এক্সপ্লোর

IND vs ENG: নটিংহ্যামে সূর্যকুমার যাদবের অনবদ্য শতরানের পরেই ভাইরাল রোহিতের ১০ বছর পুরনো পোস্ট

Suryakumar Yadav: ট্রেন্ট ব্রিজে ভারত হারলেও, ১৪টি চার ও ছয়টি ছক্কার সুবাদে সূর্যকুমার যাদব ৫৫ বলে ১১৭ রানের একটি দুরন্ত ইনিংস খেলেন।

নটিংহ্যাম: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটি টি-টোয়েন্টি জিতে সিরিজ আগেই পকেটে পুরেছিল ভারতীয় দল। এই অবস্থায় রবিবার (১০ জুলাই) তৃতীয় টি-টোয়েন্টিতে ফের একবার মুখোমুখি হয়েছিল ভারত-ইংল্যান্ড (IND vs ENG)। টিম ইন্ডিয়ার সামনে ইংলিশদের হোয়াইটওয়াশ করার হাতছানি থাকলেও তা সম্ভব হয়নি।

টসে জিতে ম্যাচে প্রথমে ব্যাট করতে নামে ইংল্যান্ড। ডেভিড মালানের ৭৭ ও লিয়াম লিভিংস্টোনের অপরাজিত ৪২ রানে ভর করে ইংরেজরা সাত উইকেটের বিনিময়ে ২১৫ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বিরাট কোহলি ও ঋষভ পন্থের উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। ১৩-২ স্কোরে ক্রিজে ব্যাট করতে নামেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। নটিংহ্যামে এই ম্যাচেই এক অবিস্মরণীয় ইনিংস খেললেন সূর্য।

সূর্যকুমার-শ্রেয়সের শতরানের পার্টনারশিপ

পঞ্চম ওভারে ১১ রানে রোহিত শর্মার (Rohit Sharma) উইকেট হারিয়ে ৩১-৩ স্কোরে যখন ধুঁকছে ভারত, তখনই শ্রেয়স আইয়ারকে সঙ্গে নিয়ে প্রতিআক্রমণ শুরু করেন সূর্যকুমার। পরবর্তী ১০ ওভারে এই জুটি চতুর্থ উইকেটের জন্য ১১৯ রান যোগ করেন। মূলত সূর্যকুমারই তাঁর ব্যাটিংয়ের মাধ্যমে ভারতকে এই ম্যাচে টিকিয়ে রেখেছিলেন। শ্রেয়স আউট হওয়ার পরেও তাঁর ব্যাট থামেনি।

দেখতে দেখতেই নিজের কেরিয়ারের প্রথম টি-টোয়েন্টি শতরানটি করে ফেলেন মুম্বইজাত ব্যাটার। ৫৫ বলে সূর্যকুমারের ১১৭ রানের ইনিংস সাজানো ছিল ১৪টি চার ও ছয়টি ছক্কায়। ট্রেন্ট ব্রিজে ‘রেঞ্জ হিটিং’র এক দুর্দান্ত নমুনা পেশ করেন সূর্য। এই ইনিংসকে বিশেষজ্ঞ থেকে সমর্থক, সকলেই প্রশংসায় ভরিয়ে দেন।

ঘটনাক্রমে, এরপরেই ভাইরাল হয় রোহিত শর্মার এক দশক পুরনো একটি সোশ্যাল মিডিয়া পোস্ট। সেই পোস্টে বর্তমান ভারতীয় অধিনায়ক সূর্যকুমারের প্রশংসা করে ভবিষ্যদ্বাণী করেছিলেন, ‘চেন্নাইতে সবেমাত্র বিসিসিআইয়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ হল। বেশ কয়েকজন নতুন প্রতিভা উঠে আসছে। এদের মধ্যে মুম্বইয়ের সূর্যকুমার যাদবের ভবিষ্যৎ বেশ উজ্জ্বল।'

ভারতকে ম্যাচ জেতাতে পারেননি সূর্য

২০১১ সালের ডিসেম্বরে রোহিতের ওই টুইটের পর কেটে গিয়েছে এক দশক। রোহিত যে প্রতিভাকে বুঝতে ভুল করেননি, ট্রেন্ট ব্রিজে সূর্যকুমার যাদব, তা দেখিয়ে দিলেন। আফসোসের বিষয় হল অপরপ্রান্ত থেকে যদি কেউ সূর্যকে এইদিন সঙ্গ দিতে পারতেন, তাহলে ভারত ম্যাচটাও হয়তো জিতে যেত। কিন্তু তা হয়নি। ১৯৮ রানেই থেমে যায় ভারতের দৌড়। ১৭ রানে ম্যাচ জিতে সিরিজ ২-১ করতে সক্ষম হয় জস বাটলারের ইংল্যান্ড।

আরও পড়ুন: কাজে এল না সূর্যকুমারের লড়াকু শতরান, তৃতীয় টি২০-তে হার ভারতের

সেরা শিরোনাম

Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
Sports News: শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
Mohun Bagan Durand Cup: টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস

ভিডিও

SFI Jadavpur University | যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুমুল উত্তেজনা, প্রতিবাদে মানববন্ধন তৈরি করল SFI
Champahati Blast News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২। ABP ANANDA LIVE
Jadavpur University Chaos: যে ঘটনা ঘটেছে, আমি তার তীব্র নিন্দা করছি : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের VC
Jadavpur University News | সুর চড়িয়ে আজ পথে নামল দু’পক্ষই, পরপর ভাঙল পুলিশের ব্যারিকেড | ABVP-SFI
Chokh Bhanga 6Ta | ফের শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়। রাতে কলেজ ক্যাম্পাসে ঢুকে তাণ্ডব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget