এক্সপ্লোর

Dutee Chand: রাজ্য়, কেন্দ্রীয় সরকারের কাছে সাহায্য়ের আর্জি জানাচ্ছেন দ্যুতি চন্দ

Dutee Chand Update: ২০২১ সালে ইন্ডিয়ান গ্রাঁ প্রি-তে ১০০ মিটার দূরত্ব অতিক্রম করতে মাত্র ১১.১৭ সেকেন্ড সময় নিয়েছিলেন দ্যুতি। যা জাতীয় রেকর্ড এখনও পর্যন্ত।

ভুবনেশ্বর: এশিয়ান গেমসে দুবার রুপো জিতেছিলেন। দেশের নাম উজ্জ্বল করেছিলেন। কিন্তু আচমকাই তাঁর জীবনে অন্ধকার নেমে এসেছে। ডোপ পরীক্ষায় ব্যর্থ হওয়ায় তাঁকে চার বছরের জন্য নির্বাসিত করেছে জাতীয় ডোপিং বিরোধী সংস্থা নাডা (NADA)। এই ঘটনার পরই রাজ্য ও কেন্দ্রীয় সরকারের সাহায্য় চাইছেন ভারতের দ্রুততম মহিলা স্প্রিন্টার। এক সাক্ষাৎকারে দ্য়ুতি বলেন, ''আমি গতকাল সকালে এই খবরটি পেয়েছিলাম। যে কেসটি করেছিলাম সেটাতে আমি হেরে গিয়েছিলাম এরপরই নাডার তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আমি সত্য়িই খুব হতাশ। এর আগেও এমন ডোপ পরীক্ষা অনেকবার দিয়েছিলাম। কিন্তু কখনওই ব্যর্থ হইনি। এরকমটা কখনও হয়নি। আমি রাজ্য, কেন্দ্র ও নাডার কাছে আবেদন জানাচ্ছি আমাকে সাহায্য় করার জন্য। যাতে আমি দেশের জার্সিতে ফের প্রতিনিধিত্ব করতে পারি। বিভিন্ন প্রতিযোগিতায় যেন ফের নামতে পারি।''

দ্যুতি আরো বলেন, ''আমি খুবই ভয়ে আছি। এমআরআই স্ক্যান করেছিলাম। চিকিৎক বলেছিলেন যে ক্যান্সারের প্রাথমিক লক্ষ্মণ ধরা পড়েছে। ব্যথা কমানোর জন্য ওষুধ খেতাব আমি। আমি জানতাম না যে ডোপিংয়ের আওতায় পড়বে তা। দেশের জন্য খেলি আমি। দেশকে গর্বিত করার জন্য কঠাের পরিশ্রমও করি। আমি স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া ও সরকারের কাছে অনুরোধ করব যে যাতে আমাকে তারা সাহায্য় করে। দেশের হয়ে খেলার যাতে সুযোগ পাই। আমি চেষ্টা করব ২০২৪ অলিম্পিক্সে যাতে যোগ্যতা অর্জন করতে পারি।''

১০০ মিটার দৌড়ে ২৭ বছরের অ্যাথলিটের ঝুলিতে রয়েছে জাতীয় রেকর্ড। দ্যুতির আইনজীবী পার্থ গোস্বামী সংবাদসংস্থা পিটিআইকে বলেছেন, 'অনিচ্ছাকৃতভাবে নিষিদ্ধ ওষুধ খেয়েছিলেন দ্যুতি। শরীরে কীভাবে সেই নিষিদ্ধ উপাদান এল, তা নিশ্চিত করতে পেরেছি আমরা। কোনও সুবিধা পাওয়ার জন্য এই ওষুধ সেবন করা হয়নি। আমরা এই শাস্তির বিরুদ্ধে আবেদন করছি।'

ভারতের দ্রুততম মহিলা স্প্রিন্টার ডোপ টেস্টে (Dope Test) ব্যর্থ হয়ে নির্বাসিত হলেন ৪ বছরের জন্য। ২০২১ সালে ইন্ডিয়ান গ্রাঁ প্রি-তে ১০০ মিটার দূরত্ব অতিক্রম করতে মাত্র ১১.১৭ সেকেন্ড সময় নিয়েছিলেন দ্যুতি। যা জাতীয় রেকর্ড এখনও পর্যন্ত। এই নির্বাসনের মেয়াদ শুরু হচ্ছে চলতি বছর ৩ জানুয়ারি থেকে। আগামী ২০২৭ সালের জানুয়ারি পর্যন্ত এই নির্বাসনের মেয়াদ বহাল থাকবে।

২০২২ সালের ৫ ডিসেম্বর যে নমুনা সংগ্রহ করা হয়েছিল। সেখানেই নিষিদ্ধ ওষুধের মাত্রা পাওয়া গিয়েছে। ফলে সেদিনের পর থেকে যে যে সাফল্য পেয়েছেন দ্যুতি। বা যা যা পদক জিতেছেন, কোনও কিছুই আর বিবেচ্য হবে না। ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সির ২.১ ও ২.২ বিধিনিষেধ লঙ্ঘনের জন্য দ্যুতিকে নির্বাসিত করা হয়েছে। অ্যাপিল জানানোর জন্য হাতে ২১ দিন সময় রয়েছে দ্যুতির।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Arshdeep Singh : বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Commonwealth Games 2026: ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই
ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই
Abhishek Sharma: ৯১ বলে ২৩৩ রানের বিধ্বংসী ইনিংস, অভিষেক শর্মার ব্যাটিং মুগ্ধ আট থেকে আশি, রইল ভিডিওAbhishek Sharma
৯১ বলে ২৩৩ রানের বিধ্বংসী ইনিংস, অভিষেক শর্মার ব্যাটিং মুগ্ধ আট থেকে আশি, রইল ভিডিও

ভিডিও

Malda News | মালদায় উদ্ধার কোটি কোটি টাকা, এত টাকার মালিক কে? ABP Ananda LIVE
Tulu Mondal | 'ক্রিমিনাল সিন্ডিকেট'-এর দায়িত্বে ছিল, এবার গ্রেফতার টুলুর ম্যানেজার | Birbhum News
Terrorist in Burdwan News | ইনস্টাগ্রামে 'ফাঁদ'! তরুণ তরুণীদের মগজ ধোলাই করত অর্পিতা?
Indranil Khan| মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার সঙ্গে ব্যাডমিন্টন খেললেন ক্রীড়ামন্ত্রী | Subrata Gupta
Malda Money Recovered: কাঁড়ি কাঁড়ি টাকা, গুনতে আনা হল মেশিন, মালদায় উদ্ধার কত কোটি?| ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget