এক্সপ্লোর

IPL 13, RR vs KXIP: নিজের প্রতি বিশ্বাস ছিল, বলছেন এক ওভারে ৫ ছক্কা মারা তেওয়াটিয়া, একটা খারাপ দিন যেতেই পারে, বোলারদের পাশে রাহুল

১৮-তম ওভারে শেল্ডন কট্রেলের বলে পাঁচটি ছক্কা মেরে রাজস্থান রয়্যালসের জয় নিশ্চিত করলেন রাহুল তেওয়াটিয়া।

শারজা: বিশাল টার্গেট তাড়া করতে নেমেছিল দল। শেষদিকে আস্কিং রেট অনেক বেড়ে গিয়েছিল। কিন্তু ক্রিজে আসার পর শুরুতে কিছুতেই ব্যাটে-বলে করতে পারছিলেন না। তবে সঞ্জু স্যামসন ফিরে যাওয়ার পর ১৮-তম ওভারে শেল্ডন কট্রেলের বলে পাঁচটি ছক্কা মেরে রাজস্থান রয়্যালসের জয় নিশ্চিত করলেন রাহুল তেওয়াটিয়া। দলকে জেতানোর পর এই বাঁ হাতি ব্যাটসম্যান বলছেন, ‘এখন আমার ভাল লাগছে। প্রথম ২০টি বল আমার খেলা সবচেয়ে খারাপ বল। নেটে আমি ভালভাবেই ব্যাটে-বলে করছিলাম। তাই নিজের উপর বিশ্বাস ছিল। কিন্তু শুরুর দিকে যখন ঠিকমতো শট খেলতে পারছিলাম না, তখন দেখছিলাম ডাগআউটে সবাই কৌতূহলী হয়ে আমার দিকে তাকাচ্ছে। কারণ, ওরা জানত, আমি ভালভাবে শট খেলতে পারি। একটা ছক্কা মারার পরেই ছন্দ পেয়ে যাই। এক ওভারে পাঁচটা ছক্কা মারা দারুণ ব্যাপার। লেগ-স্পিনারের বলে ছক্কা মারার জন্য আমাকে পাঠিয়েছিলেন কোচ। আমি সেটা করতে পারিনি। শেষপর্যন্ত অন্য একজন বোলারের বলে ছক্কা মারি।’ এক রাহুলে ম্লান হয়ে গেলেন অন্য এক রাহুল। তেওয়াটিয়ার এই ইনিংস কিংস ইলেভেন পঞ্জাবের দুই ওপেনার ময়ঙ্ক অগ্রবাল (১০৬) ও কে এল রাহুলের (৬৯) দুর্দান্ত ইনিংসকে ছাপিয়ে গেল। হারের পর কে এল তাই বলছেন, ‘এটা টি-২০ ক্রিকেট। এই ফর্ম্যাটে এরকম হতেই পারে। আমরা ভাল খেলেছি। মাথা সোজা রেখে পরের ম্যাচে আরও শক্তিশালী হয়ে ফিরে আসতে হবে। আজ আমাদের অনেককিছুই ঠিকঠাক হয়েছে, অনেক ইতিবাচক দিক রয়েছে এই ম্যাচ থেকে। দারুণ ক্রিকেট ম্যাচ হয়েছে। ওদের কৃতিত্ব দিতেই হবে। আমার মনে হয়েছিল, ম্যাচ আমাদের পকেটে। কিন্তু শেষদিকে ওরা ভাল ব্যাটিং করে আমাদের বোলারদের উপর চাপ সৃষ্টি করে। তার ফলে আমাদের বোলাররা ভুল করে ফেলে। একটা খারাপ ম্যাচ হতেই পারে। আগের দুটো ম্যাচে ওরা ভাল খেলেছে। প্রতিযোগিতার শুরুর দিকে একটা খারাপ দিন একদিকে ভাল। এর ফলে ভুল থেকে শিক্ষা নেওয়া যায়। সঞ্জু স্যামসন ও রাহুল তেওয়াটিয়া দারুণ খেলেছে। ওদের জয় প্রাপ্য ছিল।’

সেরা শিরোনাম

Rashid Khan-Azmatullah Omarzai: আফগানিস্তানের ঐতিহাসিক রাত, একই ম্যাচে ব্যাটে ওমরজ়াই, বলে রশিদ খান গড়লেন বিশ্বরেকর্ড
আফগানিস্তানের ঐতিহাসিক রাত, একই ম্যাচে ব্যাটে ওমরজ়াই, বলে রশিদ খান গড়লেন বিশ্বরেকর্ড
Mandhana on Dhoni: মান্ধানাদের বিশ্বজয়ের পরে ভারতীয় মহিলা দলকে কীভাবে শুভেচ্ছা জানিয়েছিলেন ধোনি? ফাঁস করলেন স্মৃতি
মান্ধানাদের বিশ্বজয়ের পরে ভারতীয় মহিলা দলকে কীভাবে শুভেচ্ছা জানিয়েছিলেন ধোনি? ফাঁস করলেন স্মৃতি
Virat Kohli-Rohit Sharma: নিউজ়িল্যান্ডে নামার কয়েক ঘণ্টার মধ্যেই নেটে বিরাট কোহলি, ওয়ান ডের জন্য অনুশীলন শুরু রোহিতেরও
নিউজ়িল্যান্ডে নামার কয়েক ঘণ্টার মধ্যেই নেটে বিরাট কোহলি, ওয়ান ডের জন্য অনুশীলন শুরু রোহিতেরও
Shreyas Iyer: ক্যাপ্টেন্সিই কি চাপ ফেলছে শ্রেয়সের ব্যাটিংয়েও, একাদশে কি নিজেই বোঝা হয়ে যাচ্ছেন?
ক্যাপ্টেন্সিই কি চাপ ফেলছে শ্রেয়সের ব্যাটিংয়েও, একাদশে কি নিজেই বোঝা হয়ে যাচ্ছেন?

ভিডিও

Kakoli Ghosh Dastidar | Indranil -কে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন Kakoli, কী বললেন তিনি?
Ayushman Card | সরকারি কর্মীদের স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান কার্ড জমা দেওয়ার সময়সীমা বাড়াল রাজ্য
Cooch Behar: অন্তঃসত্ত্বার উপরেও হামলার অভিযোগ BJP-র বিরুদ্ধে! ঘটনাকে কেন্দ্র করে দিনহাটায় চাঞ্চল্য
ED Raid News | ব্যাঙ্ক প্রতারণা মামলায় কলকাতা, আসানসোল মিলিয়ে ৫ জায়গায় তল্লাশি
Suchetan Bhattacharya | গ্রেফতার ইন্দ্রনীল, মুখ খুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর সন্তান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget