এক্সপ্লোর

Ind vs WI T20: রাত বাড়লেই ইডেনে আতঙ্ক, সামলানোর পরিকল্পনা তৈরি টিম ইন্ডিয়ার?

Eden T20: শিশির। ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের আগে যা দুই শিবিরের উদ্বেগ বাড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। সমস্যা বাড়ছে কারণ, এবার মাঝ ফেব্রুয়ারিতেও কলকাতায় ঠাণ্ডার আমেজ।

কলকাতা: সূর্যের তেজ পড়ে আসছে। বাতাসে শীতের আমেজ আরও জাঁকিয়ে বসছে। জ্বলে উঠছে দৈত্যাকার চার বাতিস্তম্ভ। আর ঝাঁকে ঝাঁকে নেমে আসছে তারা। খালি চোখে দেখার উপায় নেই। টের পাবেন, যখন সবুজ ঘাসের গালিচায় পা রাখামাত্র দেখবেন, জুতো ভিজে যাচ্ছে। বল একবার গড়ালেই সপসপে। পা ফেলায় একটু এদিক ওদিক হয়েছে কী, যাবেন পিছলে।

শিশির। ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজ (Ind vs WI) টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের আগে যা দুই শিবিরের উদ্বেগ বাড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। সমস্যা আরও বাড়ছে কারণ, এবার মাঝ ফেব্রুয়ারিতেও কলকাতায় ঠাণ্ডার আমেজ। সন্ধ্যার পর তাপমাত্রা নামছে। আবার দুপুরে থাকছে চড়া রোদ। ফলে তাপমাত্রার তারতম্য হচ্ছে। আবহবিদদের মতে, দিন ও রাতের তাপমাত্রার ফারাক যত বাড়বে, তত বেশি পরিমাণে পড়বে শিশির। ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি ম্যাচেও শিশির-কাঁটা হিসেব নিকেশ উল্টে দিতে পারে বলে কারও কারও আশঙ্কা।

কীভাবে সামলাবেন শিশির-সমস্যা? এবিপি লাইভের প্রশ্নে রোহিত শর্মা (Rohit Sharma) বললেন, 'ভারতের সব ক্রিকেটারই শিশিরের মধ্য়ে খেলে অভ্যস্ত। ভারতে এই সময়ে প্রচুর ম্যাচ হয়। সন্ধ্যা ৬-৭টা থেকে শিশির পড়তে শুরু করে। ভারতের সব মাঠেই একই অবস্থা। বেশিরভাগ ক্রিকেটারই এর সঙ্গে পরিচিত। নিউজিল্যান্ডের সঙ্গে শেষ সিরিজেও শিশির ছিল। আমরা তৈরি।'

শিশির নিয়ে অযথা আতঙ্কিত হতে নারাজ রোহিত। বলছেন, 'ক্রিকেটারদের বলে দেওয়া হয়েছে শিশির পড়তে শুরু করলে কী করতে হবে। কোনও কিছু নিয়ে জটিলতা তৈরি করতে চাইছি না। সব কিছু সহজ-সরল রাখতে চাইছি। আমরা সব কিছু মাথায় রাখছি আর নিজেদের পরিকল্পনাগুলো সঠিকভাবে প্রয়োগ করার ওপর জোর দিচ্ছি। রাজ্য দল হোক বা আইপিএল বা জাতীয় দল, ক্রিকেটারেরা এই পরিবেশ-পরিস্থিতির সঙ্গে সড়গড়। সমস্যা হবে না।'

বুধবার টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। তার আগে শিশির সমস্যা সামলাতে মঙ্গলবার সন্ধ্যায় প্র্যাক্টিসের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় দল। প্র্যাক্টিস শুরুর সময় রাখা হয়েছে বিকেল পাঁচটায়, সূর্যাস্তের ঠিক পরে পরেই। যখন সবচেয়ে বেশি শিশির পড়ার কথা। পাশাপাশি বল ভিজিয়ে প্রস্তুতিও চলছে।

ইডেনের কিউরেটর সুজন মুখোপাধ্যায় এবিপি লাইভকে বলছিলেন, 'শিশির ফ্যাক্টর তো হবেই। তবে দুদলের জন্যই সমান পরিবেশ থাকবে। ম্য়াচ শুরু সাতটায়। আমরা শিশির নিরোধক স্প্রে করব। তাতে ঘাসের ওপর মোমের মতো একটা আস্তরণ পড়ে থাকবে। শিশির ঘাসের পাতা ভেজাতে পারবে না।'

তাতে আতঙ্ক কি পুরোটা কাটবে?

দুজনের সম্পর্ক নিয়ে তুমুল জল্পনা, খারাপ সময়ে কোহলির পাশে দাঁড়ালেন রোহিত?

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
Erling Haaland: এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget