এক্সপ্লোর

অবসর এখনই নয়, ক্রিকেটেই ফোকাস ধোনির

মুম্বই: সব জল্পনাকে উড়িয়ে দিয়ে মহেন্দ্র সিংহ ধোনি জানিয়ে দিলেন, এখনই তাঁর অবসরের কোনও পরিকল্পনা নেই। আপাতত তিনি ক্রিকেটের ওপরই ফোকাস করতে চান। তাঁর জীবনের ওপর নির্মীত বায়োপিক বা আত্মজীবনীমূলক ছবি ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’-র ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে যোগ দিতে এসে ভারতের সীমিত ওভার ক্রিকেট অধিনায়ককে যখন তাঁর পরবর্তী ভাবনাচিন্তা সম্পর্কে প্রশ্ন করা হয়, তিনি জানান, তিনি অতীত বা ভবিষ্যত নিয়ে ভাবেন না। বর্তমান নিয়ে ভাবাটাই পছন্দ করেন। মাহি বলেন, যখন বড় হচ্ছিলাম, তখন জীবনে শুধু দুটো বিকল্প ছিল। এক, ক্রিকেট খেলা এবং পড়াশোনা করা। তারপর চাকরি পেলাম। সেখানে নিরাপত্তাও ছিল। তখন যদি ক্রিকেট নাও খেলতাম, তাতেও হাতে একটা সম্মানজনক চাকরি ছিল। তিনি যোগ করেন, আমাকে প্রত্যেকটা বিষয়ের ইতিবাচক এবং নেতিবাচক দিকটা দেখতে হবে। তারপর আমাকে সিদ্ধান্ত নিতে হবে, লোকে আমাকে কোন ভূমিকায় পছন্দ করবে। তাই ভবিষ্যতে কী করব, তা পরে ভাবব। বর্তমানে ক্রিকেট খেলছি আর খেলার ওপরই মনোনিবেশ করতে চাই। ধোনি জানান, তিনি অতীত বা ভবিষ্যত নিয়ে ভাবেন না। বর্তমানে থাকতেই পছন্দ করেন। বলেন, আমি কখনই ভাবিনি কেরিয়ারে এই পর্যায়ে পৌঁছতে পারব। আমি মাইলস্টোনের কথা ভেবে ক্রিকেট খেলিনি। যখন স্কুল বা পার্কে খেলতাম, আমাদের একমাত্র লক্ষ্য হত ম্যাচ জেতা। মাহির মতে মাইলস্টোন কখনই ভবিষ্যত নির্ধারণ করতে পারে না। বিশ্বজয়ী মার্কিন সাঁতারু মাইকেল ফেল্পসের উদাহরণ টেনে এনে ধোনি বলেন, সেরকম হলে পাঁচটা অলিম্পিক সোনা জিতেই ফেল্পস অবসর নিত। আসল উদ্দেশ্য হল, কাজ করে যাওয়া। বিশ্বকাপ জয়ী অধিনায়ক আরও বলেন, আমি অতীত থেকে শিক্ষা নিই। ভবিষ্যতের জন্য লক্ষ্য স্থির করি। কিন্তু, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বর্তমান। এমএস-এর মতে, কিছু করার জন্য অনুপ্রেরণার প্রয়োজন। আর সেটা আসে পরিবার, বন্ধু বা আশেপাশের মানুষজনের থেকে। তিনি বলেন, আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা হল দেশ। অনুষ্ঠানে ধোনি ছাড়াও হাজির ছিলেন অভিনেতা সুশান্ত সিংহ রাজপুত, যিনি ধোনির চরিত্রে অভিনয় করেছেন। ছিলেন পরিচালক নীরজ পাণ্ডে-ও। প্রসঙ্গত, আগামী ৩০ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে ছবিটি। অভিনয় করেছেন অনুপম খের, কিয়ারা আডবাণী সহ অন্যান্যরা।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup: স্পেনকে ম্যাচ ছেড়ে দিতে 'বাধ্য' হয়েছিল আর্জেন্তিনা? বিতর্কের মধ্যে মুখ খুললেন ফুটবলারের বাবা
স্পেনকে ম্যাচ ছেড়ে দিতে 'বাধ্য' হয়েছিল আর্জেন্তিনা? বিতর্কের মধ্যে মুখ খুললেন ফুটবলারের বাবা
Ronaldo Mocked At Spain: স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Ritabrata on Diamond Harbour FC: শহিদ সমাবেশ থেকে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ ঋতব্রতর, নিশানায় অভিষেক
শহিদ সমাবেশ থেকে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ ঋতব্রতর, নিশানায় অভিষেক

ভিডিও

Dilip Ghosh News: 'যদি কোনও আইন বহির্ভূত কাজ করে থাকেন...', মদন মিত্রকে ED-তলব প্রসঙ্গে বললেন দিলীপ ঘোষ
Dengue Vaccine News: দেশে প্রথমবার এল ডেঙ্গির ভ্যাকসিন ‘কিউ ডেঙ্গা’, ছাড়পত্র দিল DCGI; কারা নিতে পারবেন?
Madan Mitra News: ‘২ ঘণ্টা সময় দিলাম...’, একুশে জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে ‘ডেডলাইন’ মদনের | TMC
CM Suvendu Adhikari News: পুজোর মাসেই অ্যাকউন্টে ঢুকবে DA-র টাকা, ফের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Abhishek Banerjee News: মদন মিত্রকে আইনি নোটিস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, সঙ্গে ১০কোটির ক্ষতিপূরণ দাবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Ronaldo Mocked At Spain: স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
Assam News : একদিনে ২১ জনের মৃত্যু, ৫.৬৪ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত; ১৬ জেলায় বন্যা পরিস্থিতির চরম অবনতি অসমে
একদিনে ২১ জনের মৃত্যু, ৫.৬৪ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত; ১৬ জেলায় বন্যা পরিস্থিতির চরম অবনতি অসমে
Mahua Roy Choudhury: মহুয়া রায়চৌধুরীর মৃত্যুদিনে, প্রকাশ্যে নায়িকার জীবন নিয়ে সিনেমার প্রথম ঝলক! কেমন হল অঙ্কিতার লুক?
মহুয়া রায়চৌধুরীর মৃত্যুদিনে, প্রকাশ্যে নায়িকার জীবন নিয়ে সিনেমার প্রথম ঝলক! কেমন হল অঙ্কিতার লুক?
Online Jewellery Shopping : অনলাইনে গয়নাগাটি কেনেন? সর্বনাশ ! মেশানো হচ্ছে বিষাক্ত ধাতু? হতে পারে ক্যান্সারও ! চাঞ্চল্যকর রিপোর্ট গবেষণায়
অনলাইনে গয়নাগাটি কেনেন? সর্বনাশ ! মেশানো হচ্ছে বিষাক্ত ধাতু? হতে পারে ক্যান্সারও ! চাঞ্চল্যকর রিপোর্ট গবেষণায়
TMC Leader Arrested: একুশে জুলাইয়ের সমাবেশে যাওয়ার আগেই গ্রেফতার এই তৃণমূল নেতা, এই নিয়ে ৩ মাসে ২ বার
একুশে জুলাইয়ের সমাবেশে যাওয়ার আগেই গ্রেফতার এই তৃণমূল নেতা, এই নিয়ে ৩ মাসে ২ বার
বাড়ছে যুদ্ধের ঝাঁঝ, বিপজ্জনক হচ্ছে হরমুজ, রান্নার গ্যাসের দামে এবার প্রভাব সরাসরি? ফের বাড়ল গ্যাসের দাম?
বাড়ছে যুদ্ধের ঝাঁঝ, বিপজ্জনক হচ্ছে হরমুজ, রান্নার গ্যাসের দামে এবার প্রভাব সরাসরি? ফের বাড়ল গ্যাসের দাম?
Embed widget