এক্সপ্লোর

Ind-Pak 2021 WC: সব রেকর্ড ভেঙে দিয়েছে ভারত-পাক মহারণ, জানাল আইসিসি

ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের (India vs West Indies) মধ্যে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালটি দেখেছিলেন মোট ১৩৬ মিলিয়ন দর্শক। যা ছিল এর আগে সর্বাধিক রেকর্ড।

দুবাই: মাঠের লড়াই যতই একপেশ হোক না কেন, দর্শক সংখ্যার বিচারে সর্বকালীন রেকর্ড গড়ল সদ্যসমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান মহারণ। টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) সবচেয়ে একপেশে লড়াইটা হয়েছিল। সব মিথ গুঁড়িয়ে দিয়ে বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে (Indian Cricket Team) ১০ উইকেটে হারিয়ে দিয়েছিল পাকিস্তান (Pakistan Cricket Team)। তবে অন্য একটি রেকর্ড গড়েছে এই ম্যাচ।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাক দ্বৈরথ দেখেছেন প্রায় ১৬৭ মিলিয়ন দর্শক। যা একটি রেকর্ড। এটি এখনও পর্যন্ত সবচেয়ে বেশি দেখা কোনও টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ। আগেই এই তথ্য জানিয়েছিল টুর্নামেন্টের সম্প্রচারকারী চ্যানেল। বৃহস্পতিবার বিবৃতি দিয়ে যা জানাল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসিও (ICC)। পাশাপাশি আইসিসি জানিয়েছে, ২০০টি দেশে চ্যানেল ও অনলাইন স্ট্রিমিং মিলিয়ে প্রায় ১০ হাজার ঘণ্টা টি-টোয়েন্টি বিশ্বকাপের সরাসরি সম্প্রচার দেখেছেন ক্রিকেটপ্রেমীরা।

ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের (India vs West Indies) মধ্যে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালটি দেখেছিলেন মোট ১৩৬ মিলিয়ন দর্শক। যা ছিল এর আগে সর্বাধিক রেকর্ড। কিন্তু এবারে সেই সংখ্যাকে পিছনে ফেলে দিয়েছে ভারত-পাকিস্তান মহারণ। সম্প্রচারকারী চ্যানেলের তরফ থেকে বলা হয়েছে, ২৪ অক্টোবর ভারত ও পাকিস্তান একে অপরের বিরুদ্ধে খেলেছিল। সেই ম্যাচ দেখেছেন ১৬৭ মিলিয়ন মানুষ। স্টার ইন্ডিয়ার তরফ থেকে বলা হয়েছে, ‘ভারত-পাকিস্তান ম্যাচটি ১৬৭ মিলিয়ন দর্শক দেখেছেন, যা ইতিহাস তৈরি করেছে। এটিই এখনও পর্যন্ত সবচেয়ে বেশি দেখা কোনও আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ।’

২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে প্রথমবার ২ দল কুড়ি ওভারের ক্রিকেটে মুখোমুখি হয়েছিল। ডারবানে হওয়া বিশ্বকাপের গ্রুপ লিগে ভারত-পাকিস্তান প্রথম ম্যাচটি যদিও টাই হয়েছিল। বোল আউটে সেই ম্যাচে ৩-০ তে জয় পেয়েছিল ভারত। এরপর টুর্নামেন্টের ফাইনালেও ২ দল মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে শেষ ওভারে জিতে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে নেয় টিম ইন্ডিয়া (Team India)।

সেরা শিরোনাম

IND-NZ Test : নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কেন নেই সিরাজ, যা বললেন ভারতের ব্যাটিং কোচ...
নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কেন নেই সিরাজ, যা বললেন ভারতের ব্যাটিং কোচ...
IND-NZ Test : নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কেন নেই সিরাজ, যা বললেন ভারতের ব্যাটিং কোচ...
IND-NZ Test : নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কেন নেই সিরাজ, যা বললেন ভারতের ব্যাটিং কোচ...
India Vs New Zealand: প্রথম সেশনেই ৪ উইকেট, ভেঙে গিয়েছিল শিরদাঁড়া, লড়াই করে গেলেন নিকোলস ও ফিলিপস
প্রথম সেশনেই ৪ উইকেট, ভেঙে গিয়েছিল শিরদাঁড়া, লড়াই করে গেলেন নিকোলস ও ফিলিপস
India Vs New Zealand Live: প্রথম দিনের খেলা শেষে ২৪৩/৫ নিউজিল্যান্ড, সেঞ্চুরি করলেন নিকোলস, ৯৪-তে দাঁড়িয়ে ফিলিপস, বুমরার ৩ উইকেট
প্রথম দিনের খেলা শেষে ২৪৩/৫ নিউজিল্যান্ড, সেঞ্চুরি করলেন নিকোলস, ৯৪-তে দাঁড়িয়ে ফিলিপস, বুমরার ৩ উইকেট

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget