এক্সপ্লোর

Ishan Kishan: বিশ্বকাপে দলে থেকেও আক্ষেপ ঈশানের, নিশানায় কি রোহিত ও টিম ম্যানেজমেন্ট?

IND vs AUS, 3rd T20: পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৫৮ রানের ইনিংস খেলেছিলেন ঈশান। দ্বিতীয় ম্যাচেও তাঁর ব্যাট থেকে এসেছে ৫৩ রানের ইনিংস। 

নয়াদিল্লি: বিশ্বকাপের স্কোয়াডে ছিলেন। কিন্তু পর্যাপ্ত সুযোগ পাননি। মাত্র ২টো ম্য়াচ খেলে ৪৭ রান করেছিলেন। তার মধ্যে একটি ইনিংসে শূন্য রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরেছিলেন। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজে প্রথম দুটো ম্যাচেই অর্ধশতরানের ইনিংস খেলেছেন। তবে বিশ্বকাপে স্কোয়াডে থেকেও পর্যাপ্ত সুযোগ না পাওয়ার আক্ষেপ রয়েই গিয়েছে ঈশান কিষাণের। যেই আক্ষেপ রয়েই গিয়েছে বাঁহাতি তরুণ উইকেট কিপার ব্য়াটারের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টিতে নামার আগে ঈশান বলেন, ''হয়ত এটাই খিদে। ম্যাচ খেলার খিদে। গোটা বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করেছে ভারতীয় দল। আমি সেই দলের সদস্য ছিলাম। সুযোগ না পেয়ে খুব খারাপ লাগছিল। কিন্তু কিছু করার ছিল না। আন্তর্জাতিক ক্রিকেটে আপনি খেলতে না পারলেও মানসিক ভাবে সব সময় তরতাজা থাকতে হবে। সুযোগ পেলেই সেটা কাজে লাগাতে হবে। পুরোপুরি সেটাকে ব্যবহার করতে হবে।''

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৫৮ রানের ইনিংস খেলেছিলেন ঈশান। দ্বিতীয় ম্যাচেও তাঁর ব্যাট থেকে এসেছে ৫৩ রানের ইনিংস। আপাতত ওয়ান ডে বিশ্বকাপ অতীত। সামনে বছর টি-টোয়েন্টি বিশ্বকাপই তাই পাখির চোখ রাঁচির তরুণের। যার প্রস্তুতি হিসেবেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই টি-টােয়েন্টি সিরিজটিকে দেখছেন ঈশান। বাঁহাতি উইকেট কিপার ব্যাটার বলেন, ''দ্বিতীয় ম্যাচটা খেলে দারুণ লেগেছে। অনেকেই ভেবেছিল বল ঘুরবে। কিন্তু শিশির পড়ায় সেটা হয়নি। আমাদের দলটা তরুণ। আমরা সবাই চেষ্টা করি যত দ্রুত সম্ভব পিচ বুঝে নেওয়ার এবং তার সঙ্গে মানিয়ে নেওয়ার।''

দুইয়ে দুই। এবার নজরে বদলার বৃত্তপূরণ। আরও স্পষ্ট করে বললে তিনে তিন করা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি ২০ সিরিজের তৃতীয় খেলায় নামছে ভারতীয় দল। মঙ্গলবার যে ম্যাচে জিতলেই সিরিজ ভারতের পকেটে (India vs Australia T20 Series)। আর বিশ্বকাপের ঠিক পরেই যে সিরিজজয়ই হতে পারে দগদগে ক্ষতে প্রলেপের একমাত্র মলম। 

বিশ্বকাপ (World Cup 2023) ক্রিকেটে আগাগোড়া দুরন্ত ক্রিকেট খেলার পর ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারতে হয় ভারতীয় দলকে। ক্রিকেট বিশ্বযুদ্ধে হারের যে শোক এখনও পুরোটা কাটিয়ে উঠতে পারেনি আসমুদ্রহিমাচল। তাই ভারতবাসীকে সেই হারের ক্ষত ভুলিয়ে দিতে পারে এই টি২০ সিরিজ জয়। অন্তত, অজিদের বিশের ফর্মাটের লড়াইয়ে হারাতে পারলে নিদেন দুধের স্বাদ মিটবে ঘোলে। 

সেরা শিরোনাম

India Vs New Zealand Live: ৩৫ ওভারেই সাজঘরে ৫ ব্যাটার, বুমরার দাপটে কোণঠাসা কিউয়িরা, হাফ সেঞ্চুরি পেরিয়ে, লড়ছেন নিকোলস-ফিলিপস
৩৫ ওভারেই সাজঘরে ৫ ব্যাটার, বুমরার দাপটে কোণঠাসা কিউয়িরা, হাফ সেঞ্চুরি পেরিয়ে, লড়ছেন নিকোলস-ফিলিপস
MS Dhoni: 'বিশ্বাস ছিল তুমি অসাধারণ কিছু করবেই', ধোনির অবসরে আবেগঘন পোস্ট সচিনের
'বিশ্বাস ছিল তুমি অসাধারণ কিছু করবেই', ধোনির অবসরে আবেগঘন পোস্ট সচিনের
IND vs NZ: সবুজ গালিচায় বোলারদের স্বর্গরাজ্য! কেমন হবে ভারত-নিউজ়িল্যান্ডের প্রথম টেস্টের পিচ?
সবুজ গালিচায় বোলারদের স্বর্গরাজ্য! কেমন হবে ভারত-নিউজ়িল্যান্ডের প্রথম টেস্টের পিচ?
SA vs BAN: পিছনে ফেললেন ধোনিকেও, জোহানেসবার্গে সর্বকালীন ইতিহাস গড়লেন বাংলাদেশ তারকা লিটন দাস
পিছনে ফেললেন ধোনিকেও, জোহানেসবার্গে সর্বকালীন ইতিহাস গড়লেন বাংলাদেশ তারকা লিটন দাস

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget