এক্সপ্লোর

I-league: আই লিগে করোনার থাবা, কোভিড পজিটিভ একাধিক ফুটবলার

I-league: দুই সপ্তাহের জন্য বন্ধ থাকতে পারে এই টুর্নামেন্ট। রিয়াল কাশ্মীরের (real kashmir) মোট ৮ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। মহামেডানেরও একজন সাপোর্ট স্টাফও করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে।

কলকাতা: ইংলিশ প্রিমিয়ার লিগে কোভিড (covid19) থাবা দিয়েছিল। এবার আই লিগেও কোভিডের থাবা। জানা গিয়েছে, আই লিগে খেলা(I-League) কয়েকটি দলের, কয়েকজন ফুটবলার করোনা আক্রান্ত হয়েছেন। জানা গিয়েছে যে, বায়ো বাবলে থাকার পরেও কম করে ১৫ জন ফুটবলারের শরীরে কোভিড বাসা বেঁধেছে! করোনা কাঁটায় বেসামাল আই লিগ। বৃহস্পতি ও শুক্রবার আই লিগের ম্যাচ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে লিগ কমিটির বৈঠকে। ফুটবলারদের করোনা পরীক্ষা করার সিদ্ধান্ত আই লিগের চতুর্থ এবং পঞ্চম রাউন্ডের ম্যাচ হবে কি না, তা পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

মনে করা হচ্ছে দুই সপ্তাহের জন্য বন্ধ থাকতে পারে এই টুর্নামেন্ট। রিয়াল কাশ্মীরের (real kashmir) মোট ৮ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। মহামেডানেরও একজন সাপোর্ট স্টাফও করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। আই লিগের তরফে ট্যুইটারে জানানো হয়েছে, “কয়েকটি টিমের মধ্যে কিছু করোনা পজিটিভের রিপোর্ট এসেছে। লিগ বিষয়টির উপর বিশেষ নজর রাখছে এবং ইতিমধ্যে ক্লাবগুলির সঙ্গে এ ব্যাপারে কথা বলেছে। এ ছাড়া আজ বিকেলে লিগের কমিটির জরুরি সভাও ডাকা হয়েছে। শীঘ্রই আরও বিস্তারিত তথ্য আসছে।” আপাতত টুর্নামেন্টের ম্যাচ বন্ধ করার কথা ঘোষণা করা হয়েছে। গতকাল নিয়ম মেনে করোনা পরীক্ষা করানো হয়েছিল। সেই পরীক্ষার রিপোর্ট আসতেই দেখা গিয়েছে, তিনটি দলের ফুটবলার ও সাপোর্ট স্টাফ করোনা আক্রান্ত হয়েছেন। 

 

গত ২৬ তারিখ থেকে শুরু হওয়া এ বারের আই লিগে মোট ১৩টি দল অংশ নিয়েছে। এই মুহূর্তে লিগ টেবলের শীর্ষে রয়েছে রাউন্ডগ্লাস পঞ্জাব এফসি। দ্বিতীয় থেকে পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে, নারোকা এফসি, রিয়াল কাশ্মীর, মহমেডান এফসি এবং গোকুলাম। 

আরও পড়ুন: ' সৌরভের অক্সিজেনের মাত্রা স্বাভাবিক', আর কী জানানো হল মেডিক্যাল বুলেটিনে?

 

সেরা শিরোনাম

Fifa World Cup 2026 : স্পেনের কাছে ১-০ ব্যবধানে হার, বিশ্বকাপ থেকে ছিটকে গেল পর্তুগাল ; চোখে জল রোনাল্ডোর
স্পেনের কাছে ১-০ ব্যবধানে হার, বিশ্বকাপ থেকে ছিটকে গেল পর্তুগাল ; চোখে জল রোনাল্ডোর
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
India vs England: ক্রিকেট ম্যাচের সম্প্রচারের সময়ে কন্ডোম, ডেটিং অ্য়াপের বিজ্ঞাপনে আপত্তি, চিঠি আইসিসিকে
ক্রিকেট ম্যাচের সম্প্রচারের সময়ে কন্ডোম, ডেটিং অ্য়াপের বিজ্ঞাপনে আপত্তি, চিঠি আইসিসিকে
Erling Haaland: বিশ্বকাপে ব্রাজিলের বিদায়ঘণ্টা বাজিয়েছেন, ১০ বছর আগে ভারতের বিরুদ্ধেও খেলেছিলেন হালান্ড
বিশ্বকাপে ব্রাজিলের বিদায়ঘণ্টা বাজিয়েছেন, ১০ বছর আগে ভারতের বিরুদ্ধেও খেলেছিলেন হালান্ড

ভিডিও

Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
PM Modi :
TMC News :
PM Modi :
Amit Shah: কলকাতায় এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
US News: আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
Bangladesh Blast News : ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
Baruipur Case: বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
Embed widget