এক্সপ্লোর

ICC WTC Update: টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারত-নিউজ়িল্যান্ড ফাইনাল ড্র বা টাই হলে কাদের হাতে ট্রফি?

শুক্রবার টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্লেয়িং কন্ডিশন জানিয়ে দিল আইসিসি।

দুবাই: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে ঠিক চারদিন পরে ইংল্যান্ড রওনা হয়ে যাচ্ছেন বিরাট কোহলিরা। সাউদাম্পটনে ১৮ থেকে ২২ জুন কেন উইলিয়ামসনের নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ফাইনাল। সেই ম্যাচেই ঠিক হয়ে যাবে, কারা বিশ্বের সেরা টেস্ট দল। কিন্তু সেই ম্য়াচ যদি ড্র কিংবা টাই হয়? অথবা বৃষ্টিতে ভেস্তে যায়? তাহলে কারা হবে চ্যাম্পিয়ন? কাদের মাথায় উঠবে টেস্টে সেরা দলের শিরোপা, শুক্রবার তা জানিয়ে দিল আইসিসি।

শুক্রবার টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্লেয়িং কন্ডিশন জানিয়ে দিল আইসিসি। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা জানিয়ে দিল, ড্র বা টাই - দু’টি ক্ষেত্রেই ভারত এবং নিউজিল্যান্ডকে যুগ্ম বিজয়ী ঘোষণা করা হবে।

সাউদাম্পটনের হ্যাম্পশায়ার বোল স্টেডিয়ামে সম্মুখ সমরে বিরাট কোহলির ভারত ও কেন উইলিয়ামসনের নিউজ়িল্যান্ড। খেলার শর্তাবলী শুক্রবার জানিয়ে দিল আইসিসি। ড্র কিংবা টাই হলে যুগ্ম বিজয়ী হবে ভারত ও নিউজিল্যান্ড। নির্ধারিত পাঁচ দিনের (১৮-২২ জুন) মধ্যে কোনও দিন নষ্ট হলে রিজার্ভ ডে (২৩ জুন) থাকবে। কোনও কারণে ম্যাচে সময় নষ্ট হলে, রিজার্ভ ডে কীভাবে কাজে লাগানো হবে, সে বিষয়ে ম্যাচ রেফারিরা নিয়মিত সেই আপডেট দুই দলের পাশাপাশি মিডিয়াকেও জানাবে। পঞ্চম দিনের শুরুর এক ঘণ্টা আগে আইসিসি সিদ্ধান্ত নেব আদৌ রিজার্ভ ডে-র দিন ম্যাচ গড়াবে কি না! খেলা হবে গ্রেড ওয়ান ডিউক ক্রিকেট বলে।

পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কিছু নতুন নিয়ম প্রযোজ্য হবে। থার্ড আম্পায়ার নিজে থেকেই যে কোনও শর্ট রানের রিভিউ করতে পারেন অনফিল্ড আম্পায়ারদের সঙ্গে কথা বলার পর। এই রিভিউ চাওয়ার পরেই পরের বল করার অনুমতি পাবেন বোলার। ফিল্ডিং দলের ক্যাপ্টেন কিংবা আউট হয়ে যাওয়া ব্যাটসম্যান এলবিউব্লিউয়ের রিভিউয়ের ক্ষেত্রে আম্পায়ারদের সঙ্গে কথা বলতে পারেন। এলবিউব্লিউয়ের রিভিউয়ের ক্ষেত্রে উইকেট জোনের উচ্চতা খানিক বাড়িয়ে স্টাম্পের ওপর দিকে করা হয়েছে।

সেরা শিরোনাম

England vs Pakistan: 'অত্যন্ত দুর্বল দল পাকিস্তান', রুটদের হেসেখেলে সিরিজ জেতা উচিত, মনে করেন ব্রড
'অত্যন্ত দুর্বল দল পাকিস্তান', রুটদের হেসেখেলে সিরিজ জেতা উচিত, মনে করেন ব্রড
Manav Suthar: গল টেস্টে সুথারের অনবদ্য পারফরম্যান্সের পরেই তাঁকে আইপিএল থেকে বিরত থাকার পরামর্শ পূজারার
গল টেস্টে সুথারের অনবদ্য পারফরম্যান্সের পরেই তাঁকে আইপিএল থেকে বিরত থাকার পরামর্শ পূজারার
Glenn Maxwell: পরিবারে নতুন সদস্যের আগমন, সোশ্য়াল মিডিয়ায় আবেগঘন বার্তা ম্য়াক্সওয়েলের
পরিবারে নতুন সদস্যের আগমন, সোশ্য়াল মিডিয়ায় আবেগঘন বার্তা ম্য়াক্সওয়েলের
India vs Sri Lanka: নিষ্প্রভ কুলদীপ, কলম্বো টেস্টেই ভারতের হয়ে অভিষেকের পথে ৩৩ বছরের স্পিনার
নিষ্প্রভ কুলদীপ, কলম্বো টেস্টেই ভারতের হয়ে অভিষেকের পথে ৩৩ বছরের স্পিনার

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget