এক্সপ্লোর

I-League: প্রথম ম্যাচেই মাঠে নামছে গত বারের চ্যাম্পিয়ন গোকুলাম, কবে শুরু হচ্ছে আই লিগ?

Mohammedan Sporting: গত বারের চ্যাম্পিয়ন গোকুলামের বিরুদ্ধে প্রথম ম্যাচেই মাঠে নামবে গত বারের রানার্স আপ, কলকাতার মহামেডান স্পোর্টিং ক্লাব।

নয়াদিল্লি: শুরু হয়ে গিয়েছে আইএসএল মরসুম। রমরমিয়ে অনুষ্ঠিত হচ্ছে একের পর এক ম্যাচ। এরই মাঝে মঙ্গলবার (১ নভেম্বর) সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) তরফে ২০২২-২৩ মরসুমের আই লিগ (I-League 2022-23) শুরুর দিনক্ষণও জানিয়ে দেওয়া হল। আগামী ১২ নভেম্বর (শনিবার) কেরলের মালাপ্পুরমে নতুন আই লিগ মরসুম শুরু হবে বলে জানানো হয় ফেডারেশনের তরফে।

প্রথম দিনেই ব্লকবাস্টার

মরসুমের প্রথম দিনেই ব্লকবাস্টার ম্যাচ। গত বারের চ্যাম্পিয়ন দল গোকুলাম কেরল এফসির (Gokulam Kerala FC) বিরুদ্ধে মাঠে নামবে গত বারের রানার্স আপ, কলকাতার মহামেডান স্পোর্টিং (Mohammedan Sporting) ক্লাব। আই লিগের তরফে এক সরকারি বিবৃতিতে জানানো হয়, 'আই লিগের প্রত্যাবর্তন ঘটতে চলেছে এবং টুর্নামেন্টের প্রথম ম্যাচটি এমন একটি জায়াগায় আয়োজিত হবে, যেখানকার সমর্থকরা ফুটবলকে দারুণ ভালবাসে-মালাপ্পুরম। এই শহরে সবসময়ই সমর্থকরা যে কোনও ম্যাচেই গ্যালারি ভরান। এবং এখানেই গত বারের চ্যাম্পিয়ন গোকুলাম কেরল এফসি এবং রানার্স আপ মহামেডান স্পোর্টং একে অপরের মুখোমুখি হবে।' 

গত দুই মরসুমে করোনার জেরে জৈব বলয়ের কড়া বিধিনিষেধ মেনে পশ্চিমবঙ্গেই গোটা আইলিগ আয়োজিত হয়েছিল। কলকাতা, নৈহাটি এবং কল্যাণীতে আয়োজিত হয়েছিল সবকয়টি ম্যাচ। তবে এখন করোনার বাড়বাড়ন্ত নেই। তাই আবার গোটা দেশ জুড়েই ১৩টি মাঠে আয়োজিত হবে আই লিগের ম্য়াচগুলি। মোট ১২টি দস এবারের আই লিগে অংশগ্রহণ করতে চলেছে। শ্রীনগরের বক্সি স্টেডিয়ামে এ মরসুমেই প্রথমবার আই লিগের ম্যাচ খেলা হবে। পরের বছর ফেব্রুয়ারি মাসে এই স্টেডিয়ামেই রিয়াল কাশ্মীর এফসি নিজেদের ম্য়াচগুলি খেলবে।

একাধিক নতুন মাঠ

এছাড়া শ্রীনিদি ডেকান হায়দরাবাদের ডেকান স্টেডিয়াম ও সুদেভা দিল্লি এফসি নয়াদিল্লির ছত্রসল স্টেডিয়ামে নিজেদের ম্যাচ খেলবে। এই দুই মাঠেও এই প্রথমবার আই লিগের ম্যাচ আয়োজিত হবে। তবে মহামেডান স্পোর্টিং সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে নিজেদের ম্যাচ খেলবে না। সেখানে ইতিমধ্যেই এটিকে মোহনবাগানইস্টবেঙ্গল নিজেদের আইএসএলের ম্যাচগুলি খেলছে। তাই মহামেডান কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে নিজেদের আইলিগের ম্যাচগুলি খেলবে। আই লিগের ব্রডকাস্টিং কোন চ্যানেলে হবে এই বিষয়ে অবশ্য এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। টুর্নামেন্টের ব্রডকাস্টিং যাতে আরও উন্নত হয়, সেই বিষয়ে তৎপর ফেডারেশন।

আরও পড়ুন: ইংল্যান্ড জার্সিতে শততম টি-টোয়েন্টি ম্যাচেই অনন্য রেকর্ড গড়লেন বাটলার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
India vs Brazil: পাখির চোখ ব্রাজিল ম্য়াচ, এশিয়ান কাপ থেকে নাম তুলে নিল ভারতীয় দল
পাখির চোখ ব্রাজিল ম্য়াচ, এশিয়ান কাপ থেকে নাম তুলে নিল ভারতীয় দল
Cricket News: ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার সিরিজ়ের আগেই মৃত দ্বীপরাষ্ট্রের কোচ, গ্রেফতার ক্রিকেটার
ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার সিরিজ়ের আগেই মৃত দ্বীপরাষ্ট্রের কোচ, গ্রেফতার ক্রিকেটার

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget