডিয়ায় কিসের ইঙ্গিত দেবের?
Bengal Cricket: টাকা নিয়ে ক্রিকেটার খেলানোর অভিযোগ তুলে ক্রীড়ামন্ত্রীকে চিঠি, অভিযুক্ত বললেন 'ভোট এলেই...'
টাকা নিয়ে ক্রিকেটার খেলানোর অভিযোগ তুলে ক্রীড়ামন্ত্রীকে চিঠি, অভিযুক্ত বললেন 'ভোট এলেই...'
CM Suvendu Adhikari:
"পেন ফিরহাদ হলে, দোয়াত মমতা", তারাতলা বিপর্যয়ে কল্যাণ-কটাক্ষের পর হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
Kalker Rashifal : রাত পোহালেই অপ্রত্যাশিত অর্থলাভ এই রাশির, 'ব্রহ্মা যোগে' বিরাট ভাগ্য পরিবর্তন
রাত পোহালেই অপ্রত্যাশিত অর্থলাভ এই রাশির, 'ব্রহ্মা যোগে' বিরাট ভাগ্য পরিবর্তন
Naushad Siddiqui : হুমায়ুনকে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, কী বললেন নৌশাদ ?
হুমায়ুনকে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, কী বললেন নৌশাদ ?
Control of Anti-Social Activities Bill: বিধানসভায় পাশ হয়ে গেল গুন্ডাদমন বিল, পক্ষে ভোট দিলেন ১৭৬ বিধায়ক
বিধানসভায় পাশ হয়ে গেল গুন্ডাদমন বিল, পক্ষে ভোট দিলেন ১৭৬ বিধায়ক
Embed widget