এক্সপ্লোর

MS Dhoni First Bike: বাইক প্রেমী ধোনি মাত্র ১৫ হাজারেই বিক্রি করেছিলেন নিজের প্রথম বাইক

ধোনির প্রথম বাইকটি ছিল ইয়াহামা আর এক্স ১৩৫। ২০০৩ সালে সেই বাইকটি বিক্রি করে দেন ধোনি। সূত্রের খবর, পান্না নামের একজন ব্যক্তি ১৫ হাজার টাকা খরচ করে ধোনির বাইকটি কিনেছিলেন।

রাঁচি: গাড়ির প্রতি মহেন্দ্র সিং ধোনির প্রেম কাহিনী নতুন কিছু নয়। নিজের গ্যারাজে সাধের একাধিক দু’চাকা, চার চাকা রয়েছে প্রাক্তন ভারত অধিনায়কের। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর পরিবার নিয়ে সময় কাটাচ্ছেন এই মুহূর্তে। কিন্তু এরমধ্যেও গাড়ি প্রীতি ভোলেননি। বিবাহবার্ষিকীতে সদ্য স্ত্রী সাক্ষীকে পুরোনো মডেলের একটি গাড়ি উপহারও দিয়েছেন। নিজের গাড়ি রক্ষণাবেক্ষণে অনেকটাই সময় কাটান ধোনি। নিজের গ্যারাজে  দেশ বিদেশের একাধিক গাড়ি সংরক্ষণ করেছেন তিনি। ধোনির গ্যারেজে যেই যেই গাড়িগুলো শোভা পাচ্ছে, তা হল পোর্শে ৯১১, জিপ গ্র্যান্ড চেরোকি ট্র্যাকহক, ল্যান্ড রোভার ফ্রিল্যান্ডার, অডি কিউ ৭, ফেরারি ৫৯৯।

ধোনির প্রথম বাইকটি ছিল ইয়াহামা আর এক্স ১৩৫। আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে ২০০৪ সালে দেশের জার্সিতে অভিষেক হয়েছিল ধোনির। কিন্তু তার আগে রেলের টিকিট কালেক্টর হিসেবে কাজ করতেন তিনি। খড়গপুরে যখন রেলে কাজ করতেন ধোনি, তখন এই বাইকেই বন্ধুদের নিয়ে বিভিন্ন সময় ঘুরতে বেরিয়ে পড়তেন মাহি। তবে ২০০৩ সালে সেই বাইকটি বিক্রি করে দেন ধোনি। সূত্রের খবর, পান্না নামের একজন ব্যক্তি ১৫ হাজার টাকা খরচ করে ধোনির বাইকটি কিনেছিলেন।

নিজের ক্রিকেট কেরিয়ারে ভারতের সবচেয়ে সফল অধিনায়ক ছিলেন মহেন্দ্র সিং ধোনি। ২০০৭ সালে অধিনায়ক নির্বাচিত হওয়ার পর টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১১ সালে ওয়ান ডে বিশ্বকাপ, ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন। টেস্ট কেরিয়ারে ৯০ ম্যাচে খেলেছেন ধোনি। ঝুলিতে রয়েছে ৪,৮৭৬ রান। তবে ওয়ান ডে ফর্ম্যাটে বেশি সফল ব্যাটসম্যান ধোনি। ৩৫০ ম্যাচে ১০,৭৭৩ রান করেছেন মহেন্দ্র সিং ধোনি। টি-টোয়েন্টি ফর্ম্যাটে ৯৮ ম্যাচে ১৬১৭ রান করেছেন। বিশ্বের অন্যতম সেরা ফিনিশার হিসেবেও মানা হয়ে থাকে ধোনিকে। ২০১৪ সালে অস্ট্রেলিয়া সফরে খেলার সময় আচমকাই টেস্ট থেকে অবসর নিয়ে নিয়েছিলেন ধোনি।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর শুধুমাত্র আইপিএল খেলাই চালিয়ে যাচ্ছেন ধোনি। চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসেবে ৩ বার দলকে চ্যাম্পিয়ন করেছেন। সেপ্টেম্বরে আমিরশাহিতে ফের একবার চেন্নাইয়ের জার্সিতে আইপিএল খেলতে দেখা যাবে এমএসডিকে।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
John Turner: মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
Mitchell Starc: টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget