এক্সপ্লোর

Ind Vs Eng 1st Test: রুটের শতরানের মঞ্চে ম্যাচ ঘোরাল বুমরাহের ৫ উইকেট, শেষ দিনে ভারতের জিততে দরকার ১৫৭ রান

ম্যাচ জিতে সিরিজে এগিয়ে যেতে ভারতের প্রয়োজন ১৫৭ রান। হাতে রয়েছে ৯ উইকেট।

ট্রেন্ট ব্রিজ : জসপ্রীত বুমরাহের (৫/৬৪) দাপটে সিরিজের প্রথম টেস্টেই জয়ের হাতছানি ভারতের সামনে। খেলার পঞ্চম তথা শেষ দিনে ম্যাচ জিতে সিরিজে এগিয়ে যেতে ভারতের প্রয়োজন ১৫৭ রান। হাতে রয়েছে ৯ উইকেট। চতুর্থ দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে ভারতের স্কোর ১ উইকেটে ৫২ রান। ভারতের প্রথম ইনিংসে লিড পাকা করার নায়ক কেএল রাহুল (২৬) চতুর্থ দিনের শেষে সাজঘরে ফিরে গেলেও আপাতত ক্রিজে রয়েছেন রোহিত শর্মা (অপরাজিত ১২) ও চেতেশ্বর পূজারা (অপরাজিত ১২)।

চতুর্থ দিনের শুরুতে কোনও উইকেট না খুইয়ে ২৫ রানে খেলতে নেমেছিল ইংল্যান্ড। সেখান থেকে অধিনায়ক জো রুটের (১০৯) দুরন্ত শতরানে ভর করে দ্বিতীয় ইনিংসে ৩০৩ রান তোলে ইংল্যান্ড। ১৪ টি বাউন্ডারির সাহায্যে দুরন্ত শতরান হাঁকানোর পর বুমরাহের শিকার হন রুট। ইংল্যান্ড দলনায়ক ছাড়াও ডম সিবলে, জ্যাক ক্রলি, স্যাম কারেন ও স্টুয়ার্ট ব্রডের উইকেট নেন বুমরাহ। তাঁকে যোগ্য সঙ্গত দেন মহম্মদ সিরাজ (২/৮৪), শার্দুল ঠাকুর (২/৩৭) ও মহম্মদ সামি (১/৭২)।

জসপ্রীত বুমরাহের ৪ উইকেটের সুবাদেই প্রথম ইনিংসে মাত্র ১৮৩ রানে গুটিয়ে গিয়েছিল ইংল্যান্ডের প্রথম ইনিংস। সেক্ষেত্রেই জো রুট শুধুমাত্র অর্ধশতরানের গণ্ডি টপকাতে পেরেছিলেন। যার পর ব্যাট করতে নেমে কেএল রাহুল (৮৪) ও রবীন্দ্র জাদেজার (৫৬) অর্ধশতরানে ভর করে প্রথম ইনিংসে ২৭৮ রান তুলেছিল ভারত। শেষপর্বে বেশ কয়েকটি বাউন্ডারি-ওভার বাউন্ডারি হাঁকিয়ে ঝোড়ো ৩৪ রানের ইনিংস খেলে ভারতের ৯৫ রানের অতি গুরুত্বপূর্ণ লিড পাকা করেছিলেন বুমরাহ।

ব্যাট হাতে কামাল দেখানোর পর চেনা ছন্দে বল হাতেও বুম বুম মেজাজে এদিন দেখা গেল তাঁকে। জনি বেয়ারস্টো (৩০), স্যাম কারেন (৩২) ছাড়া সেভাবে ইংল্যান্ডের কোনও ব্যাটসম্যানই রুটকে সঙ্গ দিতে পারেননি বুমরাহদের দাপটের জেরে। তবে একটা প্রান্ত আগলে রেখে দুরন্ত শতরানে ইংল্যান্ডকে কিছুটা হলেও ম্যাচে ফেরান তাদের অধিনায়ক। আপাতত চতুর্থ দিনের শেষে যা পরিস্থিতি তাতে অ্যাডভান্টেজ ভারতের। যদি শেষ দিনের খেলা বৃষ্টির জেরে বিঘ্নিত না হয় বা কোনওভাবে ব্যাটিং বিপর্যয়ের মুখে না পড়তে হয়, তাহলে পাঁচ টেস্টের সিরিজের প্রথম ম্যাচটিু জেতার সুবর্ণ সুযোগ রয়েছে বিরাট ব্রিগেডের সামনে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: গলে ঐতিহাসিক ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে লাঞ্চে ভারতের স্কোর ১০১ রান
গলে ঐতিহাসিক ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে লাঞ্চে ভারতের স্কোর ১০১ রান
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
Sourav Ganguly: প্রাণনাশের হুমকি দিয়ে এসেছিল চিঠি, প্রথমবার এই ইস্যুতে মুখ খুললেন সৌরভ
প্রাণনাশের হুমকি দিয়ে এসেছিল চিঠি, প্রথমবার এই ইস্যুতে মুখ খুললেন সৌরভ
IND vs SL: টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে রাহুলদের জমাটি শুরু, প্রথম সেশনেই শতাধিক রান তুলল ভারত
টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে রাহুলদের জমাটি শুরু, প্রথম সেশনেই শতাধিক রান তুলল ভারত

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৪.৮.২৬): ধৃত নির্মল ঘোষ ও সঞ্জীবকে লক্ষ্য করে উঠল চোর স্লোগানও
Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget