এক্সপ্লোর

IND W vs SL W: জয় দিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করলেও, খুশি নন ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত

Harmanpreet on Jemimah: জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে খেটে জেমাইমা ফর্মে ফেরায় খুবই খুশি হরমনপ্রীত কৌর। জেমাইমা শ্রীলঙ্কার বিরুদ্ধে ৭৬ রানের ইনিংস খেলেন।

সিলেট: শ্রীলঙ্কার বিরুদ্ধে (IND W vs SL W) ৪১ রানের বড় ব্যবধানে দাপুটে জয় দিয়ে মহিলাদের এশিয়া কাপ (Women's Asia Cup 2022) অভিযান শুরু করেছে ভারতীয় ক্রিকেট দল। তবে দলের জয় সত্ত্বেও পারফরম্যান্স নিয়ে একেবারেই সন্তুষ্ট নন ভারতীয় অধিনয়াক হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur)। মূলত দলের ব্যাটারদের বড় রান করতে না পারা নিয়েই হতাশ ভারতীয় দলের অধিনায়ক।

দীপ্তি, জেমাইমার প্রশংসা

ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে হরমনপ্রীত কৌর বলেন, 'আমরা বোলিংয়ে শুরুটা ভাল করতে পারিনি। তবে রান আউট এবং পরের দিকে ভাল বোলিংই আমাদের ম্যাচ জিততে সাহায্য করে। দীপ্তি তো দারুণ খেলেছে।' অতীতে জেমাইমা রডরিগেজের (Jemimah Rodrigues) পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠলেও, এই ম্যাচে তাঁর দুরন্ত অর্ধশতরানই ভারতীয় দলের জয়ের ভিত গড়ে দেয়। জেমাইমা ৫৩ বলে ৭৬ রানের সুন্দর একটি ইনিংস খেলেন। হরমনপ্রীতের সঙ্গে তৃতীয় উইকেটে দুইজনে মিলে ৯২ রান যোগ করেন। ৩০ বলে ৩৩ রানে আউট হন হরমনপ্রীত।   

জেমাইমার দুরন্ত ইনিংসের জন্য তাঁর প্রশংসা করলেও, হরমনপ্রীতের আক্ষেপ তাঁদের পার্টনারশিপ আরও দীর্ঘস্থায়ী হলে ভারত ২০০-র কাছাকাছি রান তুলতে পারত। 'দ্রুত দুই উইকেট পড়ে যাওয়ার পর আমি ব্যাট ও জেমাইমা পার্টনারশিপ গড়ি এবং ও দারুণ ব্যাট করে। ও জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে বেশ খেটেছে এবং ওকে ভাল খেলতে দেখে আমরা খুবই খুশি। তবে আমার মনে হয় আমরা ১০ থেকে ২০ রান কমই করেছিলাম। জেমি এবং আমি যদি আরেকটু বেশিক্ষণ খেলতে পারতাম, তাহলে হয়তো আমরা ২০০ রানের কাছাকাছি পৌঁছতে পারতাম। তবে এর থেকে আমরা শিক্ষা নিয়ে ভবিষ্যতে উন্নতি করার চেষ্টা করব।'

ম্যাচের হালহকিকত

শ্রীলঙ্কার বিরুদ্ধে ৪১ রানের বড় ব্যবধানে জয় দিয়ে এবারের এশিয়া কাপ অভিযান শুরু করল ভারতীয় মহিলা ক্রিকেট দল। ভারতের ১৫০ রানের জবাবে মাত্র ১০৯ রানেই শেষ হয়ে গেল শ্রীলঙ্কার ইনিংস। ভারতের হয় বল হাতে সফলতম বোলার হেমলতা। তিনি ১৫ রানের বিনিময়ে তিন উইকেট নেন। দীপ্তি শর্মা ও পূজা বস্ত্রকর দুইটি করে উইকেট নেন। 

১৫০ রান তাড়া করতে নেমে শ্রীলঙ্কার শুরুটা খুব একটা ভাল হয়নি। ৫০ রানের মধ্য়েই তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দ্বীপরাষ্ট্র। লঙ্কান অধিনায়াক চামারি আতাপাত্তু মাত্র পাঁচ রানেই সাজঘরে ফেরেন। মালশাও নয় রানের বেশি করতে পারেননি। হাসিনি পারেরা ৩০ রান করলেও তিনি ১০০-র কম স্ট্রাইক রেট নিয়ে সেই রান করেন। শেষমেশ ২৮ রানে পাঁচ উইকেট হারায় শ্রীলঙ্কা। ১০৯ রানেই শেষ হয়ে যায় তাদের ইনিংস।

আরও পড়ুন: 'নিয়মবিরুদ্ধ কিছু করিনি', মাঁকড়িং বিতর্ক ভুলে সামনের দিকে তাকাতে চান হরমনপ্রীত কৌর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?

ভিডিও

Sougata Roy: কালো পতাকা, চোর চোর স্লোগান, ফের বিজেপির বিক্ষোভের মুখে সৌগত রায়
BJP News : খাস কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার | ABP Ananda LIVE
KMC Teachers Agitation | পুজোর মুখে কর্মহীন, কলকাতা পুরসভার চুক্তিভিত্তিক শিক্ষকদের বিক্ষোভ | BJP
Tarapith Fire News Update | অনিয়মের জেরে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কী পরিস্থিতি হোটেলগুলির?
ED-IPAC Case | ED-র I-PAC আগে বিরোধিতা, এখন CBI তদন্তে আপত্তি নেই Mamata Banerjee-র !

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget