এক্সপ্লোর

IND vs ENG: রোহিত শিবিরে সুখবর! আজই ফের ভারতীয় দলে যোগ দিতে চলেছেন অশ্বিন

Ravichandran Aswin Update: মায়ের অসুস্থতার জন্য রাজকোট টেস্টের দ্বিতীয় দিনের শেষেই বাড়ি ফিরে গিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। সম্প্রতি টেস্টে ৫০০ উইকেটের মালিক হয়েছেন এই স্পিনার।

রাজকোট: তৃতীয় টেস্টের চতুর্থ দিনে ফের জাতীয় দলে যোগ দিতে চলেছেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Aswin)। মায়ের অসুস্থতার জন্য তৃতীয় দিনের শুরুতেই ফিরে গিয়েছিলেন চেন্নাইয়ে। কিন্তু রোহিত শিবিরের জন্য সুখবর। আজ চতুর্থ দিনেই জাতীয় দলে যোগ দিতে চলেছেন রবিচন্দ্রন অশ্বিন। বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে যে, অশ্বিন চতুর্থ দিনেই যোগ দিতে চলেছেন ভারতীয় দলে।

উল্লেখ্য, কুলদীপ যাদব অশ্বিনের দলের সঙ্গে যোগ দেও.য়ার খবরটি জানিয়েছিলেন, তিনি বলেছিলেন খেলার সম্প্রচারকারী চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে, ''আমি নিশ্চিত নই। তবে আমার মনে হয় অশ্বিন ভাই হয়তো ফিরে আসবেন।'' পরে বিসিসিআইয়ের তরফেও এই বিষয়ে নিশ্চয়তা দেওয়া হয়। জানা গিয়েছে, অশ্বিন মধ্যাহ্নভোজের বিরতির মধ্য়েই হয়ত স্টেডিয়ামে পৌঁছে যাবেন। সূত্রের খবর, আম্পায়াররা সিদ্ধান্ত নিয়েছেন যে অশ্বিন দলের সঙ্গে যোগ দিলে যে কোনও সময়ই মাঠে নামতে পারবেন। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Team India (@indiancricketteam)

এদিকে তৃতীয় টেস্টে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে চারশোর বেশি রানের লিড নিয়ে নিল ভারতীয় দল। গতকাল ২ উইকেট হারিয়েছিল ভারত। প্যাভিলিয়ন ফিরেছিলেন রোহিত শর্মা ও রজত পাতিদার। শতরান পূরণ করার পর রিটায়ার্ড হার্ট হয়ে গিয়েছিলেন যশস্বী জয়সওয়াল। এদিন শুভমন গিলের সঙ্গে ক্রিজে নেমেছিলেন কুলদীপ যাদব। নাইটওয়াচম্য়ান হিসেবে কুলদীপকে নামানো হয়েছিল। তিনি অপরাজিত ছিলেন। এদিন সকালের প্রথম ছক্কা ও বাউন্ডারি আসে কুলদীপের ব্যাট থেকেই। কিন্তু প্রথম ইনিংসে জাডেজার মত দ্বিতীয় ইনিংসে কুলদীপ ভিলেন হয়ে গেলেন শুভমন গিলকে রান আউট করানোর জন্য। নিজেই কল করেছিলেন, তখন শুভমন ৯১ রানে ব্যাটিং করছেন। কিন্তু পরে সিদ্ধান্ত বদল করে শুভমনকে ফিরে যেতে বলেন। নন স্ট্রাইকার এন্ডে ফিরে আসতে আসতে স্টোকসের নিঁখুত থ্রোয়ে রান আউট হয়ে যেতে হয় গিলকে। নিজের ইনিংসে ৯টি বাউন্ডারি ও ২টো ছক্কা হাঁকান এই তরুণ ডানহাতি ব্যাটার। এরপর বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি কুলদীপ নিজেও। ২৭ রানের মাথায় রেহান আহমেদের বলে জো রুটের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান চায়নাম্য়ান। তবে এরপর আর উইকেট হারায়নি এদিন ভারত। গতকাল পিঠের ব্যথায় মাঠ ছাড়লেও আজ ক্রিজে এসে বেশ সাবলীলভাবে ব্যাটিং করছেন জয়সওয়াল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Vaibhav Sooryavanshi: 'স্বপ্ন সত্যি হল', মাত্র দ্বিতীয় সিরিজ়েই সেরা খেলোয়াড় হয়ে উচ্ছ্বাসে ভাসল বৈভব সূর্যবংশী
'স্বপ্ন সত্যি হল', মাত্র দ্বিতীয় সিরিজ়েই সেরা খেলোয়াড় হয়ে উচ্ছ্বাসে ভাসল বৈভব সূর্যবংশী
Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনাজয়ের হ্যাটট্রিক, ইতিহাস গড়ে কী বললেন মীরাবাঈ?
কমনওয়েলথ গেমসে সোনাজয়ের হ্যাটট্রিক, ইতিহাস গড়ে কী বললেন মীরাবাঈ?
Vaibhav Sooryavanshi: ম্য়াচ ও সিরিজ সেরার পুরস্কার ঝুলিতে, জিম্বাবোয়ে সফরে দুরন্ত পারফরম্য়ান্স বৈভবের
ম্য়াচ ও সিরিজ সেরার পুরস্কার ঝুলিতে, জিম্বাবোয়ে সফরে দুরন্ত পারফরম্য়ান্স বৈভবের
Argentina Football Team: পরের বিশ্বকাপেও ডাগআউটে স্কালোনিই! ২০৩০ সাল অবধি আর্জেন্তিনা কোচ থাকার চুক্তি 'সই' করলেন লিওনেল
পরের বিশ্বকাপেও ডাগআউটে স্কালোনিই! ২০৩০ সাল অবধি আর্জেন্তিনা কোচ থাকার চুক্তি 'সই' করলেন লিওনেল

ভিডিও

Blood Donation Camp: রক্তদান শিবিরের আয়োজনে ৮৭ নম্বর ওয়ার্ড নাগরিক সম্মেলন
SIP Academy: মেধাবী ছাত্র-ছাত্রীদের নিয়ে অঙ্কের প্রতিযোগিতার আয়োজনে 'সিপ একাডেমি'
Kunal Ghosh: 'যে কারণে আমরা ওই মিছিলে যাইনি, আজ প্রমাণিত সেই সিদ্ধান্ত সঠিক ছিল', বললেন কুণাল ঘোষ
Saikhom Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনা জয় মীরাবাঈ চানুর
Suvendu Adhikari News | 'এই শক্তি বিদেশি শক্তি দ্বারা মদতপুষ্ট', '৭টি মামলা হয়েছে, গ্রেফতার ১৪' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget