এক্সপ্লোর

টেস্ট সিরিজে অস্ট্রেলিয়াকে এগিয়ে রাখছেন ইয়ান চ্যাপেল, এবারই ভারতের শেষ সুযোগ, বলছেন ডিন জোন্স

সিডনি: আসন্ন টেস্ট সিরিজে ভারতের জয়ের সম্ভাবনা দেখছেন না অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক ইয়ান চ্যাপেল। তাঁর মতে, খাতায়-কলমে ভারতীয় দলকে ভাল মনে হলেও, শেষপর্যন্ত হেরে যাবে তারা। অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ডিন জোন্স আবার মনে করছেন, এবারই ভারতের সামনে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জেতার শেষ সুযোগ। এবার জিততে না পারলে ভবিষ্যতে আর কোনওদিন অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জিততে পারবে না ভারত। এবারের অস্ট্রেলিয়া সফরের শুরুটা খারাপ করেনি ভারতীয় দল। টি-২০ সিরিজের ফল ১-১। বৃষ্টির জন্য দ্বিতীয় টি-২০ ম্যাচ ভেস্তে না গেলে হয়তো জিততেও পারত ভারত। ৬ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে টেস্ট সিরিজ। তার আগে একটি ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে চ্যাপেল বলেছেন, ‘কেন জানি না, তবে আমি বিজয়ী দল হিসেবে অস্ট্রেলিয়াকেই বেছে নিচ্ছি। এর একমাত্র গ্রহণযোগ্য কারণ হতে পারে, ইংল্যান্ড সফরে ভারতীয় দলের খেলা দেখে আমি হতাশ। আমার মনে হয়েছিল, ইংল্যান্ডে ভারতের জেতা উচিত ছিল। প্রতিভার বিচারে এই অস্ট্রেলিয়া দলকেও হারানো উচিত ভারতের। তবে ভারত হয়তো সেটা পারবে না। ভারতের আক্রমণ অস্ট্রেলিয়ায় পরীক্ষিত নয়। তাই অস্ট্রেলিয়াকেই এগিয়ে রাখছি।’ ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি প্রসঙ্গে চ্যাপেল বলেছেন, ‘অস্ট্রেলিয়ার পেস বোলারদের সঙ্গে বিরাট কোহলির লড়াইয়ের দিকে তাকিয়ে আছি। দারুণ লড়াই হতে পারে। শেষবার অস্ট্রেলিয়ায় এসে কোহলি দুর্দান্ত খেলেছিল।’ ভারতের পেস বোলারদের বিষয়েও আশাবাদী চ্যাপেল। তাঁর মতে, ভারতের বর্তমান দলের পেসাররাই অস্ট্রেলিয়ায় সবচেয়ে উপযোগী। অতীতে ভারতীয় দল এত ভাল পেস আক্রমণ পায়নি। জোন্স অবশ্য বলেছেন, ‘ভারত যদি এই সিরিজ জিততে না পারে, তাহলে কোনওদিন অস্ট্রেলিয়ায় জিততে পারবে না। সব ফর্ম্যাটে অস্ট্রেলিয়ার চেয়ে অনেক এগিয়ে ভারত। কিন্তু ওদের কি নিজেদের উপর বিশ্বাস আছে? ভারতের ফাস্ট বোলাররা কি শেষপর্যন্ত লড়াই করতে পারবে? আমার মনে হয়, ভারতীয় দল ২-০ বা ৩-০ ফলে সিরিজ জিততে পারে। আমার মনে হচ্ছে অস্ট্রেলিয়া একটি টেস্টও জিততে পারবে না।’ কোহলির প্রশংসা করে জোন্স বলেছেন, ‘বিরাটকে প্ররোচিত করা উচিত নয় অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের। তাঁকে প্রিয় বন্ধু করে তোলা উচিত। কোহলির খেলায় দুর্বলতা খোঁজা মোনালিসার ছবিতে খুঁত খোঁজার মতোই। কোহলির কভার ড্রাইভ বন্ধ করে ওকে ব্যাকফুটে খেলানোর চেষ্টা করা উচিত।’

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: 'ইংল্যান্ডের জার্সিতে জীবনের সেরা রাত', মেক্সিকো বধের পর আবেগঘন বার্তা বেলিংহ্য়ামের
'ইংল্যান্ডের জার্সিতে জীবনের সেরা রাত', মেক্সিকো বধের পর আবেগঘন বার্তা বেলিংহ্য়ামের
Vozinha With Messi: এবার মেসির সঙ্গে একই দলে খেলবেন ভোজিনহা! বড় উদ্যোগ শুরু, অপেক্ষায় ফুটবলপ্রেমীরা
এবার মেসির সঙ্গে একই দলে খেলবেন ভোজিনহা! বড় উদ্যোগ শুরু, অপেক্ষায় ফুটবলপ্রেমীরা
Neymar Retirement: 'সত্যিকারের চ্যাম্পিয়ন, দুর্দান্ত এন্টারটেইনার', নেমারের অবসরে বার্তা ভারতীয় বিশ্বজয়ীর?
'সত্যিকারের চ্যাম্পিয়ন, দুর্দান্ত এন্টারটেইনার', নেমারের অবসরে বার্তা ভারতীয় বিশ্বজয়ীর?
Cristiano Ronaldo: আর্জেন্তাইন বিমান সেবিকার সঙ্গে চোখে চোখে দেখা, রোনাল্ডো কী বললেন জানেন?
আর্জেন্তাইন বিমান সেবিকার সঙ্গে চোখে চোখে দেখা, রোনাল্ডো কী বললেন জানেন?

ভিডিও

Suvendu Adhikari :
Amit Shah : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
Baruipur Incident :বারুইপুর সংলগ্ন ৩টি থানা এলাকায় BNS-এর ১৬৩ নম্বর ধারা লাগু, কড়া নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী
Weather News : নিম্নচাপের জের, আজও কলকাতা-সহ জেলায় জেলায় দিনভর দফায় দফায় বৃষ্টি
Baruipur Incident : আটকানোর অভিযোগ তুলে বারুইপুরে কালীঘাট-তৃণমূলের ৩ প্রতিনিধি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget