এক্সপ্লোর

IND vs ENG: বাজবল নিয়ে আগ্রহ নেই, স্টোকসদের খেলার ধরনকে মাঠের বাইরে ওড়ালেন রোহিত

Rohit Sharma: ইংল্যান্ডের টেস্ট দলের কোচ হিসাবে দায়িত্ব নেওয়ার পর থেকেই হইচই ফেলে দিয়েছিলেন ব্রেন্ডন ম্যাকালাম। আগ্রাসী ক্রিকেট খেলিয়ে। বেন স্টোকসদের যে ক্রিকেট ঘরানাকে বলা হচ্ছে বাজবল।

হায়দরাবাদ: ইংল্যান্ডের টেস্ট দলের কোচ হিসাবে দায়িত্ব নেওয়ার পর থেকেই হইচই ফেলে দিয়েছিলেন ব্রেন্ডন ম্যাকালাম। আগ্রাসী ক্রিকেট খেলিয়ে। বেন স্টোকসদের যে ক্রিকেট ঘরানাকে বলা হচ্ছে বাজবল। ভারতের মাটিতেও কি সেই বাজবল তত্ত্ব আঁকড়েই মাঠে নামবে ইংল্যান্ড? প্রশ্ন ক্রিকেটপ্রেমীদের।

বৃহস্পতিবার থেকে হায়দরাবাদে শুরু হচ্ছে ভারত ও ইংল্যান্ড প্রথম টেস্ট। তার আগের দিন সাংবাদিক বৈঠকে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মাকে প্রশ্ন করা হয়েছিল, ইংল্যান্ডের বাজবল ক্রিকেট নিয়ে কী পরিকল্পনা? রোহিতের সাফ জবাব, 'আমরা নিজেদের ক্রিকেট খেলতে চাই। প্রতিপক্ষ কীভাবে খেলছে তা নিয়ে কোনও আগ্রহ নেই। আমাদের ক্রিকেটে মনোনিবেশ করাই বেশি গুরুত্বপূর্ণ। দল হিসাবে আমাদের কী করা উচিত, তা নিয়েই ভাবছি। সেখান থেকে কীভাবে এগোতে হবে, তা নিয়েও ভাবছি।'

 

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সদ্য টেস্ট সিরিজ ড্র করে ফিরেছে ভারত। প্রথম টেস্টে ভারতীয় দলের ভরাডুবি হলেও কেপ টাউনে ঘুরে দাঁড়িয়ে সিরিজ অমীমাংসিতভাবে শেষ করেছিল ভারত। কেপ টাউনে প্রোটিয়াদের বিধ্বস্ত করে জিতেছিল ভারত। সেই জয় কতটা আত্মবিশ্বাসী করে তুলেছে দলকে? রোহিত বলছেন, 'কেপ টাউনে জয়টা ভাল ছিল। কিন্তু এটা হায়দরাবাদ। সম্পূর্ণ আলাদা পরিবেশ-পরিস্থিতি। ড্রেসিংরুমের আবহ খুব ভাল। ম্যাচ জিতলে এটা হয়। কেপ টাউনের জয় আমাদের অনেকটা আত্মবিশ্বাসী করে তুলেছে। খুব অল্প সময়ে ম্যাচের ফয়সালা হয়েছিল আর আমরা শীর্ষে থেকে শেষ করতে পেরেছিলাম। ম্যাচ জেতার মতো কিছু হয় না। আমরা দেশের মাটিতে এই প্রথম পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলব। আমরা চ্যালেঞ্জের জন্য মুখিয়ে রয়েছি।'

ভয়ডরহীন ক্রিকেটের বার্তাও দিয়েছেন রোহিত। বলেছেন, 'গেমপ্ল্যান থাকতে হয় আর সেটা মাঠে নেমে প্রয়োগ করতে হয়। সেটা যাই হোক না কেন, শট খেলা হোক, স্যুইপ, রিভার্স স্যুইপ, কোনও দ্বিধা থাকা উচিত নয়। পরিষ্কার থাকা উচিত। তা নাহলেই সমস্যা। নিজের শক্তি বুঝতে হবে। আমরা এই ধরনের পরিবেশে খেলে বড় হয়েছি। রঞ্জি, দলীপ ট্রফি, অরানি ট্রফিতে আমরা সবাই খেলেছি। তবে টেস্ট ম্যাচ আলাদা। টেস্ট ম্যাচের চাপ নিতে হবে। ব্যক্তিবিশেষের খেলার ধরন আলাদা। তাদের সমর্থন করতে হবে। ভয়ডরহীন ক্রিকেট খেলতে হবে।''     

আরও পড়ুন: বাবার আকস্মিক মৃত্যুর ধাক্কা, অবসাদ কাটিয়ে ২২ গজে লড়াই, সূর্যোদয়ের স্বপ্ন দেখছে বাংলা

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

সেরা শিরোনাম

Bengal Cricket: অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
Argentina Football Team: ফাইনালে হাতাহাতি, সেমিফাইনালে বিতর্কিত ব্যানার প্রদর্শন, পারেদেসসহ নির্বাসিত তিন আর্জেন্তাইন তারকা
ফাইনালে হাতাহাতি, সেমিফাইনালে বিতর্কিত ব্যানার প্রদর্শন, পারেদেসসহ নির্বাসিত তিন আর্জেন্তাইন তারকা
IND vs SL: স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget