এক্সপ্লোর

IND vs NZ 3rd ODI: নিউজিল্যান্ডের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচে মাত্র ২১৯ রানে শেষ ভারত

BCCI: সিরিজ বাঁচানোর ম্যাচে মাত্র ২১৯ রানে অল আউট হয়ে গেল ভারত। নিউজিল্য়ান্ডের সামনে জয়ের জন্য ২২০ রানের লক্ষ্য দিয়ে।

ক্রাইস্টচার্চ: সিরিজ বাঁচানোর ম্যাচে মাত্র ২১৯ রানে অল আউট হয়ে গেল ভারত। নিউজিল্য়ান্ডের সামনে জয়ের জন্য ২২০ রানের লক্ষ্য দিয়ে। কিউয়ি বোলারদের সামনে ভারতীয় ব্যাটিংকে টানলেন একমাত্র ওয়াশিংটন সুন্দর ও শ্রেয়স আইয়ার। ম্যাচ জিতে কি সিরিজ বাঁচাতে পারবে টিম ইন্ডিয়া?

টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই নিউজিল্যান্ড সফরে গিয়েছে ভারতীয় দল। সেখানে কেন উইলিয়ামসনদের বিরুদ্ধে টি-টোয়েন্টি ও ওয়ান ডে সিরিজ খেলছে ভারত। টি-টোয়েন্টি সিরিজ জিতেও নিয়েছে টিম ইন্ডিয়া। তবে ওয়ান ডে সিরিজে চাপে ভারত। প্রথম ম্যাচে ৭ উইকেটে হেরে গিয়েছিল ভারত। দ্বিতীয় ওয়ান ডে বৃষ্টিতে ভেস্তে যায়। সিরিজ হাতছাড়া হওয়া আটকাতে বুধবার তৃতীয় ওয়ান ডে ম্য়াচে জিততেই হবে ভারতকে।

আর সেই মরণ-বাঁচন ম্যাচে কিউয়ি বোলারদের বিরুদ্ধে বেকায়দায় ভারত। ক্রাইস্টচার্চে টস জিতে ভারতকে প্রথম ব্যাট করতে পাঠিয়েছিলেন উইলিয়ামসন। ভারতের দুই ওপেনার শিখর ধবন ও শুভমন গিল শুরুটা ভাল করেছিলেন। তবে নবম ওভারে ১৩ রান করে আউট হন শুভমন। দলের রান তখন ৩৯। এই সিরিজে দলকে নেতৃত্ব দিচ্ছেন ধবন। ৪৫ বলে ২৮ রান করে ফেরেন তিনি।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Team India (@indiancricketteam)

কিউয়ি বোলারদের দাপটে ভেঙে পড়ে ভারতের মিডল অর্ডার ব্যাটিং। রান পাননি ঋষভ পন্থ (১০), সূর্যকুমার যাদব (৬), দীপক হুডা (১২)-রা। তবে পাল্টা লড়াই করেন শ্রেয়স আইয়ার। তিন নম্বরে নেমে ৫৯ বলে ৪৯ রান করেন তিনি। হাফসেঞ্চুরির মাত্র এক রান আগে ফেরেন মুম্বইয়ের ক্রিকেটার।

শেষের দিকে ব্যাট হাতে লড়াই করেন ওয়াশিংটন সুন্দর। ৬৪ বলে ৫১ রান করেন তামিলনাড়ুর তরুণ। তাঁর জন্যই বোর্ডে লড়াই করার মতো রান তুলেছে ভারত।

নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে অ্যাডাম মিলনে ও ডারিল মিচেল তিনটি করে উইকেট নিয়েছেন। টিম সাউদি ২ উইকেট নেন।

আরও পড়ুন: দুরন্ত ব়্যাশফোর্ড, গোল ফডেনেরও, ওয়েলশকে ৩-০ উড়িয়ে নক আউটে ইংল্যান্ড

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
Pakistan Cricket: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, হল অ্যাঞ্জিওপ্লাস্টি
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, করা অ্যাঞ্জিওপ্লাস্টি
Jamal Musiala: ভয়াবহ ঘটনা! গোল করে মাঠেই লুটিয়ে পড়লেন 'জার্মানির মেসি' মুসিয়ালা, কেমন আছেন?
ভয়াবহ ঘটনা! গোল করে মাঠেই লুটিয়ে পড়লেন 'জার্মানির মেসি' মুসিয়ালা, কেমন আছেন?
Hockey World Cup: হকি বিশ্বকাপে আজ ভারতের সামনে ইংল্যান্ড, ৩২ বছরের অপেক্ষার অবসান ঘটবে?
হকি বিশ্বকাপে আজ ভারতের সামনে ইংল্যান্ড, ৩২ বছরের অপেক্ষার অবসান ঘটবে?

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget