এক্সপ্লোর

IND vs BAN: বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামতে পারবেন কার্তিক? স্পষ্ট ইঙ্গিত দিলেন দ্রাবিড়

Dinesh Karthik: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কিপিং করার সময় দ্বিতীয় ইনিংসেই পিঠে ব্যর্থ অনুুভব করেন দীনেশ কার্তিক। তাই বাধ্য হয়েই তাঁকে মাঠ ছাড়তে হয়।

অ্যাডিলেড: গত ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) প্রথমবার পরাজিত হয় ভারতীয় ক্রিকেট দল। শুধু তাই নয়, পরাজয়ের পাশাপাশি দলের তারকা কিপার-ব্যাটার দীনেশ কার্তিকও (Dinesh Karthik) ম্যাচের মাঝপথেই মাঠ ছাড়েন, যা দলের চিন্তা আরও বাড়িয়েছে। কাল, বুধবার বাংলাদেশের বিরুদ্ধে (IND vs BAN) ফের একবার মাঠে নামবে ভারত। সেই ম্যাচে কি কার্তিককে খেলতে দেখা যাবে?

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কিপিং করার সময় দ্বিতীয় ইনিংসেই পিঠে ব্যর্থ অনুুভব করেন দীনেশ কার্তিক। তাই বাধ্য হয়েই তাঁকে মাঠ ছাড়তে হয়। তিনি আর ম্যাচে মাঠে নামেননি। তাঁর পরিবর্তে ঋষভ পন্থই কিপিং করেন। এরপরেই প্রশ্ন উঠছে. তাহলে কি পন্থই কার্তিকের বদলে বাংলাদেশের বিরুদ্ধে খেলবেন, না ফিট হয়ে মাঠে নামতে পারবেন ডিকে? ম্যাচের আগের দিন, মঙ্গলবার ভারতীয় কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) জানান, কার্তিক দলের অনুশীলনে অংশগ্রহণ করেছিলেন। তবে তাঁর বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামা এখনও নিশ্চিত নয়। কাল এক পরীক্ষার পরেই কার্তিকের একাদশে খেলা বা না খেলার বিষয়ে টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেবে।

দ্রাবিড়ের মতামত

সাংবাদিক সম্মেলনে দ্রাবিড় বলেন, 'আজ সকালে দীনেশ কার্তিক অনুশীলন করেছেন। তবে আমরা কাল আবার ওর ফিটনেস যাচাই করব। যেই সুযোগ পাক, আমরা সবসময় আমাদের খেলোয়াড়দের পাশে আছি।'  ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তাও কার্তিকের বিষয়ে কথা বলতে গিয়ে সংবাদসংস্থা পিটিআইকে বলেছেন, 'পিঠের নীচের অংশে যন্ত্রণা রয়েছে কার্তিকের। তবে সেটা গুরুতর কিছু বলে শুনিনি। আমাদের মেডিক্যাল টিম ওকে দ্রুত সুস্থ করে তোলার চেষ্টা করছে। হিট ট্রিটমেন্ট ও মাসাজ থেরাপি চলছে। তাতে ওর অস্বস্তি কেটে যাবে দ্রুত। তাই ও বিশ্বকাপের বাইরে চলে গিয়েছে বলা যায় না।'

কার্তিকের বদলে পন্থ?

দুরন্ত আইপিএলের সুবাদেই ভারতের বিশ্বকাপে দলে সুযোগ পেয়েছেন দীনেশ কার্তিক। টি-টোয়েন্টিতে পন্থের খারাপ ফর্ম এবং আইপিএলে কার্তিকের ফিনিশারের ভূমিকায় দুরন্ত সাফল্যের সম্বন্বয়েই সম্ভবত পন্থের জায়গায় কার্তিক এখনও পর্যন্ত ভারতীয় একাদশে সুযোগ পেয়েছেন। তবে কার্তিক ফিট না হলে পন্থের ভাগ্যে শিকে ছিঁড়তে পারে। আপাতত ভারতীয় দল নিজেদের গ্রুপে দুই ম্যাচ জিতে দ্বিতীয় স্থানৈে রয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে জয় পেলে সেমিফাইনালের পথে টিম ইন্ডিয়া যে এক পা বাড়িয়ে দেবে, তা বলাই বাহুল্য।

আরও পড়ুন: কবে মাঠে ফিরবেন বুমরা? সেরা পেস অস্ত্রের ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা

সেরা শিরোনাম

Chinmay Sutar: ৭৮ বছর পর রঞ্জি ট্রফিতে ৪০০! ইতিহাস চিন্ময়ের, বিশ্বের দশম ক্রিকেটার হিসাবে গড়লেন কীর্তি
৭৮ বছর পর রঞ্জি ট্রফিতে ৪০০! ইতিহাস চিন্ময়ের, বিশ্বের দশম ক্রিকেটার হিসাবে গড়লেন কীর্তি
Sourav Ganguly Biopic: খবরে সিলমোহর, অষ্টমীতে কলকাতা মাতালেন সৌরভ-রাজকুমার, প্রতিমা-দর্শনের পাশাপাশি বাজালেন ঢাক
খবরে সিলমোহর, অষ্টমীতে কলকাতা মাতালেন সৌরভ-রাজকুমার, প্রতিমা-দর্শনের পাশাপাশি বাজালেন ঢাক
Bengal vs Services: ২ দিনে ৩০ উইকেট! ফের ব্যাটিং বিপর্যয় বাংলার, সার্ভিসেসের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ফলের অপেক্ষা
২ দিনে ৩০ উইকেট! ফের ব্যাটিং বিপর্যয় বাংলার, সার্ভিসেসের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ফলের অপেক্ষা
Indian Selection Committee: বাংলার হয়ে খেলা ক্রিকেটার আগরকরের পরিবর্তে হলেন প্রধান নির্বাচক, কমিটিতে পওয়ার
বাংলার হয়ে খেলা ক্রিকেটার আগরকরের পরিবর্তে হলেন প্রধান নির্বাচক, কমিটিতে পওয়ার

ভিডিও

Aaj Banglay : পুলিশের ভূমিকা নিয়ে কী বলছেন চোরবাগানে মৃত্যুর মুখ থেকে ফেরা আহত?
Aaj Banglay : দিকে দিকে পুজোয় বাম বুক স্টলে হামলা | পুলিশের ভূমিকা নিয়ে কী বলছেন চোরবাগানে মৃত্যুর মুখ থেকে ফেরা আহত?
Durga Puja 2026: ABP Ananda-র 'আনন্দ সর্বজনীন পুরস্কার' পেল Kolkata-র ২০টি পুজো
Durga Puja 2026 : বেহালা আদর্শ পল্লীর পুজো এবার পা দিয়েছে ৬৯ বছরে, এলাকাবাসী মেতেছেন পুজোর আনন্দে
Durga Puja 2026 | বেলুড় মঠ থেকে বাগবাজার সর্বজনীন। ঘরে বসেই দেখুন অষ্টমীর পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
IND vs NZ: কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Embed widget