এক্সপ্লোর

IND vs NZ: ফাইনালের টিকিট পাকা করার লড়াই, আজ কেমন হতে পারে ভারত-নিউজিল্যান্ড ২ দলের সম্ভাব্য একাদশ?

ICC World Cup 2023: ভারতের প্রতিপক্ষ নিউজ়িল্যান্ডকে কিন্তু বিশ্বকাপের সবথেকে ধারাবাহিক দল বললেও ভুল বলা হবে না। নাগাড়ে পাঁচ বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছেছে কিউয়িরা।

মুম্বই: ওয়ান ডে বিশ্বকাপের (One Day World Cup) সেমিফাইনালে আজ ভারত বনাম নিউজিল্যান্ড (IND vs NZ) দ্বৈরথ। চার বছর আগের নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে ম্যাচেই সেমিতে হারতে হয়েছিল। বিশ্বকাপ স্বপ্নভঙ্গ হয়েছিল ভারতের। ম্যাঞ্চেস্টারে হারের বদলা আজ মুম্বইয়ের ওয়াংখেড়েতে নেওয়ার পালা। তার আগে দেখে নেওয়া যাক কেমন হতে পারে, ২ দলের সম্ভাব্য প্রথম একাদশ।

ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কে এল রাহুল, সূর্যকুমার যাদব, রবিচন্দ্রন অশ্বিন, যশপ্রীত বুমরা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব

নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ: ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন (অধিনায়ক), মার্ক চাপম্যান, টম ল্যাথাম, ড্যারেল মিচেল, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, ট্রেন্ট বোল্ট, টিম সাউদি ও লকি ফার্গুসন। 

ভারতের প্রতিপক্ষ নিউজ়িল্যান্ডকে কিন্তু বিশ্বকাপের সবথেকে ধারাবাহিক দল বললেও ভুল বলা হবে না। নাগাড়ে পাঁচ বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছেছে কিউয়িরা। নিউজ়িল্যান্ড দলের প্রধান শক্তি নতুন বলের বিরুদ্ধে ব্যাটিং এবং বোলিং, উভয় ক্ষেত্রেই তাঁদের আগ্রাসন। তরুণ রচিন রবীন্দ্র ইতিমধ্যেই টুর্নামেন্টে ৫৬৫ রান করে ইতিহাস গড়ে ফেলেছেন। নিজের প্রথম বিশ্বকাপে এত রান করার কৃতিত্ব আর কোনও ব্যাটারের নেই। ছন্দে রয়েছেন ডেভন কনওয়েও। আর মিডল অর্ডারে ডারিল মিচেলের আগ্রাসী ব্যাটিং, তাঁদের ভরসা জোগাচ্ছে। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Team India (@indiancricketteam)

বোলিংয়ে টিম সাউদি এবং ট্রেন্ট বোল্টের জুটি বিশ্বের সেরা বোলিং জুটিদের অন্যতম। ভারতের স্পিন সহায়ক পিচে মিচেল স্যান্টনারও কিন্তু কিউয়িদের উইকেট এনে দিয়েছেন। তবে ম্যাট হেনরি চোটের কারণে টুর্নামেন্ট থেকেই ছিটকে গিয়েছেন। বিগত চার বছরে তিনি ওয়ান ডে ফর্ম্যাটে বিশ্বের অন্যতম সর্বোচ্চ উইকেটসংগ্রাহক। তাঁর না থাকাটা নিঃসন্দেহে নিউজ়িল্যান্ড দলের বড় ধাক্কা। ম্যাচে খাতায় কলমে ঘরের মাঠে ভারতীয় দল ফেভারিট হিসাবেই নামবে। তবে নিউজ়িল্যান্ডকে যে কোনও পরিস্থিতিতেই দুর্বল ভাবা উচিত নয়, তা নিজেদের পারফরম্যান্সের মাধ্যমে বারংবার প্রমাণ করেছেন তাঁরা। টিম ইন্ডিয়া এই ম্যাচ জিতে ২০১৯ সালে পাওয়া ক্ষতে প্রলেপ দেবে না কিউয়িরা নাগাড়ে তৃতীয়বার বিশ্বকাপ ফাইনালের টিকিট পাকা করবে, এখন সেটাই দেখার বিষয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
John Turner: মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
Mitchell Starc: টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget