এক্সপ্লোর

Ind vs Eng, ODI: করোনা বিধি ভেঙে সতর্কিত স্টোকস

একই সফরে দ্বিতীয় বার বলে থুতু লাগানোর কাণ্ড ঘটালেন ইংরেজ অলরাউন্ডার

পুণে: করোনা বিধি ভেঙে সতর্কিত হলেন বেন স্টোকস।

একই সফরে দ্বিতীয় বার বলে থুতু লাগানোর কাণ্ড ঘটালেন ইংরেজ অলরাউন্ডার। শুক্রবার ম্যাচের শুরুর দিকে স্লিপে দাঁড়িয়েছিলেন তিনি। চতুর্থ ওভারের দ্বিতীয় বলের পর এমন কাণ্ড ঘটান বেন স্টোকস। রিচি টপলের ওভারে এই ঘটনা ঘটে। বলে থুতু লাগিয়ে বসেন স্টোকস। সঙ্গে সঙ্গে বল জীবাণুমুক্ত করেন আম্পায়ার। সতর্কও করে দেওয়া হয় স্টোকসকে।

এর আগে আমদাবাদে নৈশালোকে গোলাপি বলের টেস্টেও বলে থুতু লাগিয়ে বিতর্কে জড়িয়েছিলেন স্টোকস। করোনা অতিমারির মধ্যে ক্রিকেট শুরু হলেও বেশ কিছু করোনাবিধি মেনে খেলতে হচ্ছে ক্রিকেটারদের। তার মধ্যে বলে থুতু লাগানোর ওপরে রয়েছে কঠোর নিষেধাজ্ঞা। একই ম্যাচে তিন বার এমন কাণ্ড ঘটলে ৫ রানের পেনাল্টিও হতে পারে প্রতিপক্ষ দলের। লকডাউনের পর ক্রিকেট শুরু হলেও এমন বেশ কিছু নিয়ম মেনে চলছেন ক্রিকেটাররা। যদিও দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে সেই নিয়ম ভাঙলেন স্টোকস।

দ্বিতীয় একদিনের ম্যাচেও টসে জেতে ইংল্যান্ড। ভারতকে ব্যাট করতে পাঠান জস বাটলার। অইন মর্গ্যানের পরিবর্তে তাঁকে অধিনায়কের দায়িত্ব দিয়েছে ইংল্যান্ড। এদিন ম্যাচ হারলেও একটি মাইলফলক গড়লেন বিরাট কোহলিও। তিনি সেঞ্চুরি পাননি। শুক্রবার ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে-তে ৭৯ বলে ৬৬ রান করে আউট হয়ে যান। যদিও ব্যাট হাতে নতুন এক মাইলফলক তৈরি করলেন বিরাট কোহলি। প্রায় প্রতি ম্যাচেই নতুন নতুন কীর্তি গড়ছেন বিরাট। একের পর এক ব্যাটিং কীর্তি এখন জমা রয়েছে তাঁর ঝুলিতে। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচেও বিরাট অসাধারণ দু'টি নজির গড়লেন। পুণের দ্বিতীয় একদিনের ম্যাচে ৭৯ বলে ৬৬ রান করে আউট হন কোহলি। অধিনায়কোচিত হাফসেঞ্চুরি করার পথে কোহলি অধিনায়ক হিসাবে গ্রেম স্মিথের একটি রেকর্ড পেরিয়ে গেলেন। ওয়ান ডে ক্রিকেটে অধিনায়ক হিসেবে সব চেয়ে বেশি রান করার নিরিখে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্যাপ্টেন গ্রেম স্মিথকে টপকে ৫ নম্বরে উঠে এলেন বিরাট।

সেরা শিরোনাম

Cristiano Ronaldo: ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নির্বাসিত করল পর্তুগাল ফেডারেশন, কিন্তু কেন?
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নির্বাসিত করল পর্তুগাল ফেডারেশন, কিন্তু কেন?
Chinmay Sutar: ৭৮ বছর পর রঞ্জি ট্রফিতে ৪০০! ইতিহাস চিন্ময়ের, বিশ্বের দশম ক্রিকেটার হিসাবে গড়লেন কীর্তি
৭৮ বছর পর রঞ্জি ট্রফিতে ৪০০! ইতিহাস চিন্ময়ের, বিশ্বের দশম ক্রিকেটার হিসাবে গড়লেন কীর্তি
Sourav Ganguly Biopic: খবরে সিলমোহর, অষ্টমীতে কলকাতা মাতালেন সৌরভ-রাজকুমার, প্রতিমা-দর্শনের পাশাপাশি বাজালেন ঢাক
খবরে সিলমোহর, অষ্টমীতে কলকাতা মাতালেন সৌরভ-রাজকুমার, প্রতিমা-দর্শনের পাশাপাশি বাজালেন ঢাক
Bengal vs Services: ২ দিনে ৩০ উইকেট! ফের ব্যাটিং বিপর্যয় বাংলার, সার্ভিসেসের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ফলের অপেক্ষা
২ দিনে ৩০ উইকেট! ফের ব্যাটিং বিপর্যয় বাংলার, সার্ভিসেসের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ফলের অপেক্ষা

ভিডিও

Aaj Banglay : পুলিশের ভূমিকা নিয়ে কী বলছেন চোরবাগানে মৃত্যুর মুখ থেকে ফেরা আহত?
Aaj Banglay : দিকে দিকে পুজোয় বাম বুক স্টলে হামলা | পুলিশের ভূমিকা নিয়ে কী বলছেন চোরবাগানে মৃত্যুর মুখ থেকে ফেরা আহত?
Durga Puja 2026: ABP Ananda-র 'আনন্দ সর্বজনীন পুরস্কার' পেল Kolkata-র ২০টি পুজো
Durga Puja 2026 : বেহালা আদর্শ পল্লীর পুজো এবার পা দিয়েছে ৬৯ বছরে, এলাকাবাসী মেতেছেন পুজোর আনন্দে
Durga Puja 2026 | বেলুড় মঠ থেকে বাগবাজার সর্বজনীন। ঘরে বসেই দেখুন অষ্টমীর পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
IND vs NZ: কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Embed widget