এক্সপ্লোর

IND vs ENG, Match Highlights: ইংরেজদের কাছে একশো রানে হারের ধাক্কা ভারতের, সিরিজের ফয়সালা হবে শেষ ম্যাচে

IND vs ENG, 2nd ODI, Lord's Stadium: ওয়ান ডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ইংরেজদের কাছে একশো রানে ম্যাচ হারতে হল ভারতকে। সিরিজও ১-১ হয়ে গেল। ফয়সালা হবে শেষ ম্যাচে।

লর্ডস: বোলাররা পেরেছিলেন। কিন্তু ব্যর্থ ব্যাটাররা। ইংল্যান্ডকে কম রানে বেঁধে রেখেও লর্ডসে স্বপ্নপূরণ হল না। ওয়ান ডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ইংরেজদের কাছে একশো রানে ম্যাচ হারতে হল ভারতকে। সিরিজও ১-১ হয়ে গেল। ফয়সালা হবে শেষ ম্যাচে।

ইংল্যান্ড প্রথমে ব্যাট করে তুলেছিল ২৪৬ রান। ৪৯ ওভারে ২৪৬ রানে অল আউট হয়ে গিয়েছিলেন জস বাটলাররা। তখন মনে করা হয়েছিল যে, ভারতীয় ব্যাটাররা রান তুলে দেবেন। বিশেষ করে এই ম্যাচে প্রথম একাদশে প্রত্যাবর্তন ঘটিয়েছেন বিরাট কোহলিও। রানে ফিরতে যিনি মরিয়া।

কিন্তু ব্যাট হাতে ফের ব্যর্থ কোহলি। মাত্র ১৬ রান করে ফিরলেন। ভারতের ইনিংস গুটিয়ে গেল মাত্র ১৪৬ রানে। একশো রানে পরাস্ত হতে হল। ইংল্যান্ডের বাঁহাতি পেসার রিস টপলে ৯.৫ ওভারে মাত্র ২৪ রানে ৬ উইকেট তুলে নিয়ে ভারতীয় ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দেন। ভারতের হয়ে হার্দিক পাণ্ড্য ও রবীন্দ্র জাডেজা ২৯ রান করে করেন। সেই দুটোই সর্বোচ্চ স্কোর। বাকিরা কেউই বলার মতো কিছু করেননি। মাত্র ৩৮.৫ ওভারে শেষ হয়ে যায় ভারত।

বৃহস্পতিবার টস জিতে প্রথমে ফিল্ডিং নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। কুঁচকির চোটের জেরে প্রথম ওয়ান ডে ম্যাচে খেলতে পারেননি বিরাট কোহলি। দ্বিতীয় ওয়ান ডে-তেও তাঁর খেলা নিয়ে ছিল জোর জল্পনা। তবে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচের আগেই নেটে কোহলির ব্যাটিং করার ছবি আপলোড করে ভারতীয় ক্রিকেট বোর্ড। তাই অনেকেই ধরেই নিয়েছিলেন যে, হয়তো দলের প্রথম একাদশে ফিরতে চলেছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক।

সেই জল্পনাই সত্যি হল। লর্ডসে ভারত-ইংল্যান্ডের দ্বিতীয় ম্যাচে (India vs England 2nd ODI) টিম ইন্ডিয়ার প্রথম একাদশে ফিরলেন বিরাট। বিরাট দলে ফেরায় গত ম্যাচে খেলা শ্রেয়স আইয়ারকে এই ম্যাচে প্রথম একাদশের বাইরে বসতে হয়েছে। গত ম্যাচ থেকে ভারতীয় দলে বদল বলতে এই একটাই। প্রথম ওয়ান ডে ম্যাচের মতো এই ম্যাচেও ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন। তবে ওভালে ভরাডুবির পর, এই ম্যাচে ইংল্যান্ড ওপেনাররা কিছুটা সামলেই নিজেদের ইনিংস গড়ছিলেন।

যদিও তাঁদের কাছে মূর্তিমান আতঙ্ক হয়ে হাজির হন লেগস্পিনার যুজবেন্দ্র চাহাল। তিনি ৪ উইকেট নেন। সাত নম্বরে নামা মঈন আলি (৪৭ রান) ও আট নম্বরে নামা ডেভিড উইলির (৪১ রান) ইংল্যান্ডের ইনিংসেক ভদ্রস্থ জায়গায় পৌঁছে দেয়। ৪৯ ওভারে ২৪৬ রানে অল আউট হয়ে যায় তারা। ভারতের সামনে জয়ের লক্ষ্য ২৪৭। শেষ পর্যন্ত সেই রানও তুলতে পারল না ভারত।

আরও পড়ুন: কন্যাসন্তানের বাবা হলেন উথাপ্পা, কী নাম রাখলেন সদ্যোজাতের?

সেরা শিরোনাম

India vs New Zealand ODI Live: নিউজ়িল্যান্ডের মাটিতে ভরাডুবি, ২৪৪ রানে ম্যাচ হারল ভারত, লাইভ আপডেট
নিউজ়িল্যান্ডের মাটিতে ভরাডুবি, ২৪৪ রানে ম্যাচ হারল ভারত, লাইভ আপডেট
IND vs NZ Match Highlights: ৮৯ রানে অল আউট! ভয়ঙ্কর ম্যাট হেনরি, ওয়ান ডে ক্রিকেটে দ্বিতীয় বৃহত্তম হার ভারতের
৮৯ রানে অল আউট! ভয়ঙ্কর ম্যাট হেনরি, ওয়ান ডে ক্রিকেটে দ্বিতীয় বৃহত্তম হার ভারতের
Bengal Cricket: পিচ তৈরিতে দেরি, দোসর বৃষ্টি! পিছিয়ে গেল স্থানীয় ক্রিকেটের ম্যাচ, মরশুমের শুরুতেই বিপত্তি
পিচ তৈরিতে দেরি, দোসর বৃষ্টি! পিছিয়ে গেল স্থানীয় ক্রিকেটের ম্যাচ, মরশুমের শুরুতেই বিপত্তি
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি

ভিডিও

Rahul Gandhi News | ফের ফোনে আড়ি পাতার অভিযোগ রাহুল গান্ধীর | ABP ANANDA LIVE
Baranagar Incident: বরানগরকাণ্ডে গ্রেফতার ধরমবীর কুমার, ঘটনার মোড় কোনদিকে? | ABP Ananda
Weather Update: ভোরে হিমেল বাতাস, ৩ দিনে পারদ নামল প্রায় ৩ ডিগ্রি | ABP Ananda
Cyclone Update | নতুন করে তৈরি হচ্ছে আরেকটি নিম্নচাপ, আবার বৃষ্টির সম্ভাবনা? প্রভাব আগামী সপ্তাহেই
High Court on Abhishek Banerjee: কোন কোন বিচারক BJP-র, আর কে কে TMC-র? তালিকা দিতে আইনজীবীকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget