এক্সপ্লোর

IND vs ENG Tea Break Update: রোহিত-জাড্ডুর জুটিতে প্রত্যাঘাত ভারতের, ইংরেজদের মাথায় হাত!

Rohit Sharma: ৩৩/৩ হয়ে যাওয়া ভারত চা পানের বিরতিতে ৫২ ওভারে ১৮৫/৩ স্কোরে দাঁড়িয়ে। অবিচ্ছেদ্য চতুর্থ উইকেটে ২৬০ বলে ১৫২ রান যোগ করেছেন রোহিত ও জাডেজা।

রাজকোট: টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে যখন শুরুতেই ৩ উইকেট খুইয়ে বসেছিল ভারত, ক্রিকেটপ্রেমীরা আশঙ্কা করেছিলেন, ফের ব্যাটিং বিপর্যয় ভোগাবে ভারতকে (IND vs ENG 3rd Test)?

তবে প্রত্যাঘাত করল ভারত (Indian Cricket Team)। রুখে দাঁড়ালেন এমন এক ব্যাটার, যিনি আগের দুই টেস্টে বড় রান পাননি। চার ইনিংসে তাঁর সর্বোচ্চ রান ছিল ৩৯। ভারত অধিনায়ক ৯৭ রানে ক্রিজে। সেঞ্চুরি স্রেফ সময়ের অপেক্ষা মনে করা হচ্ছে। সঙ্গে রবীন্দ্র জাডেজা। যিনি খেলছেন ঘরের মাঠে। ৬৮ রানে অপরাজিত রয়েছেন জাড্ডু। ৩৩/৩ হয়ে যাওয়া ভারত চা পানের বিরতিতে ৫২ ওভারে ১৮৫/৩ স্কোরে দাঁড়িয়ে। অবিচ্ছেদ্য চতুর্থ উইকেটে ২৬০ বলে ১৫২ রান যোগ করেছেন রোহিত ও জাডেজা।

সবচেয়ে বড় কথা, মধ্যাহ্নভোজের বিরতির পর থেকে আর কোনও উইকেট পড়েনি ভারতের। যা দেখে মুগ্ধ জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক অনিল কুম্বলেও। কেন? এই প্রথম চলতি সিরিজে একটা গোটা সেশনে কোনও উইকেট পড়ল না। যা ইংরেজদের মনোবলকে ধাক্কা দেবে বৈকি!

রাজকোট টেস্টে নামার আগেই সাহসী সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। ইংল্যান্ডের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে একসঙ্গে দুজনের টেস্ট অভিষেক ঘটানো হয়েছে। একজন, সরফরাজ খান। ঘরোয়া ক্রিকেটে যিনি দুরন্ত ছন্দে রয়েছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে সত্তরের কাছাকাছি ব্যাটিং গড়। বারবার ফিটনেসের দোহাই দিয়ে তাঁকে ব্রাত্য রাখা হয়েছিল। যা নিয়ে ক্ষিপ্ত ছিলেন কিংবদন্তি সুনীল গাওস্কর। লিটল মাস্টার প্রশ্ন করেছিলেন, ও আনফিট হলে রঞ্জি ট্রফিতে এত রান করছে কীভাবে! তাহলে তুলে দেওয়া হোক রঞ্জি ট্রফি, যদি এই টুর্নামেন্টের সাফল্য জাতীয় দলে ঢোকার ক্ষেত্রে মাপকাঠি না হয় তবে। অবশেষে সরফরাজের দীর্ঘ অপেক্ষার অবসান হল। রাজকোটে খেলছেন তিনি।

একইসঙ্গে অভিষেক হচ্ছে উইকেটকিপার ধ্রুব জুরেলের। কে এস ভরতের পরিবর্তে। উইকেটের পিছনে ভরসা দিলেও ব্যাট হাতে তিনি ব্যর্থ। যে কারণে তাঁর পরিবর্তে জুরেলকে সুযোগ দেওয়া হয়েছে। ব্যাট হাতে তিনি নজর কাড়তে পারেন কি না, দেখার অপেক্ষায় ভারতীয় ক্রিকেটভক্তরা।

আরও পড়ুন: Sourav Ganguly: বাড়িতে না জানিয়ে ডোনার সঙ্গে রেজিস্ট্রি সেরেই শ্রীলঙ্কায় সৌরভ, বিয়ের খবর ফাঁস হয় কীভাবে?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Prithvi Shaw: লাইমলাইট, সোশ্য়াল মিডিয়া থেকে দূরে নিভৃতে, ভারতীয় দলে ফেরার লড়াই চালিয়ে যাচ্ছেন পৃথ্বী
লাইমলাইট, সোশ্য়াল মিডিয়া থেকে দূরে নিভৃতে, ভারতীয় দলে ফেরার লড়াই চালিয়ে যাচ্ছেন পৃথ্বী
Virat Kohli And Rohit Sharma: রোহিত শর্মার কোন রেকর্ড, যা বিরাট কোহলির পক্ষে ভাঙা কোনওভাবেই সম্ভব নয়
রোহিত শর্মার কোন রেকর্ড, যা বিরাট কোহলির পক্ষে ভাঙা কোনওভাবেই সম্ভব নয়
Indian Cricket Team: বাড়ল নির্বাচকমণ্ডলীর জন্য বরাদ্দ মেয়াদ? এবার থেকে কত টাকা করে পাবেন প্রজ্ঞান ওঝা, আরপি সিংহরা?
বাড়ল নির্বাচকমণ্ডলীর জন্য বরাদ্দ মেয়াদ? এবার থেকে কত টাকা করে পাবেন প্রজ্ঞান ওঝা, আরপি সিংহরা?
PM Modi: 'ওঁর আলো আমাদের মধ্য়ে ছড়িয়ে পড়ুক', প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে উচ্ছ্বসিত এশিয়ান পদকজয়ীরা
'ওঁর আলো আমাদের মধ্য়ে ছড়িয়ে পড়ুক', প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে উচ্ছ্বসিত এশিয়ান পদকজয়ীরা

ভিডিও

CJP Protest: মুম্বইয়ের আজাদ ময়দানে ককরোচ জনতা পার্টির কর্মসূচিতে অনুমতি| Mumbai Protest | ABP Ananda
Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Embed widget