এক্সপ্লোর

IND vs PAK, Asia Cup 2022: পাকিস্তানের বিরুদ্ধে ইতিহাস গড়েও অখুশি ভুবনেশ্বর, কারণটা কী?

Bhuvneshwar Kumar: নিজের চার ওভারে ২৬ রানের বিনিময়ে চার উইকেট নিয়ে স্পেল শেষ করেন ভুবনেশ্বর কুমার। বুমরার অভাব কিন্তু বিন্দুমাত্রও অনুভব করতে দেননি ভুবি।

দুবাই: আজ দুবাইয়ে এশিয়া কাপে (Asia Cup 2022) নিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান (IND vs PAK)। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ের আগে দুই দেশের সেরা দুই ফাস্ট বোলার শাহিন আফ্রিদি ও যশপ্রীত বুমরা চোটের কারণে ছিটকে যাওয়া নিয়ে কম কথা হয়নি। তবে বুমরার অভাব বুঝতেই দিলেন না অভিজ্ঞ ভারতীয় বোলার ভুবনেশ্বর কুমার। বরং বল হাতে ইতিহাসই গড়ে ফেললেন তিনি।

বোলিং বিভাগের নেতা

বুমরার অনুপস্থিতিতে ভারতীয় বোলিং আক্রমণকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল ভুবনেশ্বরেরই। একেবারে দারুণভাবে নিজের দায়িত্ব পালন করলেন ভুবি। বল হাতে নিজের প্রথম ওভারেই মহম্মদ রিজওয়ানের প্যাডে বল মারেন ভুবি। আম্পায়ার আউট দিলেও, রিভিউয়ের দৌলতে বেঁচে যান রিজওয়ান। তবে ভুবির দ্বিতীয় ওভারে বাঁচেননি বাবর আজম। ডান কাঁধের দিকে একবারে সঠিক বাউন্সারে পুল মারতে গিয়েই ১০ রানে ফিরতে হল বাবারকে। এই বাবর-রিজওয়ান জুটিই গতবার ভারতকে পর্যুদস্ত করেছিল। তাই তাঁদের ওপেনিং পার্টনারশিপ ভাঙা কতটা গুরুত্বপূর্ণ ছিল, তা আলাদা করে বলে দিতে হয় না।

ভুবনেশ্বর নতুন বলে দারুণ বল করার পর, ইনিংসের শেষের দিকেও ভাল বল করেন। দ্বিতীয় স্পেলে শুরুতেই বড় শট মারতে পটু আসিফ আলিকে প্রথমে ফেরান ভুবি। ১৯তম ওভারে পরপর দুই বলে শাদাব খান ও নাসিম শাহও ভুবির শিকার হন। নিজের চার ওভারে ২৬ রানের বিনিময়ে চার উইকেট নিয়ে স্পেল শেষ করেন ভুবনেশ্বর কুমার। পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে কোনও ভারতীয় বোলারের এটাই সেরা বোলিং পরিসংখ্যান। ভারতের বোলিং ইনিংসে বিশেষ করে নজর কাড়ে দলের শর্ট বল করার পরিকল্পনা। বাবররা তো সকলেই শর্ট বলেই আউট হন।

খুশি নন ভুবি

শর্ট বলের পরিকল্পনা সফল হলেও, ভুবনেশ্বর কিন্তু চার উইকেট নিয়েও খুশি নন। ইনিংসে মাঝপথে সাক্ষাৎকারে ভুবনেশ্বর জানান, 'আমরা ভেবেছিলাম শুরুর দিকে বল সুইং করবে। তবে সুইংয়ের নামগন্ধ ছিল না পিচে। কিন্তু হ্যাঁ, পিচে বাউন্স ছিল। সুইং না থাকায় আমাদের তিন উইকেটের লাইনেই বল করতে হতো। তাই আমরা শর্ট বল করার পরিকল্পনা নিই। পিচ বল পরে স্কিট করছিল। সত্যি বলতে ১৪৭ রান একটু বেশিই হয়ে গিয়েছে। আমরা শেষের দিকে একটু বেশি রান দিয়ে ফেলেছি। পিচে সুইং নিয়ে কিন্তু বাউন্স রয়েছে। তাই আমাদের ম্যাচ জিততে হলে ব্যাটিংয়ে সেই বাউন্সটাকে সামাল দিতে হবে।'

শেষের দিকে শাহনওয়াজ দাহানি ছয় বলে ব্যাট চালিয়ে ১৬ রান করায় পাকিস্তান শেষ উইকেটে ১৯ রান যোগ করে। এর জেরেই খানিকটা হতাশ ভুবনেশ্বর। তবে জয়ের জন্য ভারতের লক্ষ্য কিন্তু খুব একটা মুশকিল নয়। প্রসঙ্গত, এই প্রথমবার টি-টোয়েন্টিতে ভারতীয় ফাস্ট বোলাররাই দশ উইকেট নিলেন। ভুবনেশ্বর কুমারের চার উইকেট বাদে হার্দিক পাণ্ড্য তিন, অর্শদীপ সিংহ দুই ও আবেশ খান এক উইকেট নেন।

আরও পড়ুন: শর্ট বল কাঁটায় বিদ্ধ পাকিস্তান, একে একে ফিরলেন বাবর, রিজওয়ানরা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Durand Cup 2026: পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট

ভিডিও

Cooch Behar News: ISI-এর চরবৃত্তির অভিযোগে কোচবিহারে ফের গ্রেফতার | ABP Ananda live
BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live
Suvendu Adhikari: 'সিপিএম বলত পার্টির সরকার, আর ১৫ বছর বলত আমার সরকার',বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget