এক্সপ্লোর

প্রথম একাদশ ঘোষণা ভারতের, বাদ রাহুল ও বিজয়

মেলবোর্ন:অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বক্সিং ডে টেস্টের জন্য প্রথম একাদশ ঘোষণা করল ভারত। আগামীকাল বুধবার থেকে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড (এমসিজি)-এ শুরু হচ্ছে এই ম্যাচ। ভারতের প্রথম একাদশে বেশ বড়সড় রদবদল হয়েছে। গত দুটি টেস্টে প্লেয়ারদের পারফরম্যান্সের বিচারে এই পরিবর্তন। বাদ পড়েছেন দুই ওপেনার কে এল রাহুল ও মুরলী বিজয়। অ্যাডিলেড ও পারথে দুই ওপেনারের ব্যর্থতার কারণেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটতে চলেছে ময়াঙ্ক অগ্রবালের। সম্ভবত হনুমা বিহারীর সঙ্গে তাঁকে ওপেন করতে দেখা যাবে। গত চারটি ইনিংসে রাহুলের সর্বোচ্চ স্কোর ৪৪।অ্যাডিলেডে টেস্টের দ্বিতীয় ইনিংসে ওই রান করেছিলেন তিনি। মুরলী বিজয় চলতি সিরিজে গত চারটি ইনিংসে মোট ৪৯ রান করেছেন। সর্বাধিক স্কোর ২০। ২০১৮-তে আটটি টেস্টে তাঁর গড় মাত্র ১৮.৮০। এরমধ্যে আফগানিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন তিনি। প্রথম একাদশে চোট সারিয়ে ফিরেছেন রোহিত শর্মা। সম্ভবত ছয় নম্বরে ব্যাটিং করবেন তিনি। অন্যদিকে, এখনও চোট না সারায় চলতি সিরিজের তৃতীয় টেস্টেও খেলা হচ্ছে না স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের। দ্বিতীয় টেস্টেও খেলতে পারেননি তিনি। প্রথম একাদশে নেই পেসার উমেশ যাদব। দলে রয়েছেন স্পিনার রবীন্দ্র জাডেজা। তাঁর সঙ্গে বোলিং আক্রমণে থাকছেন তিন পেসার মহম্মদ সামি, ইশান্ত শর্মা ও জসপ্রিত বুমরাহ। ভারতের প্রথম একাদশ:ময়াঙ্ক অগ্রবাল, হনুমা বিহারী, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), আজিঙ্কা রাহানে, রোহিত শর্মা, ঋষভ পন্ত, রবীন্দ্র জাডেজা, মহম্মদ সামি, ইশান্ত শর্মা, জসপ্রিত বুমরাহ। অস্ট্রেলিয়াও তাদের প্রথম একাদশ ঘোষণা করেছে। পিটার হ্যান্ডসকোম্বের জায়গায় দলে এসেছেন অলরাউন্ডার মিচেল মার্শ। অস্ট্রেলিয়ার প্রথম একাদশ: অ্যারন ফিঞ্চ, মার্কাস হারিস, উসমান খোয়াজা, শন মার্শ, ট্র্যাভিস হেড. মিচেল মার্শ, টিম পেইন (অধিনায়ক), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নাথন লায়ন, জোস হ্যাজেলউড। ভারত প্রথম টেস্ট জিতলেও পারথে দ্বিতীয় টেস্টে ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে অস্ট্রেলিয়া।

সেরা শিরোনাম

NZ vs IND Live: নিকোলস-ফিলিপ্সের শতরানে জবাবে রাহুল-যশস্বীর শতরানের পার্টনারশিপ, দ্বিতীয় দিনশেষে ভাল জায়গায় ভারত
নিকোলস-ফিলিপ্সের শতরানে জবাবে রাহুল-যশস্বীর শতরানের পার্টনারশিপ, দ্বিতীয় দিনশেষে ভাল জায়গায় ভারত
NZ vs IND: কিউয়িদের ৩৬৮-র জবাবে যশস্বী, রাহুলের দুরন্ত পার্টনারশিপ, ১৫৯ রানে দ্বিতীয় দিন শেষ করল ভারত
কিউয়িদের ৩৬৮-র জবাবে যশস্বী, রাহুলের দুরন্ত পার্টনারশিপ, ১৫৯ রানে দ্বিতীয় দিন শেষ করল ভারত
PAK vs SL: ঘরের মাঠে বোলারদের অনিয়ন্ত্রিত বোলিং, লজ্জার রেকর্ড গড়ে শীর্ষে পাকিস্তান
ঘরের মাঠে বোলারদের অনিয়ন্ত্রিত বোলিং, লজ্জার রেকর্ড গড়ে শীর্ষে পাকিস্তান
Mohammed Siraj: সিরাজকে একাদশের বাইরে রাখাটা কি ভুল সিদ্ধান্ত? কী বলছে তারকা পেসারের সাম্প্রতিক পারফরম্য়ান্স?
সিরাজকে একাদশের বাইরে রাখাটা কি ভুল সিদ্ধান্ত? কী বলছে তারকা পেসারের সাম্প্রতিক পারফরম্য়ান্স?

ভিডিও

Cyclone Akvan News | মধ্যরাত থেকেই শক্তি হারিয়েছে ঘূর্ণিঝড়, একাধিক জায়গায় তুমুল বৃষ্টি
Tulu Mondal | টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব পুলিশের
Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget