এক্সপ্লোর

পূজারা ১৯৩, ঋষভ অপরাজিত ১৫৯, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রানের পাহাড়ে ভারত

সিডনি: #জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের শেষে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার সংগ্রহ বিনা উইকেটে ২৪। মার্কাস হ্যারিস ১৯ ও উসমান খোয়াজা ৫ রানে ব্যাট করছেন। এরমধ্যে খোয়াজা ক্যাচ তুলেও রক্ষা পেয়েছেন। #অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজের চতুর্থ তথা শেষ টেস্টে প্রথম ইনিংসে রানের পাহাড়ে ভারত। ৭ উইকেটে ৬২২ রানে প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা করল ভারত। রবীন্দ্র জাডেজা ৮১ রান করে নেথান লায়নের বলে স্ট্যাম্প আউট হওয়ার পর ইনিংস ডিক্লেয়ার করেন অধিনায়ক কোহলি। ঋষভ পন্ত ১৮৯ বলে ১৫৯ রান করে অপরাজিত থেকে গেলেন। তাঁর ইনিংস সাজানো ১৫ চার ও ১ ওভারবাউন্ডারিতে। ঋষভ ও জাডেজার জুটিতে ২০৪ রান যোগ হয়। এই জুটি অত্যন্ত দ্রুতগতিতে রান তোলে। জাডেজা ১১৪ বলে ৮১ রান করেন। তাঁর ইনিংসে রয়েছে সাতটি চার ও একটি ছয়। অস্ট্রেলিয়ার পক্ষে ১৭৮ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন। হ্যাজেলউড ২ ও স্টার্ক ১ উইকেট পেয়েছেন। সেঞ্চুরি ঋষভ পন্তের। টেস্টে এটি তাঁর দ্বিতীয় সেঞ্চুরি। চা-পানের বিরতির পর শতরান পূর্ণ করেন তিনি। তাঁর ইনিংসে রয়েছে ৮ টি চার। দ্বিতীয় দিন চা-পানের বিরতি পর্যন্ত ভারতের রান ছিল ৬ উইকেটে ৪৯১। সেঞ্চুরির দোরগড়ায় দাঁড়িয়ে ছিলেন ঋষভ পন্ত। তিনি ৮৮ রানে অপরাজিত ছিলেন। তাঁর সঙ্গে ক্রিজে ছিলেন রবীন্দ্র জাদেজা (২৫)। দুজনের মধ্যে সপ্তম উইকেট জুটিতে চা-পানের বিরতির আগেই ইতিমধ্যেই ৭৩ রান যোগ হয়। এদিন অল্পের জন্য দ্বিশতরান হাতছাড়া হল তাঁর চেতেশ্বর পূজারার। ১৯৩ রানে আউট হলেন তিনি। তাঁর ৩৭৩ বলের ম্যারাথন ইনিংসে রয়েছে ২২ টি বাউন্ডারি। গতকালের ৪ উইকেটে ৩০৩ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে ভারত। পূজারা ১৩০ এবং হনুমা বিহারি ৩৯ রানে অপরাজিত ছিলেন। এদিন পূজারা লাঞ্চের আগেই টেস্টে তাঁর সপ্তম ১৫০ রান সম্পূর্ণ করেন।  হনুমার সঙ্গে তাঁর পঞ্চম উইকেট জুটিতে ১০১ রান যোগ হয়।এরপর আউট হয়ে যান হনুমা। ১০২ তম ওভারে নেথান লায়নের বলে শর্ট লেগে ক্যাচ দিয়ে আউট হন তিনি। হনুমা করেন ৪২ রান। তবে তাঁর আউট ঘিরে বিতর্ক রয়েছে। ৩২৯ রানে পঞ্চম উইকেটের পতন হয়। মধ্যাহ্নভোজের বিরতিতে ভারতের রান ছিল ৫ উইকেটে ৩৮৯। পূজারা ১৮১ এবং ঋষভ ২৭ রানে অপরাজিত ছিলেন। চা-পানের বিরতির পর লায়নের বলে আউট হন পূজারা। ৪১৮ রানে পঞ্চম উইকেটের পতন হয় ভারতের।

সেরা শিরোনাম

Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Ranji Trophy: রঞ্জি অভিযানে শুরুতেই ব্যর্থ রাহুল, জয়সওয়ালরা, চিন্তা বাড়তে পারে গম্ভীরের?
রঞ্জি অভিযানে শুরুতেই ব্যর্থ রাহুল, জয়সওয়ালরা, চিন্তা বাড়তে পারে গম্ভীরের?
Ranji Trophy: সুদীপ-অভিষেকের জোড়া সেঞ্চুরিতে কল্যাণীতে দিল্লি-বধের স্বপ্ন বাংলার, প্রথম ইনিংসের লিড
সুদীপ-অভিষেকের জোড়া সেঞ্চুরিতে কল্যাণীতে দিল্লি-বধের স্বপ্ন বাংলার, প্রথম ইনিংসের লিড

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget