এক্সপ্লোর

Axar Patel: ওয়ান ডে ক্রিকেটে অক্ষরের সাফল্যের ঝুলিতে জমা হল ৫০ শিকার

IND vs ZIM, 1st ODI, Harare Sports Club: ওয়ান ডে-তে ৫০ উইকেট হয়ে গেল বাঁহাতি স্পিনারের। ৪২টি ওয়ান ডে খেলে ৫০ উইকেট নিলেন গুজরাতের তারকা। বৃহস্পতিবার তাঁর বোলিং পরিসংখ্যান বেশ ঈর্ষণীয়।

হারারে: বৃহস্পতিবার বল হাতে জিম্বাবোয়ে ইনিংসকে ভাঙলেন তিনি। সেই সঙ্গে ওয়ান ডে কেরিয়ারের একটা মাইলফলকও পূরণ করলেন অক্ষর পটেল (Akshar Patel)।

ওয়ান ডে-তে ৫০ উইকেট হয়ে গেল বাঁহাতি স্পিনারের। ৪২টি ওয়ান ডে খেলে ৫০ উইকেট নিলেন গুজরাতের তারকা। বৃহস্পতিবার তাঁর বোলিং পরিসংখ্যান বেশ ঈর্ষণীয়। ৭.৩ ওভারে ২টি মেডেন-সহ মাত্র ২৪ রান খরচ করে ৩ উইকেট নিয়েছেন অক্ষর। ৪৫টি বলে মাত্র ২টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি হজম করেছেন তিনি। তাঁর দাপটে জিম্বাবোয়ে ইনিংস চাপে পড়ে গিয়েছিল। যা থেকে আর বেরতে পারেননি সিকন্দর রাজারা। ১৮৯ রানে গুটিয়ে যায় ইনিংস।

বড় জয়

জিম্বাবোয়েকে দশ উইকেটে হারিয়ে দিল ভারত (Ind vs Zim)। ঘরের মাঠে জিম্বাবোয়ের ক্রিকেটারেরা ভারতের সামনে কার্যত কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেননি। ১০ উইকেটে পরাস্ত হতে হল রেগিস চাকাভাদের। তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত।

জিম্বাবোয়ের ১৮৯ রান তাড়া করতে নেমে কোনও উইকেট না হারিয়ে লক্ষ্যে পৌঁছে গেল ভারত। দুরন্ত ছন্দে ভারতের দুই ওপেনার। শিখর ধবন ১১৩ বলে ৮১ রানে অপরাজিত রইলেন। তাঁর চেয়েও আগ্রাসী মেজাজে ছিলেন শুভমন গিল। মাত্র ৭২ বলে ৮২ রানে অপরাজিত রইলেন তিনি। ৩০.৫ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত।

বোলারদের দাপট

২০১৬ সালের পর আর জিম্বাবোয়ে সফরে যায়নি ভারতীয় দল (Team India)। চলতি সফরের প্রথম ম্যাচে শুরুটা হল দুর্দান্তভাবে। ভারতীয় বোলারদের দাপটে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে প্রথম ব্যাট করে মাত্র ১৮৯ রানে গুটিয়ে গেল জিম্বাবোয়ে (Ind vs Zim)। তিনটি করে উইকেট পেলেন দীপক চাহার, অক্ষর পটেল ও প্রসিদ্ধ কৃষ্ণ। ম্যাচ জিততে মাত্র ১৯০ রান করতে হতো ভারতকে।

আগ্রাসী ক্রিকেটের লক্ষ্য নিয়েই মাঠে নেমেছে ভারতীয় দল। যে কারণে টস জিতে প্রথমে ফিল্ডিং নেন অধিনায়ক কে এল রাহুল। পাঁচ বোলার নিয়ে প্রথম একাদশ সাজিয়েছে টিম ইন্ডিয়া। তিন পেসার দীপক চাহার, প্রসিদ্ধ কৃষ্ণ ও মহম্মদ সিরাজ। দুই স্পিনার কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহাল। এই ম্যাচে ফের দেখা গেল কুলচা জুটিকে।

সপ্তম ওভারে জিম্বাবোয়ের ওপেনার ইনোসেন্ট কাইয়ার উইকেট তুলে নিয়ে প্রথম ধাক্কাটা দেন দীপক চাহার। যিনি চোট কাটিয়ে জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটালেন। ২০ বলে ৪ রান করে ফিরলেন ইনোসেন্ট। বোর্ডে তখন মাত্র ২৫ রান যোগ করেছে জিম্বাবোয়ে। সেই ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি জিম্বাবোয়ে।

আরও পড়ুন: 'কেকেআর রিটেন না করাই খুশিই হয়েছি', প্রাক্তন দলের বিরুদ্ধে বিস্ফোরক গিল

সেরা শিরোনাম

Mohun Bagan Durand Cup: টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
East Bengal FC: রোভার্স এফসিকে ১২-০ গোলে উড়িয়ে দিল ইস্টবেঙ্গলের মহিলা দল, মালয়েশিয়ার মাটিতে লাল-হলুদ ঝড়
রোভার্স এফসিকে ১২-০ গোলে উড়িয়ে দিল ইস্টবেঙ্গলের মহিলা দল, মালয়েশিয়ার মাটিতে লাল-হলুদ ঝড়
Messi Goal: পিতৃবিয়োগের পর প্রথম গোল, আকাশের বুকে বাবাকে খুঁজলেন মেসি, ভিডিও ভাইরাল
পিতৃবিয়োগের পর প্রথম গোল, আকাশের বুকে বাবাকে খুঁজলেন মেসি, ভিডিও ভাইরাল

ভিডিও

Chokh Bhanga 6Ta | ফের শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়। রাতে কলেজ ক্যাম্পাসে ঢুকে তাণ্ডব
Jadavpur University Chaos | ক্যাম্পাসে বহিরাগতরা ঢুকল কীভাবে? কেন গ্রেফতার করল না পুলিশ? | ABVP-SFI
Jadavpur University News:
Kolkata Fire News | কলকাতায় একাধিক হোটেলে অগ্নিকাণ্ডের জেরে শো কজ নোটিস দমকলের | Fire Brigade News
New Market Hotel Fire: ফ্রি স্কুল স্ট্রিটের অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার আবু জাফর | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget