এক্সপ্লোর

Ind vs Eng Exclusive: ইংল্যান্ডে রোহিত-বিরাট যেন কিতনে দূর, কিতনে পাস...

Team India News: বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মার (Rohit Sharma) মধ্যে সম্পর্কের শৈত্য কি আদৌ কেটেছে? নাকি বরফ আগের চেয়েও বেশি জমে চির বাড়িয়েছে পারস্পরিক সম্পর্কের ফাটলের?

কলকাতা: সাম্প্রতিক অতীতেও মাঠে দুজনকে দেখে মনে হয়েছে, জাতীয় দলের স্বার্থে হয়তো ব্যক্তিগত সংঘাত ভুলেছেন। প্রতিপক্ষের উইকেট পড়লে একসঙ্গে সেলিব্রেট করেছেন। দল জিতলে কাঁধে কাঁধ মিলিয়ে জয়োধ্বনি দিয়েছেন।

কিন্তু বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মার (Rohit Sharma) মধ্যে সম্পর্কের শৈত্য কি আদৌ কেটেছে? নাকি বরফ আগের চেয়েও বেশি জমে চির বাড়িয়েছে পারস্পরিক সম্পর্কের ফাটলের?

ইংল্যান্ড সফররত ভারতীয় শিবিরে (Team India) খোঁজ নিয়ে অন্তত ইতিবাচক কিছু তথ্য উঠে আসছে না। বরং যা জানা যাচ্ছে, তাতে হিন্দি গানের জনপ্রিয় কলি মনে পড়ে যেতে পারে। কিতনে দূর, কিতনে পাস...

মাঠে কাছাকাছি দেখালেও মাঠের বাইরে কোহলি ও রোহিতের কথাবার্তা নাকি কার্যত বন্ধ। খুব প্রয়োজন না পড়লে একে অপরের সঙ্গে সেভাবে কথা বলছেন না। একে অপরের সঙ্গে আড্ডা দেওয়া, হাসিঠাট্টা করা তো রীতিমতো অভাবনীয় হয়ে পড়েছে যেন।

ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ খেলতে গতবছরই বিলেতে পাড়ি দিয়েছিল টিম ইন্ডিয়া। সেই দলের অধিনায়ক ছিলেন বিরাট। কোচ ছিলেন রবি শাস্ত্রী। করোনার ধাক্কায় টেস্ট সিরিজ অসমাপ্ত রেখে ফিরেছিল ভারতীয় দল। শেষ টেস্ট ম্যাচ খেলতে ফের ইংল্যান্ডে গিয়েছে ভারতীয় দল। তবে এবারের ছবিটা সম্পূর্ণ আলাদা। দলের অধিনায়ক রোহিত। বিরাট-যুগের শেষে বিতর্কের দাবানলের মধ্যে যিনি জাতীয় দলের দায়িত্ব নিয়েছেন। পাল্টে গিয়েছে কোচও। প্রশিক্ষকের দায়িত্বে এখন রাহুল দ্রাবিড়।

ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের পঞ্চম তথা সিরিজের শেষ টেস্টটি হবে বার্মিংহ্যামে। ১ জুলাই থেকে শুরু হবে ম্যাচ। তার আগে লেস্টারশায়ারের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। যে ম্যাচ খেলতে ভারতীয় ক্রিকেটারেরা এখন রয়েছেন লেস্টারে। সেখানে খোঁজ নিয়ে জানা গেল, মাঠের বাইরে তো বটেই, এমনকী, মাঠেও কোহলি ও রোহিত, দুই মহাতারকা খুব একটা কথা বলছেন না। সোমবার প্র্যাক্টিসের জন্য স্টেডিয়ামে ঢোকার সময়ও দুজনকে কার্যত দুই প্রান্তে দেখা গিয়েছে। রোহিত যেখানে টিমবাস থেকে নেমে রবীন্দ্র জাডেজা, যশপ্রীত বুমরা, মহম্মদ শামিদের সঙ্গে হাসিঠাট্টা করতে করতে মাঠে ঢুকেছেন, সেখানে কোহলি নাকি ছিলেন সকলের পিছনে। তাঁর কানে হেডফোন। চোখে সানগ্লাস। কিছুটা যেন নিঃসঙ্গ দেখিয়েছে প্রাক্তন অধিনায়ককে।

তবে এই দূরত্ব মাঠের পারফরম্যান্সে প্রভাব ফেলবে না বলেই দাবি করছেন ভারতীয় শিবিরের হালহকিকত জানা অনেকে। বলা হচ্ছে, টেস্ট দলের নেতৃত্ব চালিয়ে যেতে চেয়েছিলেন কোহলি। কিন্তু কার্যত বাধ্য হয়েছিলেন সরে দাঁড়াতে। তাঁর জায়গায় দায়িত্ব পেয়েছেন রোহিত। ফলে ভেতর ভেতর কোহলির কিছুটা মুষড়ে পড়া স্বাভাবিক। বলা হচ্ছে, হয়তো তারই প্রতিফলন পড়ছে কোহলির আচরণে। নিজেকে একটু যেন গুটিয়ে রেখেছেন।

পাশাপাশি এ-ও বলা হচ্ছে যে, মাঠে নামলে কোহলি অন্য চেহারা ধারণ করবেন। তখন তাঁর মনোভাবে নেতিবাচক কিছু থাকবে না বলেও ভারতীয় শিবিরের কেউ কেউ বলছেন। বরং একশো শতাংশ ছাপিয়ে গিয়েও দলের জন্য কিছু করতে প্রস্তুত থাকবেন কোহলি।

ভক্তরাও ইংল্যান্ডে কোহলিকে স্বমেজাজেই দেখতে চাইছেন। কিন্তু জল্পনা থামছে কি?

আরও পড়ুন: কোচিংয়ে আসছেন যুবরাজ! নিখরচায় শেখার সুযোগ পাবে উঠতি প্রতিভাবানরা

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

KKR IPL: রাহানে অবসর নেওয়ায় নতুন অধিনায়ক বাছতে হবে কেকেআরকে, তিন নামকে নিয়ে জোর জল্পনা, এগিয়ে কে?
রাহানে অবসর নেওয়ায় নতুন অধিনায়ক বাছতে হবে কেকেআরকে, তিন নামকে নিয়ে জোর জল্পনা, এগিয়ে কে?
Kiki Ramos: ভয়ঙ্কর ভূূমিকম্পে অল্পের জন্য প্রাণরক্ষা, আর্জেন্তিনার জার্সিতে অভিষেক, হাজির নতুন মেসি?
ভয়ঙ্কর ভূূমিকম্পে অল্পের জন্য প্রাণরক্ষা, আর্জেন্তিনার জার্সিতে অভিষেক, হাজির নতুন মেসি?
Ajinkya Rahane Retirement: অনন্য এক রেকর্ডের মালিক অজিঙ্ক রাহানে, ধোনি, বিরাট, রোহিতও যা করতে পারেননি
অনন্য এক রেকর্ডের মালিক অজিঙ্ক রাহানে, ধোনি, বিরাট, রোহিতও যা করতে পারেননি
Mohammed Shami: রাহানের পথেই কি হাঁটবেন? শামির অবসর নিয়ে জল্পনা তুঙ্গে
রাহানের পথেই কি হাঁটবেন? শামির অবসর নিয়ে জল্পনা তুঙ্গে

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget