এক্সপ্লোর

Ind vs WI Exclusive: চার-ছক্কার ফুলঝুরি হতে পারে ইডেনে, পূর্বাভাস কিউরেটরের

Eden Gardens T20: ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও বড় রানের পূর্বাভাস দিচ্ছেন কিউরেটর সুজন মুখোপাধ্যায় (Sujan Mukherjee)।

কলকাতা: ইডেনের (Eden Gardens) বাইশ গজের ভোল পাল্টে গিয়েছে তাঁর হাত ধরে। এক সময় মন্থর তকমা লেগে যাওয়া ইডেনের উইকেটে এখন গতির আগুন। বল পড়ে ভালভাবে ব্যাটে আসে। ব্যাটারদের স্বর্গ হয়ে উঠেছে। ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও বড় রানের পূর্বাভাস দিচ্ছেন কিউরেটর সুজন মুখোপাধ্যায় (Sujan Mukherjee)।

বুধবার টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। তার আগের দিন সন্ধ্যায় দেখা গেল, পিচে হাল্কা সবুজের আভা। তাহলে কি পেসারদের দাপট দেখা যাবে? সুজন বললেন, 'সামান্য ঘাস রাখা হয়েছে পিচের বাঁধন ধরে রাখার জন্য। বল পড়ে ব্যাটে আসবে দারুণ ভাবে। বাউন্সও থাকবে। বড় রানের ম্যাচ হবে বলেই আমার বিশ্বাস। দুই দলের ব্যাটাররাই দাঁড়িয়ে গেলে চার-ছক্কা মারবেন।'

সূর্যের তেজ পড়ে আসছে। বাতাসে শীতের আমেজ আরও জাঁকিয়ে বসছে। জ্বলে উঠছে দৈত্যাকার চার বাতিস্তম্ভ। আর ঝাঁকে ঝাঁকে নেমে আসছে তারা। খালি চোখে দেখার উপায় নেই। টের পাবেন, যখন সবুজ ঘাসের গালিচায় পা রাখামাত্র দেখবেন, জুতো ভিজে যাচ্ছে। বল একবার গড়ালেই সপসপে। পা ফেলায় একটু এদিক ওদিক হয়েছে কী, যাবেন পিছলে।

শিশির। ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজ (Ind vs WI) টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের আগে যা দুই শিবিরের উদ্বেগ বাড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। সমস্যা আরও বাড়ছে কারণ, এবার মাঝ ফেব্রুয়ারিতেও কলকাতায় ঠাণ্ডার আমেজ। সন্ধ্যার পর তাপমাত্রা নামছে। আবার দুপুরে থাকছে চড়া রোদ। ফলে তাপমাত্রার তারতম্য হচ্ছে। আবহবিদদের মতে, দিন ও রাতের তাপমাত্রার ফারাক যত বাড়বে, তত বেশি পরিমাণে পড়বে শিশির। ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি ম্যাচেও শিশির-কাঁটা হিসেব নিকেশ উল্টে দিতে পারে বলে কারও কারও আশঙ্কা।

কীভাবে সামলাবেন শিশির-সমস্যা? এবিপি লাইভের প্রশ্নে রোহিত শর্মা (Rohit Sharma) বললেন, 'ভারতের সব ক্রিকেটারই শিশিরের মধ্য়ে খেলে অভ্যস্ত। ভারতে এই সময়ে প্রচুর ম্যাচ হয়। সন্ধ্যা ৬-৭টা থেকে শিশির পড়তে শুরু করে। ভারতের সব মাঠেই একই অবস্থা। বেশিরভাগ ক্রিকেটারই এর সঙ্গে পরিচিত। নিউজিল্যান্ডের সঙ্গে শেষ সিরিজেও শিশির ছিল। আমরা তৈরি।'

দুজনের সম্পর্ক নিয়ে তুমুল জল্পনা, খারাপ সময়ে কোহলির পাশে দাঁড়ালেন রোহিত?

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

Duleep Trophy: বৈভবের ব্যর্থতার দিন সেঞ্চুরি বাংলার সুদীপ-শাহবাজের, দলীপ ট্রফিতে ভাল জায়গায় পূর্বাঞ্চল
বৈভবের ব্যর্থতার দিন সেঞ্চুরি বাংলার সুদীপ-শাহবাজের, দলীপ ট্রফিতে ভাল জায়গায় পূর্বাঞ্চল
East Bengal vs Mohun Bagan: যুবভারতীতে লাল হলুদ ঝড়, এডমান্ডের হ্যাটট্রিকে মোহনবাগানকে দুরমুশ করে ডুরান্ডজয়ী ইস্টবেঙ্গল
যুবভারতীতে লাল হলুদ ঝড়, এডমান্ডের হ্যাটট্রিকে মোহনবাগানকে দুরমুশ করে ডুরান্ডজয়ী ইস্টবেঙ্গল
Rishabh Pant: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছাড়লেন পন্থ, উদ্বেগ ভারতীয় শিবিরে, কী হয়েছে উইকেটকিপারের?
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছাড়লেন পন্থ, উদ্বেগ ভারতীয় শিবিরে, কী হয়েছে উইকেটকিপারের?
IND vs SL: পাড়িক্কালের নাগাড়ে দ্বিতীয় শতরান, রান পেলেন জাডেজা, যশস্বীও, কলম্বোতে বড় রানের পথে ভারত
পাড়িক্কালের নাগাড়ে দ্বিতীয় শতরান, রান পেলেন জাডেজা, যশস্বীও, কলম্বোতে বড় রানের পথে ভারত

ভিডিও

Rajnath Singh on Bengal | বাংলার হাওয়ায় নতুন সুবাস, মন্তব্য প্রতিরক্ষামন্ত্রীর | ABP ANANDA LIVE
Sitalkuchi News | শীতলকুচিতে ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব, বাড়ি-দোকানে ভাঙচুর, লুঠপাট | ABP ANANDA LIVE
TMC - Asansole News | তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের দেখেই ইটবৃষ্টি | ABP ANANDA LIVE
TMC - Serampore News | শ্রীরামপুরে তৃণমূল জেলা পরিষদ সদস্যের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব
Dilip Singh News | অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে হোটেল পরিদর্শনে চাঁপদানির বিধায়ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget