এক্সপ্লোর

Akshar Patel: আত্মবিশ্বাসের অক্সিজেনে ভর করে অস্ট্রেলিয়ার বোলিংকে পাল্টা চাপে ফেলে দিলেন অক্ষর

Nagpur Test: অস্বস্তির মেঘ কেটে গেল একটি পার্টনারশিপে। অবিচ্ছেদ্য অষ্টম উইকেটে ৮১ রান যোগ করলেন রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja) ও অক্ষর পটেল (Akshar Patel)।

নাগপুর: রোহিত শর্মার (Rohit Sharma) সেঞ্চুরি সত্ত্বেও একটা সময় ২৪০/৭ হয়ে গিয়েছিল ভারত (Ind vs Aus)। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের বড় রানের লিড নেওয়ার পক্ষে বাজি ধরেছিলেন যাঁরা, তাঁরাও তখন কিছুটা ঢোঁক গিলছিলেন যেন।

অস্বস্তির মেঘ কেটে গেল একটি পার্টনারশিপে। অবিচ্ছেদ্য অষ্টম উইকেটে ৮১ রান যোগ করলেন রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja) ও অক্ষর পটেল (Akshar Patel)। ১৭০ বলে ৬৬ রানে অপরাজিত রয়েছেন জাডেজা। অক্ষর ১০২ বলে ৫২ রান করে ক্রিজে। দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর ৩২১/৭। অস্ট্রেলিয়ার চেয়ে ১৪৪ রানে এগিয়ে গিয়েছে ভারত। ম্যাচের রাশ আপাতত ভারতেরই দখলে।                                                  

ঝকঝকে হাফসেঞ্চুরি করার পর ম্যাচের সম্প্রচারকারী চ্যানেলে অক্ষর পটেল বলেছেন, 'গত এক বছর ধরেই ব্যাট হাতে ভাল পারফর্ম করছি। সেই আত্মবিশ্বাস কাজে লাগল। আমি বরাবরই জানতাম আমার টেকনিক ভাল। যখনই সুযোগ পাই, আমার টেকনিক নিয়ে পরিশ্রম করি। কোচিং স্টাফদের সঙ্গে সময় কাটাই। সকলেই আমাকে বলেন যে, আমার মধ্যে দক্ষতা রয়েছে। যে কারণে আমি অবদান রাখতে চেয়েছিলাম। এই পিচে ব্যাট করতে নামলে সমস্যা হতে পারে। কিন্তু ক্রিজে খানিকটা সময় কাটানোর পর পরিস্থিতি সহজ হয়ে যায়।'

জাডেজার সঙ্গে পার্টনারশিপ নতুন করে ভারতীয় ইনিংসকে অক্সিজেন জুগিয়েছে। অক্ষর বলেছেন, 'জাডেজার সঙ্গে কথা বলে ঠিক করেছিলাম, মনঃসংযোগ নষ্ট করব না। কাল যতক্ষণ আমরা ব্যাটিং করব, পিচ ভালই থাকবে। তারপর বল করার পালা এলে পিচ থেকে সুবিধা আদায় করে নেওয়ার চেষ্টা করব।'

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট (IND vs AUS 1st Test) ম্যাচের প্রথম দিনে রবীন্দ্র জাডেজার (Ravindra Jadeja) দুরন্ত বোলিংয়ে ভর করে ভারত এমনিই ম্যাচে এগিয়ে ছিল। দ্বিতীয় দিনের খেলা শেষে ম্য়াচে নিজেদের দখল আরও মজবুত করল টিম ইন্ডিয়া। অজিদের হয়ে নিজের অভিষেক ম্যাচে টড মার্ফি পাঁচ উইকেট নিলেও, ভারতের হয়ে এদিন ব্যাট হাতে রোহিত শর্মা (Rohit Sharma) দুরন্ত শতরান হাঁকান। দিনের শেষবেলায় অষ্টম উইকেটে অর্ধশতরানের পার্টনারশিপ গড়েন রবীন্দ্র জাডেজা ও অক্ষর পটেল (Axar Patel)। সাত উইকেটের বিনিময়ে ৩২১ রান তুলে দ্বিতীয় দিন শেষ করল টিম ইন্ডিয়া।

আরও পড়ুন: সুস্থতার দিকে এক পা... ক্রাচ নিয়ে হাঁটছেন পন্থ, ছবি দেখে স্বস্তি ক্রিকেটবিশ্বে

 

সেরা শিরোনাম

IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Ronaldinho Gaucho: পেশাদার হিসাবে শেষ ম্যাচ খেলেছিলেন ১১ বছর পর, অবসর ভেঙে ফুটবলে ফিরলেন সেই রোনাল্ডিনহো
পেশাদার হিসাবে শেষ ম্যাচ খেলেছিলেন ১১ বছর পর, অবসর ভেঙে ফুটবলে ফিরলেন সেই রোনাল্ডিনহো
Moises Henriques: রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
India vs Bangladesh: ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?
ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget