এক্সপ্লোর

ICC T20 World Cup 2021: টি-টোয়েন্টি বিশ্বকাপে মেন্টর ধোনি, বিসিসিআইয়ের সিদ্ধান্তকে সাধুবাদ কপিলের

ICC T20 World Cup 2021: কিংবদন্তী কপিল দেব মনে করেন একেবারে সঠিক ব্যক্তিকেই মেন্টর হিসেবে বেছে নিয়েছে বিসিসিআই। কলকাতায় একটি ইভেন্টে অংশ নিতে এসে এমনই জানালেন কপিল।

কলকাতা: টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণা করেছে সম্প্রতি বিসিসিআই। কিন্তু দল ঘোষণার থেকেও যেই বিষয়টি নজর কেড়েছে, তা হল মেন্টর ধোনির অন্তর্ভূক্তি। কিংবদন্তী কপিল দেব মনে করেন একেবারে সঠিক ব্যক্তিকেই মেন্টর হিসেবে বেছে নিয়েছে বিসিসিআই। কলকাতায় একটি ইভেন্টে অংশ নিতে এসে এমনই জানালেন কপিল।

কলকাতা শহর তাঁর বড় প্রিয়। সুযোগ হলেই তাই চলে আসা এ-শহরে। ঠিক যেমনটা এলেন শুক্রবার। এক বানিজ্যিক সংস্থার সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় এলেন কপিলদেব। শহরে পা রেখেই ভাসলেন নস্টালজিয়ায়। ধোনি টি-টোয়েন্টি বিশ্বকাপে টিম ইন্ডিয়ার মেন্টর হওয়ায় খুশি কপিল। তবে, সাধারণত যাঁরা খেলা ছেড়ে দেন, চার-পাঁচ বছর পরই তাঁদের ওই ভূমিকায় ফেরানো হয়, বললেন তিনি। তিরাশির বিশ্বজয়ী হরিয়ানা হ্যারিকেনের আগুনে পেসে একসময় ঘায়েল হয়েছেন বিশ্বের তাবড় ব্যাটসম্যানেরা। ভারতীয় দলের বর্তমান প্রজন্মের পেসারদের পারফরম্যান্স মুগ্ধ করেছে তাঁকে। টি-টোয়েন্টি দল থেকে শিখরের বাদ পড়া বা অশ্বিনের জায়গা পাওয়া নিয়ে মন্তব্য না করলেও কপিলদেবের নজরে কিন্তু, অক্টোবর শুরু হতে চলা বিশ্বকাপই। 

তিরাশির বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক কপিল বলেন, 'এটা খুবই ভাল একটা সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। আমি সবসময় মনে করি যে একজন ক্রিকেটারের অবসর নেওয়ার তিন-চার বছরের মধ্যে যেন ফের ক্রিকেটের সেট আপে ফিরে আসতে পারে। কিন্তু এটা স্পেশ্যাল কেস। সামনে বিশ্বকাপের মত টুর্নামেন্ট। রবি শাস্ত্রীও করোনা আক্রান্ত হয়েছেন। ধোনির উপস্থিতিতে খুব উপকৃত হবে ভারতীয় দল।'

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই)-র পক্ষ থেকে ১৫ জন ক্রিকেটারের চূড়ান্ত দল ঘোষণা করা হয়েছে। আর দল নির্বাচনে বড়়সড় চমক দিয়ে  প্রাক্তন অধিনায়ককে টি ২০ বিশ্বকাপ অভিযানে দলের মেন্টর হিসেবে বেছে নেওয়া হয়েছে। অর্থাৎ, অবসর গ্রহণের পর আবার মেন ইন ব্লু ব্রিগেডের ড্রেসিংরুমে দেখা যাবে ধোনিকে।  

ভারতের টি ২০ ও একদিনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে মেন্টর হিসেবে নিয়োগ প্রসঙ্গে বিসিসিআই সচিব জয় শাহ বলেছেন, 'আমি এমএসের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছি।  যখন দুবাইতে ছিলাম, তখন তাঁর সঙ্গে কথা হয়েছে। তিনি টিম ইন্ডিয়ার মেন্টর হতে রাজি হয়েছেন। তবে তা শুধুমাত্র টি ২০ বিশ্বকাপের জন্যই। আমার অধিনায়ক, সহ অধিনায়ক ও কোচের সঙ্গে কথা হয়েছে। তাঁরা সবাই ধোনিকে মেন্টর হিসেবে নেওয়ার ব্যাপারে উৎসাহ দেখিয়েছেন।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget