এক্সপ্লোর

IND vs SA T20: ডারবানে আজ প্রোটিয়া সফর শুরু সূর্যকুমারদের, কখন, কোথায় দেখবেন প্রথম টি-টোয়েন্টি?

IND vs SA, 1st T20: সূর্যকুমারের নেতৃত্বেই আজ থেকে তিন ম্য়াচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামছে ভারতীয় দল। অন্যদিকে এইডেন মারক্রামের নেতৃত্বে খেলবে দক্ষিণ আফ্রিকা শিবির।

ডারবান: আজ থেকে প্রোটিয়া (India vs South Africa) সফর শুরু করছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। বিশ্বকাপের ফাইনালে হারের পর অজিদের বিরুদ্ধে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ (T20 Series) জিতেছিল টিম ইন্ডিয়া। সেই সিরিজে নেতৃত্বে ছিলেন সূর্যকুমার যাদব। এবার ফের একবার সূর্যকুমারের (Suryakumar Yadav) নেতৃত্বেই আজ থেকে তিন ম্য়াচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামছে ভারতীয় দল। অন্যদিকে এইডেন মারক্রামের নেতৃত্বে খেলবে দক্ষিণ আফ্রিকা শিবির।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ২ দল মোট ২৪ বার মুখোমুখি হয়েছে। তার মধ্যে ১৩ বার জয় পেয়েছে টিম ইন্ডিয়া। ১০ বার প্রোটিয়ারা জিতেছে। ১টি ম্য়াচ অমীমাংসিত ছিল। দক্ষিণ আফ্রিকার মাটিতে ভারতীয় দল মোট ৭ ম্যাচ খেলে তার মধ্যে ৫টি ম্য়াচে জিতেছে ও ২টো ম্য়াচ হেরেছে।

কাদের ম্যাচ?

আজ তিন ম্য়াচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্য়াচে মুখোমুখি হবে ভারত ও দক্ষিণ আফ্রিকা

ম্য়াচটি আয়োজিত হবে ডারবানের কিংসমিড ক্রিকেট গ্রাউন্ডে

কখন শুরু?

ম্যাচ শুরু সন্ধে ৭.৩০-এ। তার ৩০ মিনিট আগে, ৭টায় টস হবে

কোথায় দেখবেন?

ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে

অনলাইন স্ট্রিমিং?

টিভির সামনে বসার সুযোগ না থাকলে স্মার্টফোনে ডিজ়নি প্লাস হটস্টার অ্যাপে দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনাল হারলেও, ঠিক পরপরই তাদের হারানোটা দলকে বেশ আত্মবিশ্বাস জুগিয়েছে। মত সূর্যর। গতকাল প্রথম টি-টোয়েন্টির আগে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, 'বিশ্বকাপে হারাটা খুবই হতাশাজনক ছিল এবং সেটা এত সহজে ভুলে যাওয়াও সম্ভব নয়। তবে ভিন্ন ফর্ম্যাটে হলেও, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ় জয়টা কিন্তু আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে।' অধিনায়ক সূর্য দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দলের সকলকে নির্ভীক ক্রিকেট খেলার পরামর্শই দিয়েছেন বলে জানান। তিনি বলেন, 'খেলোয়াড়রা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সামনে এগিয়ে এসে নির্ভীক ক্রিকেট খেলেছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও এই ধরনের ক্রিকেটটাই দরকার। আমি ওদের বলেছি, বেশি ভাবনাচিন্তা না করে, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ওরা যেমনটা খেলে, তেমনভাবেই এখানেও যেন খেলা চালিয়ে যায়।'

সাদা বলের সিরিজ়ে বোর্ডের কাছে বিশ্রাম চেয়েছিলেন রোহিত শর্মা। তাঁকে বিশ্রাম দেওয়াও হয়েছে। সহ-অধিনায়ক হার্দিক পাণ্ড্যও চোটের কবলে, তাই সূর্যই দলকে টি-টোয়েন্টি সিরিজ়ে নেতৃত্ব দেবেন। তিনি কিন্তু নতুন দায়িত্ব বেশ উপভোগই করছেন বলে জানান সূর্যকুমার যাদব।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka 1st Test Day 3 Live: গল টেস্টে ভারতের বিরুদ্ধে চাপে শ্রীলঙ্কা, ৩৫ ওভারের শেষে স্কোর ১২৪/৫, লাইভ আপডেট
গল টেস্টে ভারতের বিরুদ্ধে চাপে শ্রীলঙ্কা, ৩৫ ওভারের শেষে স্কোর ১২৪/৫, লাইভ আপডেট
Arsenal vs Manchester City: ম্যাঞ্চেস্টার সিটিকে ৩-০ গোলে উড়িয়ে কমিউনিটি শিল্ড চ্যাম্পিয়ন আর্সেনাল
ম্যাঞ্চেস্টার সিটিকে ৩-০ গোলে উড়িয়ে কমিউনিটি শিল্ড চ্যাম্পিয়ন আর্সেনাল
IND vs SL 1st Test: ৪৬২ রানে শেষ ভারতের প্রথম ইনিংস, বল হাতে শুরুতেই শ্রীলঙ্কাকে ধাক্কা দিলেন সিরাজ-সুতার
৪৬২ রানে শেষ ভারতের প্রথম ইনিংস, বল হাতে শুরুতেই শ্রীলঙ্কাকে ধাক্কা দিলেন সিরাজ-সুতার
IND vs SL: নতুন বলে এত ঝুঁকি! উইকেট ছুড়ে দেওয়ার পর পন্থের বোধ নিয়ে প্রশ্ন তুলে দিলেন কাইফ
নতুন বলে এত ঝুঁকি! উইকেট ছুড়ে দেওয়ার পর পন্থের বোধ নিয়ে প্রশ্ন তুলে দিলেন কাইফ

ভিডিও

UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!
Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget