এক্সপ্লোর

Ind vs WI: আর কোনও পজিটিভ কেস নেই দলে, অনুশীলন শুরু করে দিলেন রোহিতরা

Ind vs WI: রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল আগামী ৬ ফেব্রুয়ারি কায়রন পোলার্ডের দলের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে খেলতে নামবে। এরপর ইডেনে টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ খেলবে তারা।

আমদাবাদ: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ শুরুর আগেই ধাক্কা লেগেছে ভারতীয় শিবিরে। প্রথম দলের ৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। তবে সংখ্যাটা আর বাড়েনি। এই পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার থেকে অনুশীলন শুরু করে দিল ভারতীয় ক্রিকেট দল। রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল আগামী ৬ ফেব্রুয়ারি কায়রন পোলার্ডের দলের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে খেলতে নামবে। সূত্রের খবর, জৈব সুরক্ষা বলয়ে থাকা আর কোনও ক্রিকেটারের আরটিপিসিআর রিপোর্ট পজিটিভ আসেনি। প্রত্যেকেই নেগেটিভ রিপোর্ট এসেছে। সবাই অনুশীলনেও নেমে গিয়েছেন। 

এদিকে, বুধবারই আক্রান্ত হয়েছেন শিখর ধবন, রুতুরাজ গায়কোয়াড ও শ্রেয়স আইয়ার। তালিকায় আছেন স্ট্যান্ডবাই প্লেয়ার নভদীন সাইনিও। তাই পরিবর্ত প্লেয়ার হিসেবে এবার ওয়ান ডে সিরিজের জন্য ময়ঙ্ক অগ্রবালকে ভারতীয় দলে নেওয়া হল। 

আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। আগামী ৬ ফেব্রুয়ারি থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ শুরু হওয়ার কথা। কিন্তু তার আগেই ভারতীয় ক্রিকেট শিবিরে করোনা হানা। করোনা আক্রান্ত ভারতীয় ক্রিকেট দলের ৭ সদস্য। তার মধ্যে রয়েছেন দলের ৪ ক্রিকেটার। এছাড়া কয়েক জন সাপোর্ট স্টাফও করোনা আক্রান্ত। করোনা আক্রান্ত  দলের ক্রিকেটাররা  শিখর ধবন, রুতুরাজ গায়কোয়াড, শ্রেয়স আইয়ার ও নভদীপ সাইনি (স্ট্যান্ডবাই)। 

আক্রান্তরা প্রত্যেকেই আইসোলেশনে রয়েছেন এখন। সোমবারই ভারতীয় দল আমদাবাদে পৌঁছেছে ওয়ান ডে সিরিজ খেলতে। সেখানেই সবার আরটিপিসিআর টেস্ট হয়। সেই টেস্টেই রিপোর্ট পজিটিভ আসে ৪ ভারতীয় ব্যাটারের। এই মুহূর্তে বিসিসিআই পুরো বিষয়টি পর্যবেক্ষণ করছে। মেডিক্যাল টিম দেখছে আক্রান্তদের। তখনই জানানো হয়েছিল যে, পরিস্থিতি বুঝে পরিবর্ত প্লেয়ারের নাম ঘোষণা করা হবে।

মঙ্গলবার গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ৩ ম্যাচে ওয়ান ডে সিরিজ ক্লোজ ডোর ম্যাচ হবে। অর্থাৎ করোনার জন্য দর্শক শূন্য গ্যালারিতেই খেলতে হবে ২ দলকে।

আরো পড়ুন: রাহানে, পূজারাকে কড়া বার্তা, কী বললেন সৌরভ?

সেরা শিরোনাম

ENG vs IND: শুরুতে সল্ট-বাটলার, শেষে কারানের আগ্রাসী ইনিংসে নটিংহ্যামে বড় রান তুলল ইংল্যান্ড
ENG vs IND: শুরুতে সল্ট-বাটলার, শেষে কারানের আগ্রাসী ইনিংসে নটিংহ্যামে বড় রান তুলল ইংল্যান্ড
England vs India Live: প্রিন্সের জোড়া উইকেট, বাটলারের পর ফেরালেন ব্রুককেও, ইনিংসের মাঝপথে ইংল্যান্ডের স্কোর ৯২/২
প্রিন্সের জোড়া উইকেট, বাটলারের পর ফেরালেন ব্রুককেও, ইনিংসের মাঝপথে ইংল্যান্ডের স্কোর ৯২/২
FIFA World Cup 2026: দুই গোলে পিছিয়ে পড়েও ১৩ মিনিটের ব্যবধানে ৩ গোল, মিশরের স্বপ্নভঙ্গ করে শেষ আটে আর্জেন্তিনা
FIFA World Cup 2026: দুই গোলে পিছিয়ে পড়েও ১৩ মিনিটের ব্যবধানে ৩ গোল, মিশরের স্বপ্নভঙ্গ করে শেষ আটে আর্জেন্তিনা
FIFA World Cup 2026: ব্রাজিল জয়ের পর রাতভর পার্টি, কোয়ার্টার ফাইনাল ম্যাচের আগে রোগভোগে জর্জরিত নরওয়ে শিবির
ব্রাজিল জয়ের পর রাতভর পার্টি, কোয়ার্টার ফাইনাল ম্যাচের আগে রোগভোগে জর্জরিত নরওয়ে শিবির

ভিডিও

Abhishek Banerjee | ভোটে ভরাডুবির পর আরও বিপাকে পড়লেন অভিষেক, ডিজে মামলায় দ্বিতীয়বার নোটিস
Baruipur News: বারুইপুরে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়া সায়নী ঘোষকে দেখে ‘চোর’ স্লোগান
Baruipur News | 'এক শতাংশও শিথিলতা থাকলে পুলিশের বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন', জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী | Suvendu Adhikari
TMC news | শর্তসাপেক্ষে কাল 'কালীঘাট তৃণমূল'-এর মিছিলের অনুমতি। কী কী মানতে হবে?
Minakshi Mukherjee | মীনাক্ষীর গাড়ি লক্ষ করে ডিম! 'যত পুলিশ আছে, সব সাসপেন্ড হবে', বিস্ফোরক বামনেত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
England vs India Live: সিরিজ়ে সমতায় ফেরার লক্ষ্যে তৃতীয় টি-২০-তে টস জিতে বোলিং করবে ভারত, দলে এক বদল
সিরিজ়ে সমতায় ফেরার লক্ষ্যে তৃতীয় টি-২০-তে টস জিতে বোলিং করবে ভারত, দলে এক বদল
Weather Update: কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Netaji Nagar Incident: নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Birbhum News: আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
FIFA on MS Dhoni Birthday: ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Embed widget