এক্সপ্লোর

IND vs ENG, U19 WC Final: ব্রিটিশ দম্ভ চূর্ণ করে পঞ্চমবার অনূর্ধ্ব ১৯ বিশ্বচ্যাম্পিয়ন ভারত

IND vs ENG, U19 WC Final: ১৯০ রান তাড়া করতে নেমে এত ওভারে জয়ের জন্য় প্রয়োজনীয় রান তুলে নিল ভারত। এই নিয়ে আটবার ফাইনালে উঠে পাঁচবার চ্যাম্পিয়ন হল যুব ভারতীয় দল। 

অ্য়ান্টিগা: বিশ্বচ্য়াম্পিয়ন ভারত। এই নিয়ে পাঁচবার। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে ইংল্য়ান্ডকে উইকেটে হারিয়ে খেতাব জিতে নিল যশ ধূলের দল। প্রথমে বল হাতে রাজ বাওয়া, রবি কুমারদের দাপট। এরপর ব্যাট হাতে দুর্দান্ত  রানের ইনিংস খেললেন শাইক রশিদ। অপরাজিত অর্ধশতরানের ইনিংস খেললেন নিশান্ত সিন্ধু। ১৯০ রান তাড়া করতে নেমে ৪৭.৪ ওভারে জয়ের জন্য় প্রয়োজনীয় রান তুলে নিল ভারত। এই নিয়ে আটবার ফাইনালে উঠে পাঁচবার চ্যাম্পিয়ন হল যুব ভারতীয় দল। 

বোলাররা দাপট দেখিয়েছিলেন। মাত্র ১৮৯ রানে অল আউট হয়ে গিয়েছিল ইংল্য়ান্ড। অল্প রানের লক্ষ্যমাত্রা। কিন্তু শুরুটা একদমই ভাল হয়নি ভারতের। ইনিংসের দ্বিতীয় বলেই বোর্ডে কোনও রান যোগ করার আগেই ফিরে যান আঙ্গক্রিশ রঘুবংশী। এরপর হরনূর সিংহের সঙ্গে জুটি বাঁধেন শাইক রশিদ। ২ জনে মিলে ৪৮ রান বোর্ডে যোগ করেন। দলের ৪৯ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় ভারত। ২১ রানের প্যাভিলিয়নে ফেরেন হরনূর। এরপর অধিনায়ক যশ ধূলের সঙ্গে পার্টনারশিপ গড়ে তোলেন শাইক। ৪৬ রানের পার্টনারশিপ গড়েন ২ জনে মিলে। ফাইনালে অর্ধশতরানের ইনিংস খেলেন শাইক। ৮৪ বলের ইনিংসে ৬টি বাউন্ডারির সাহায্যে ৫০ রানের ইনিংস খেলেন তিনি। কিন্তু অর্ধশতরানের পরই তিনি ফিরে যান। তার এক ওভারের মধ্যে ব্যক্তিগত ১৭ রানে আউট হন যশ ধূলও। সাময়িক চাপে পড়ে গিয়েছিল ভারতীয় দল। কিন্তু তাতে কোনও সমস্যা হয়নি টিম ইন্ডিয়ার। কারণ রাজ বাওয়া ও নিশান্ত সিন্ধু মিলে দায়িত্ব কাঁধে তুলে নেন। রাজ ৩৫ রান করে ফিরে গেলেও জয়ের ভিত গড়ে দিয়ে যান। শেষ পর্যন্ত দীনেশ বানাকে সঙ্গে নিয়ে দলকে জয় এনে দেন নিশান্ত সিন্ধু। তিনি ৫০ রানে অপরাজিত থাকেন।

এদিন টস হারতে  হয়েছিল ভারত অধিনায়ক যশ ধূলকে। তবে ইংল্যান্ডের পরিকল্পনায় জল ঢেলে দেন ভারতীয় বোলাররা। বিশেষ করে বাংলার রবি কুমার ও আরেক তরুণ বোলার রাজ বাওয়া। ম্যাচের দ্বিতীয় ওভারেই ইংল্য়ান্ড ইনিংসে আঘাত হানেন রবি। তুলে নেন এক ওপেনারকে। নিজের পরের ওভারে ফের আঘাত হানেন রবি। ৪ ওভারের মধ্যেই ১৮ রান বোর্ডে তুলতেই ২ উইকেট হারিয়ে বসে ইংল্যান্ড। অধিনায়ক টম প্রেইস্ট খাতা খোলার আগেই রবির বলে ফিরে যান। এরপর মিডল অর্ডারে পরপর আঘাত হানেন রাজ বাওয়া। যার জেরে ৬১ রান বোর্ডে তুলতেই ৬ উইকেট হারিয়ে নেয় ইংল্যান্ড। একটা সময় মনে হচ্ছিল যে হয়ত তারা একশোর গণ্ডিও পেরােতে পারবে না। কিন্তু সেখান থেকেই দলের হাল ধরেন ইংল্যান্ডের তরুণ বাঁহাতি জেমস রিউ। তিনি ও জেমস সিলস মিলে লম্বা পার্টনারশিপ গড়ে তোলেন। সিলস ৩৪ রানে অপরাজিত থাকলেও রিউ ৯৫ রানে রবির বলে ক্যাচ আউট হয়ে ফেরেন। অল্পের জন্য নিজের শতরান মিস করলেন রিউ ফাইনালের মঞ্চে। তবে দলের রান দেড়শোর গণ্ডি পার করেন দেন ২ জনে মিলে। শেষ পর্যন্ত ৪৪. ৫ ওভারে ১৮৯ রানে অল আউট হয়ে যায় ইংল্যান্ড। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের সেঞ্চুরি, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে ভারতকে উদ্বেগে রাখছে রাহুলের চোট, লাইভ আপডেট
দেবদত্তের সেঞ্চুরি, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে ভারতকে উদ্বেগে রাখছে রাহুলের চোট, লাইভ আপডেট
Australia vs Bangladesh: অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার... ইতিহাস গড়ল বাংলাদেশ, ৯ উইকেটে টেস্ট জিতলেন শান্তরা
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার... ইতিহাস গড়ল বাংলাদেশ, ৯ উইকেটে টেস্ট জিতলেন শান্তরা

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Embed widget