এক্সপ্লোর

IND vs NZ: বৃষ্টিতে বাতিল টিম ইন্ডিয়ার অনুশীলন, শুক্রবার শুরু দ্বিতীয় টেস্ট

IND vs NZ: প্রথম টেস্টে অজিঙ্ক রাহানে দলকে নেতৃত্ব দিয়েছিলেন। কিন্তু বিরাট (virat) ফেরায় ফের বিরাটই আবার অধিনায়ক হিসেবে দলের সঙ্গে যোগ দেবেন। কিন্তু কার বদলি হিসেবে ঢুকবেন বিরাট প্রথম একাদশে?

মুম্বই: আগামী ৩ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে ভারত- নিউজিল্যান্ড (india vs newzeland) দ্বিতীয় টেস্ট। তার আগে আজ অনুশীলনে নামার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। কিন্তু বৃষ্টির জন্যই বাতিল হয়ে গিয়েছে দ্রাবিড় বাহিনীর আজকের অনুশীলন। দ্বিতীয় টেস্টে ভারতীয় একাদশে ফিরতে চলেছেন বিরাট কোহলি। প্রথম টেস্টে অজিঙ্ক রাহানে দলকে নেতৃত্ব দিয়েছিলেন। কিন্তু বিরাট ফেরায় ফের বিরাটই আবার অধিনায়ক হিসেবে দলের সঙ্গে যোগ দেবেন। কিন্তু কার বদলি হিসেবে ঢুকবেন বিরাট প্রথম একাদশে? প্রথম টেস্টে ২ ইনিংসেই ব্যর্থ হওয়ার পর অজিঙ্ক রাহানের (ajinkya rahane) দিকেই আঙুল তুলেছেন। প্রাক্তন কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক দীনেশ কার্তিক বলেন, ''শ্রেয়স আইয়ার দুর্দান্ত পারফরম্যান্স করেছে প্রথম টেস্টে। আর তার পর এটুকু বলাই যায় যে যাবতীয় চাপ থাকবে রাহানের ওপর। মনে হয় ওকেই বাদ দেওয়া হবে একাদশ থেকে। এর আগে দক্ষিণ আফ্রিকা সফরে একবার বাদ পড়়েছিল রাহানে। কিন্তু আমার মনে হয় যে এবার যদি রাহানে বাদ পড়ে, তাহলে তা কোনও ভুল কিছু হবে না। কারণ ওর পারফরম্যান্সও আপ টু দ্য মার্ক হয়নি।''

 বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship) ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই দল। কানপুরের গ্রিন পার্কে মুখোমুখি হয়েছিল সেই ভারত ও নিউজিল্যান্ড (Ind vs NZ)। যে ম্যাচের রুদ্ধশ্বাস পরিসমাপ্তি হল। অমীমাংসিতভাবে শেষ হল ম্যাচ। এই ম্যাচের পর এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ভারত কত নম্বরে রয়েছে, দেখে নেওয়া যাক।

সোমবারই আইসিসি থেকে তালিকা প্রকাশ করে জানিয়েছে যে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে শ্রীলঙ্কা। দুইয়ে রয়েছে ভারত। তিনে পাকিস্তান। পরের তিনটি দল হল যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। দ্বিতীয় টেস্টে জিতে পয়েন্ট টেবিলে উন্নতি করতে চাইবে ভারতীয় দল।

আরও পড়ুন: অফিশিয়ালি সম্পর্ক ছিন্ন ওয়ার্নার-সানরাইজার্সের, সমর্থকদের বার্তা অজি তারকার

 

 

 

সেরা শিরোনাম

India vs New Zealand Live: ২৫ ওভারের শেষে ভারতের স্কোর ১২১/৫, পঞ্চম ওয়ান ডে ম্যাচের লাইভ আপডেট
২৫ ওভারের শেষে ভারতের স্কোর ১২১/৫, পঞ্চম ওয়ান ডে ম্যাচের লাইভ আপডেট
Bengal Cricket: জেলবন্দি প্রাক্তন বিধায়কের নাম সরাল সিএবি, বাংলার ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতার ডাক সৌরভের
জেলবন্দি প্রাক্তন বিধায়কের নাম সরাল সিএবি, বাংলার ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতার ডাক সৌরভের
IND vs NZ: কেমন হবে ভারত-নিউজ়িল্যান্ডের পঞ্চম ওয়ান ডের পিচ? আবহাওয়াই বা কেমন থাকবে? কখন, কোথায় দেখবেন খেলা?
কেমন হবে ভারত-নিউজ়িল্যান্ডের পঞ্চম ওয়ান ডের পিচ? আবহাওয়াই বা কেমন থাকবে? কখন, কোথায় দেখবেন খেলা?
ACC Men's U19 Asia Cup 2026: প্রশংসায় মোদি, সহবাগকে বাহবা সৌরভের, আর্যবীরদের অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ জয়ের পর কী লিখলেন বীরেন্দ্র?
প্রশংসায় মোদি, সহবাগকে বাহবা সৌরভের, আর্যবীরদের অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ জয়ের পর কী লিখলেন বীরেন্দ্র?

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Big Boss Bangla: 'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
Gold Recovery: সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
Gold Recovery: সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Embed widget