এক্সপ্লোর

Hardik Pandya: জল চেয়েও না পাওয়ায় মেজাজ হারালেন, সতীর্থকে কটূক্তি করে বিতর্কে হার্দিক

Team India: ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। হার্দিকের আচরণের তীব্র নিন্দা করেছেন নেটিজেনদের অনেকে।

কলকাতা: ইডেনে ভারত ম্যাচ জিতলেও বিতর্ক তাড়া করল হার্দিক পাণ্ড্যকে (Hardik Pandya)। মাঠে কটূক্তি করলেন ভারতীয় অলরাউন্ডার। যা ধরা পড়ল স্টাম্প মাইক্রোফোনে। সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে সেই ভিডিও।

ঠিক কী হয়েছিল?

টস জিতে এদিন প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শনাকা। শ্রীলঙ্কা (Ind vs SL) ইনিংসের ১১তম ওভার শেষ হওয়ার পরের ঘটনা। ১১তম ওভারে বোলিং করেন হার্দিকই। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়া একটা ফুটেজে দেখা গিয়েছে, তারপরই পিচের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় চিৎকার করে ডাগ আউটে থাকা কোনও সতীর্থের উদ্দেশে হার্দিক বলছেন, 'জল চাইছিলাম, আর তুমি ওখানে .... ..........'।

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। হার্দিকের আচরণের তীব্র নিন্দা করেছেন নেটিজেনদের অনেকে। অনেকে লিখেছেন, হার্দিক বা জাতীয় দলে খেলা যে কোনও ক্রিকেটার তরুণ প্রজন্মের কাছে আদর্শ। তাঁরা এরকম আচরণ করলে মাঠে বসে বা টিভিতে খেলা দেখা বাচ্চারা কী শিখবে? এর আগেও কর্ণ জোহরের কফি উইথ কর্ণ শো-য়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন হার্দিক। সেবার তাঁর সঙ্গী ছিলেন কে এল রাহুলও। দুজনকে কড়া সমালোচনার মুখে পড়তে হয়েছিল। এমনকী, জাতীয় দল থেকে বাদও পড়েছিলেন। দুজনের বিরুদ্ধে তদন্ত হয়েছিল। পরে দুজনই ভুল স্বীকার করে নেন।

এবার ফের বিতর্কে জড়ালেন বঢোদরার অলরাউন্ডার। অনেকে যদিও বলেছেন যে, খেলার মাঠে এরকম হয়ে থাকে। অস্বাভাবিক কিছু নয়। তবু গরিষ্ঠ অংশের মত হচ্ছে, আরও সচেতন হওয়ার দরকার ছিল হার্দিকের। 

ভারতের জয়

রোহিত বৃহস্পতিবার ব্যাটে রান পেলেন না। মাত্র ১৭ করে ফিরলেন। আর রোহিতের মঞ্চে জ্বলে উঠলেন কে এল রাহুল। চাপের মুখে দুরন্ত হাফসেঞ্চুরি করলেন। ভারতকে জেতালেন ম্যাচ। ইডেন গার্ডেন্সে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে ওয়ান ডে সিরিজ জিতে গেল ভারত। এক ম্যাচ বাকি থাকতেই। রোহিতের হাতে ট্রফি ওঠা নিশ্চিত হয়ে গেল। যা দেখেশুনে ভারতীয় ক্রিকেট মহলের মত, কে বলেছে রোহিত ইডেন থেকে খালি হাতে ফিরছেন? আরও একটা ট্রফি যে পয়মন্ত মাঠেই নিশ্চিত করে ফেললেন ক্যাপ্টেন রোহিত।

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন দাসুন শনাকা। শ্রীলঙ্কার অধিনায়ক পরিচিত ছকেই হেঁটেছিলেন। কারণ, ইডেনে সাম্প্রতিক সময়ে প্রথমে ব্যাট করা দলই ম্যাচ জিতেছে। সেই কৌশলই নিতে চেয়েছিলেন শনাকা।

কিন্তু ভারতীয় বোলারদের দাপটে ধাক্কা খেল সেই পরিকল্পনা। ক্রিকেটকে আরও আকর্ষণীয় করে তুলতে টি-টেন ক্রিকেট চালু হয়ে গিয়েছে বিভিন্ন দেশে। ১০ ওভার করে ইনিংস খেলে দুই দল। বৃহস্পতিবার ইডেনে ১০.২ ওভার বাকি থাকতে গুটিয়ে গেল শ্রীলঙ্কা। ভারতের সামনে মাত্র ২১৬ রানের লক্ষ্য দিয়ে।

সকলে ধরেই নিয়েছিলেন যে, বিরাট কোহলি, রোহিত শর্মা, শুভমন গিলরা যেরকম ফর্মে আছেন, তাতে লক্ষ্যপূরণ হওয়া খুব একটা কঠিন হবে না। কিন্তু কথায় আছে না, ক্রিকেট মহান অনিশ্চয়তার খেলা! তা নাহলে এত স্বল্প রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৬১/৫ হয়ে যাওয়ার আর কীই বা ব্যাখ্যা থাকতে পারে?

ভারতের হাতে একজন মহম্মদ শামি আছেন। যিনি স্যুইংয়ের ওস্তাদ। একজন উমরন মালিক আছেন। যিনি নিয়মিত ঘণ্টায় ১৫৫ কিলোমিটার গতিতে বল করছেন। একজন কুলদীপ যাদব আছেন। যাঁর চায়নাম্যান স্পিন এখনও অনেকে কাছে রহস্য। শ্রীলঙ্কার বোলিং আক্রমণে সেরকম কোনও বড় নামই নেই। চামিকা করুণারত্নে, লাহিরু কুমারাদের আছে শুধু জেদ আর লাইন-লেংথে নিয়ন্ত্রণ। তা দিয়েই ভারতীয় ব্যাটিংয়ের টুঁটি চেপে ধরেছিলেন।

শেষরক্ষা করলেন রাহুল। চাপের মুখে ক্রিজ কামড়ে পড়ে রইলেন। এদিনের ১০৩ বলে ৬৪ রান সেঞ্চুরির চেয়ে কোনও অংশে কম নয়। শেষ পর্যন্ত অপরাজিত থেকে তিনি ম্যাচ বার করলেন। শেষ দিকে কুলদীপ যাদব ১০ বলে ডাকাবুকো ১০ রান করে ড্রেসিংরুমে হাসি ফোটালেন। ৪০ বল বাকি থাকতে ম্যাচ জিতে নিল ভারত। ম্যাচের সেরা হয়েছেন কুলদীপ।

হার্দিকের বিতর্কিত সেই ফুটেজ দেখতে নীচের লিঙ্কটি ক্লিক করুন:

স্টাম্প মাইক্রোফোনে ধরা পড়া হার্দিকের সেই কটূক্তি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket Team: সাম্প্রতিক সময়ে দেশের সেরা টি-টোয়েন্টি স্পিনারই দলে নেই কেন? প্রশ্নের মুখে নির্বাচকরা
সাম্প্রতিক সময়ে দেশের সেরা টি-টোয়েন্টি স্পিনারই দলে নেই কেন? প্রশ্নের মুখে নির্বাচকরা
Kolkata Knight Riders: ভারতীয় কোচের পদ 'ছেড়ে' ২৪ ঘণ্টার মধ্যেই কেকেআরে নতুন ভূমিকায় টেন দুশখাতে
ভারতীয় কোচের পদ 'ছেড়ে' ২৪ ঘণ্টার মধ্যেই কেকেআরে নতুন ভূমিকায় টেন দুশখাতে
FIFA World Cup 2026: কথা রাখলেন কুকুরেয়া, বিশ্বকাপ জিতে করালেন স্পেন কোচ দে লা ফুয়েন্তের ট্যাটু
কথা রাখলেন কুকুরেয়া, বিশ্বকাপ জিতে করালেন স্পেন কোচ দে লা ফুয়েন্তের ট্যাটু
FIFA World Cup 2026: এম্বোলোর হলুদ কার্ড ইস্যুতে ভুল স্বীকার IFAB-র, সত্যিই কি আর্জেন্তিনা বাড়তি সুবিধে পেয়েছিল?
এম্বোলোর হলুদ কার্ড ইস্যুতে ভুল স্বীকার IFAB-র, সত্যিই কি আর্জেন্তিনা বাড়তি সুবিধে পেয়েছিল?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৮.০৭.২০২৬)। NDA- র আমন্ত্রণে প্রথমবার বৈঠকে হাজির NCPI সাংসদরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২৮.০৭.২০২৬)। সংসদে তোলপাড়, পুলিশি অত্যাচারের অভিযোগে বিক্ষোভ বিরোধীদের
BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget