এক্সপ্লোর

ধবন-কোহলি যুগলবন্দিতে ধরাশায়ী শ্রীলঙ্কা, প্রথম একদিনের ম্যাচ ভারত জিতল ৯ উইকেটে

ডাম্বুলা: শিখর ধবনের দুর্ধর্ষ অপরাজিত শতরান ও ক্যাপ্টেন কোহলির অধিনায়োকচিত ইনিংসের দৌলতে প্রথম একদিনের ম্যাচে শ্রীলঙ্কাকে অতি সহজেই ৯ উইকেটে হারিয়ে দিল ভারত। জয় এল ১২২ বল বাকি থাকতে।

রবিবাসরীয় ডাম্বুলায় এদিন ফের একবার ব্যাটিং বিক্রম দেখালেন ধবন। মাত্র ৯০ বলে ১৩২ রানে অপরাজিত থাকেন তিনি। তাঁর ইনিংস সাজানো ছিল ২০টি চার ও তিনটি বিশাল ছক্কায়। তাঁকে যোগ্য সঙ্গ দেন অধিনায়ক বিরাট কোহলি। তিনি ৭০ বলে ৮২ রান করে অপরাজিত থেকে যান। এর মধ্যে ছিল ১০টি চার ও একটি ছয়।

এই দুজনই ম্যাচকে কার্যত একপেশে করে দেন। এদিন বিশেষ করে আক্রমণাত্মক ছিলেন ধবন। টেস্ট সিরিজে যেথানে শেষ করেছিলেন, একদিনের সিরিজে যেন সেখান থেকেই শুরু করলেন তিনি। এদিন বিপক্ষের কোনও বোলারকেই তিনি রেয়াত করেননি।

উল্টোদিকে, এদিন বল হাতে কোনও ছাপ ফেলতে পারেননি লঙ্কার বোলাররা। একটি মাত্র উইকেট খুইয়েছে ভারত। সেটি রোহিত শর্মার। কিন্তু, তিনিও রান আউট হন। এরপর বাকি সময় শুধুই শিখর-কোহলি শো। মাত্র ২৮.৫ ওবারেই জয়ের জন্য প্রয়োজনীয় ২১৭ রানের লক্ষ্যমাত্রা পার করে নেয় মেন ইন ব্লু-রা।

টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই অদ্ভুত ভঙ্গিতে রান আউট হয়ে গেলেন ভারতের ওপেনার রোহিত শর্মা (৪)। তিনি কার্যত উইকেট ছুড়ে দিলেন। ক্রিজে ঢোকার ঠিক আগের মুহূর্তে রোহিতের হাত থেকে ব্যাট পড়ে যায়। এরপর তিনি ক্রিজে পা না ফেলে ল দেখতে থাকেন। ফলে ক্রিজে ঢুকে গেলেও, শূন্যে পা থাকায় রান আউট হন রোহিত।

এর আগে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভাল করলেও, ২১৬ রানে অলআউট হয়ে গেল শ্রীলঙ্কা। সর্বোচ্চ ৬৪ রান করেন নিরোশন ডিকওয়েলা। ভারতের হয়ে তিনটি উইকেট নেন অক্ষর পটেল। দুটি করে উইকেট নেন কেদার যাদব, যুজবেন্দ্র চাহাল ও জসপ্রীত বুমরাহ।

শ্রীলঙ্কার ইনিংসের শুরুটা ভাল করেন দানুষ্কা গুণতিলক (৩৫) ও ডিকওয়েলা (৬৪)। এরপর কুশল মেন্ডিসও (৩৬) ভাল ব্যাটিং করেন। কিন্তু তারপরেই ভারতের স্পিনারদের দাপটে শ্রীলঙ্কার মিডল অর্ডারে ধস নামে। ২ উইকেটে ১৩৯ থেকে ২১৬ রানে শেষ হয়ে গেল শ্রীলঙ্কার ইনিংস। অধিনায়ক উপুল থরঙ্গা (১৩), চামারা কাপুগেদেরা (১), ওয়ানিন্দু হসরঙ্গ ডি সিলভা (২), থিসারা পেরেরা (০), লক্ষ্মণ সান্দাকান (৫), লসিথ মালিঙ্গা (৮) ও বিশ্ব ফার্নান্ডো (০) রান পাননি। চাহালের বলে রিভার্স সুইপ করতে গিয়ে এক্সট্রা কভারে লোকেশ রাহুলের হাতে ধরা পড়েন গুণতিলক। কেদারের বলে এলবিডব্লু হন ডিকওয়েলা। কেদারেরই বলে ছক্কা মারতে গিয়ে শিখর ধবনের হাতে ক্যাচ দেন থরঙ্গা। কুশলকে বোল্ড করেন অক্ষর। রান আউট হন কাপুগেদেরা। অক্ষরের বলে ডি সিলভার দারুণ ক্যাচ নেন কেদার। পেরেরাকে বোল্ড করে দেন বুমরাহ। সান্দাকানকে এলবিডব্লু করে দেন অক্ষর। চাহালের বলে স্ট্যাম্প হন মালিঙ্গা। ফার্নান্ডোকে বোল্ড করে দেন বুমরাহ। ৩৬ রানে অপরাজিত থাকেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ।

আজ টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ভারত। ডাম্বুলার এই মাঠেই ২০০৮ সালের ১৮ অগাস্ট একদিনের ম্যাচে অভিষেক হয়েছিল বিরাটের। স্মৃতির সেই মাঠে ফের ভাল পারফরম্যান্স দেখাতে তৈরি তিনি। এই ম্যাচে ভারতীয় দলে নেই মণীশ পাণ্ডে, অজিঙ্ক রাহানে, কুলদীপ যাদব ও শার্দুল ঠাকুর। শ্রীলঙ্কা যেভাবে শুরুটা করেছিল, তাতে বড় রানের ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। তবে বোলারদের দাপটে ম্যাচে ফেরে ভারত। ফলে টেস্টের মতোই একদিনের সিরিজের শুরুটাও জয় দিয়েই শুরু করার আশায় ভারত।

ভারতীয় দল- রোহিত শর্মা, শিখর ধবন, বিরাট কোহলি, লোকেশ রাহুল, মহেন্দ্র সিংহ ধোনি, কেদার যাদব, হার্দিক পাণ্ড্য, অক্ষর পটেল, ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহাল ও জসপ্রীত বুমরাহ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনাজয়ের হ্যাটট্রিক, ইতিহাস গড়ে কী বললেন মীরাবাঈ?
কমনওয়েলথ গেমসে সোনাজয়ের হ্যাটট্রিক, ইতিহাস গড়ে কী বললেন মীরাবাঈ?
Vaibhav Sooryavanshi: ম্য়াচ ও সিরিজ সেরার পুরস্কার ঝুলিতে, জিম্বাবোয়ে সফরে দুরন্ত পারফরম্য়ান্স বৈভবের
ম্য়াচ ও সিরিজ সেরার পুরস্কার ঝুলিতে, জিম্বাবোয়ে সফরে দুরন্ত পারফরম্য়ান্স বৈভবের
Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনা মীরাবাঈ চানুর
কমনওয়েলথ গেমসে সোনা মীরাবাঈ চানুর
Commonwealth Games: কমনওয়েলথ গেমসে সোনা মীরাবাঈ চানুর
Commonwealth Games: কমনওয়েলথ গেমসে সোনা মীরাবাঈ চানুর

ভিডিও

Kunal Ghosh: 'যে কারণে আমরা ওই মিছিলে যাইনি, আজ প্রমাণিত সেই সিদ্ধান্ত সঠিক ছিল', বললেন কুণাল ঘোষ
Saikhom Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনা জয় মীরাবাঈ চানুর
Suvendu Adhikari News | 'এই শক্তি বিদেশি শক্তি দ্বারা মদতপুষ্ট', '৭টি মামলা হয়েছে, গ্রেফতার ১৪' | ABP ANANDA LIVE
Abhijeet Dipke: NEET-এর পর পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, প্রশ্নফাঁসকাণ্ডে এবার আন্দোলনে CJP?
Narendra Modi on NEET News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget