এক্সপ্লোর

Rohit Sharma: 'পাখির চোখ' এশিয়া কাপ, কী বলছেন হিটম্যান?

Asia Cup 2022: টানা ইংল্য়ান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর এবার আসন্ন এশিয়া কাপ নিয়ে চিন্তাভাবনা শুরু করে দিয়েছেন হিটম্যান। 

ফ্লোরিডা: চার বছর আগে এশিয়া কাপের আসরে যখন ভারত অংশ নিয়েছিল সেবার অধিনায়ক ছিলেন তিনি। খেতাবও জিতেছিলেন। তবে এবারের এশিয়া কাপে (Asia Cup 2022) একেবারে জাতীয় দলের পূর্ণাঙ্গ অধিনায়ক হিসেবেই মাঠে নামবেন রোহিত শর্মা (Rohit Sharma)। পরপর টানা ইংল্য়ান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর এবার আসন্ন এশিয়া কাপ নিয়ে চিন্তাভাবনা শুরু করে দিয়েছেন হিটম্যান। 

কী বলছেন রোহিত? 

২০১৮ সালে রোহিতের নেতৃত্বেই এশিয়া কাপ ও নিদাহাস ট্রফি পরপর জিতেছিল ভারত। এবার রোহিত যখন দেশের ক্রিকেট দলের সব ফর্ম্যাটে পূর্ণাঙ্গ অধিনায়ক, তখনও রোহিতের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এশিয়া কাপ। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টােয়েন্টি সিরিজে জয়ের পরই  হিটম্যান বলছেন, ''গত বছর টি-টােয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর আমরা নিজেদের চরিত্রে কিছু বদল এনেছিলাম। দলের ছেলেদের মানসিকতা বদলে গিয়েছিল। অধিনায়ক ও কোচের তরফে বার্তা যদি পরিষ্কার থাকে, তবে ছেলেরাও নিজেদের মেলে ধরতে পারে। তেমনটা হলেই সবাই স্বাধীনভাবে চাপমুক্ত হয়ে খেলতে পারে। সামনে এশিয়া কাপেও কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। কিন্তু ছেলেরা সবাই তৈরি নিজেদের মেলে ধরতে। চাপমুক্ত হয়ে খেললেই সাফল্য আসবে।''

গত ডিসেম্বরে সীমিত ওভারের ফর্ম্য়াটে জাতীয় দলের অধিনায়ক হওয়ার পর থেকে রোহিতের নেতৃত্বে মাত্র ২টো টি-টোয়েন্টি ম্যাচে হেরেছে ভারত। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে একটি ম্যাচ ও সদ্য শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে একটি ম্যাচ। তবে সর্বমোট ৩৫টি টি-টোয়েন্টিতে জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন রোহিত। তার মধ্যে ২৯টি ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় দল। তার মধ্যে রয়েছে টানা ১৪ টি-টোয়েন্টি জয়ের নজিরও। 

উল্লেখ্য, আসন্ন এশিয়া কাপটি আয়োজিত হতে চলেছে সংযুক্ত আরব আমিরশাহিতে। শ্রীলঙ্কা রাজনৈতিক ও অর্থনৈতিক অচলাবস্থার জন্য সেখানে টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব হয়নি। তাই আরবেই আয়োজিত হতে চলেছে এই টুর্নামেন্টে। আপাতত ১৫ দিনের বিশ্রাম। এরপরই দলের বাকিদের সঙ্গে আরব আমিশাহিতে যোগ দেবেন রোহিত।

আরও পড়ুন: সাফল্যের সিংহভাগ কৃতিত্ব দ্রাবিড়, রোহিতকেই দিচ্ছেন সিরিজ সেরা নবাগত অর্শদীপ

সেরা শিরোনাম

West Bengal News Live: তৃণমূলের ৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাখা ৪৪০ কোটি টাকা ফ্রিজ করল ED, লাইভ আপডেট
তৃণমূলের ৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাখা ৪৪০ কোটি টাকা ফ্রিজ করল ED, লাইভ আপডেট
FIFA World Cup 2026: মেক্সিকো ম্যাচ শুরু হয় দেরিতে, ইংল্যান্ড-নরওয়ে কোয়ার্টার ফাইনাল ম্যাচেও বজ্রপাতের আশঙ্কা
মেক্সিকো ম্যাচ শুরু হয় দেরিতে, ইংল্যান্ড-নরওয়ে কোয়ার্টার ফাইনাল ম্যাচেও বজ্রপাতের আশঙ্কা
Cristiano Ronaldo: 'বিশ্বকাপ না জিতলেও কিছু আর প্রমাণ করার নেই ওঁর', রোনাল্ডোর প্রশংসায় পঞ্চমুখ অঁরি
'বিশ্বকাপ না জিতলেও কিছু আর প্রমাণ করার নেই ওঁর', রোনাল্ডোর প্রশংসায় পঞ্চমুখ অঁরি
Lionel Messi: 'ছিটকে যাওয়ার ভয় কাজ করেছিল', বিশ্বকাপের কোয়ার্টারে জায়গা করেই স্বীকারোক্তি মেসির
'ছিটকে যাওয়ার ভয় কাজ করেছিল', বিশ্বকাপের কোয়ার্টারে জায়গা করেই স্বীকারোক্তি মেসির

ভিডিও

Baruipur News: বারুইপুরকাণ্ডে সুজন চক্রবর্তী-সহ চারজন সিপিএম নেতার বিরুদ্ধে অভিযোগ
Baruipur News: বারুইপুরে গণপিটুনি, সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে গ্রেফতার ২০
Baruipur News |
Baruipur News |
Baruipur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
Baruipur Case : বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
Baruipur News: বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Baruipur Case : ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
Subhashree Ganguly: '...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
'...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
Embed widget