এক্সপ্লোর

Ind Vs Eng, 2021: রোহিতকে পরের ম্যাচেও না খেলালে কী করবেন ক্ষুব্ধ সহবাগ!

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল রোহিত শর্মাকে। তাঁর পরিবর্তে ওপেনার হিসাবে খেলানো হয় শিখর ধবনকে। কার্যত একপেশেভাবে বিরাট কোহলিদের হারিয়ে সিরিজে এগিয়ে গিয়েছেন অইন মর্গ্যানরা।

আমদাবাদ: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল রোহিত শর্মাকে। তাঁর পরিবর্তে ওপেনার হিসাবে খেলানো হয় শিখর ধবনকে। কার্যত একপেশেভাবে বিরাট কোহলিদের হারিয়ে সিরিজে এগিয়ে গিয়েছেন অইন মর্গ্যানরা। ভারতের হারের পর সমালোচনায় মুখর হয়েছেন বীরেন্দ্র সহবাগ। রোহিত শর্মাকে কেন খেলানো হল না, সেই প্রশ্ন তুলেছেন বীরু। পাশাপাশি তিনি জানিয়ে দিয়েছেন, লোকে রোহিতের মতো ক্রিকেটারদের খেলা দেখতেই মাঠে আসে। এবং রোহিতকে না খেলানো হলে তিনি পরের ম্যাচে নিজের টিভি বন্ধ করে দিতে চান।

শুক্রবার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে ৮ উইকেটে পর্যুদস্ত হয়েছেন কোহলিরা। যা দেকে ক্ষুব্ধ নফজগড়ের নবাব। ম্যাচের পর তিনি বলেছেন, ‘রোহিত শর্মা যদি দলে থাকে, তাহলে অবশ্যই প্রথম একাদশে ওকে রাখা উচিত। রোহিতের মতো খেলোয়াড়দের দেখতেই লোকে মাঠে আসে। ও না খেললে আমার টিভি বন্ধ হয়ে যাবে।’

ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি জানিয়েছিলেন, কে এল রাহুল ও রোহিত শর্মাই প্রথম টি-টোয়েন্টিতে দলের হয়ে ওপেন করবেন। তবে শেষ পর্যন্ত ম্যাচে দেখা যায় অন্য ছবি। রোহিতকে বিশ্রাম দেয় টিম ম্যানেজমেন্ট। পরিবর্তে খেলানো হয় ধবনকে। তবে ব্যাট হাতে ব্যর্থ হন ধবন। ১২ বলে মাত্র ৪ রান করে আউট হন দিল্লির বাঁহাতি ব্যাটসম্যান। অপর ওপেনার রাহুলও ব্যর্থ। ৪ বলে মাত্র ১ রান করে ফেরেন তিনি।

কোহলি জানিয়ে দিয়েছেন, প্রথম দুই ম্যাচে রোহিতকে খেলানো হবে না। বিশ্রাম দেওয়া হবে মুম্বই ইন্ডিয়ান্সের ‘হিটম্যান’কে। যা নিয়ে প্রশ্ন তুলছেন সহবাগ। দল হারলে কেন এরকম নীতি আঁকড়ে ধরে থাকা হবে, জানতে চেয়েছেন বীরু। বলেছেন, ‘বিরাট বলে দিয়েছে প্রথম দুই ম্যাচে রোহিত খেলবে না। কিন্তু দল হারলেও কি সেই কৌশই আঁকড়ে ধরে থাকবে? হারলে দলে অনেক পরিবর্তন হয়ে যায়। আমি অধিনায়ক হলে পরের ম্যাচে নিজেদের সেরা দলটা নামাতাম।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket Team: ক্রমেই যেন কোণঠাসা হচ্ছেন আগরকর? শামিদের বাদ দেওয়া নিয়ে চূড়ান্ত সমালোচনার মুখে
ক্রমেই যেন কোণঠাসা হচ্ছেন আগরকর? শামিদের বাদ দেওয়া নিয়ে চূড়ান্ত সমালোচনার মুখে
Shubman Gill: শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে বদলে গেল ভারতীয় দলের অধিনায়ক! কী জানাল বোর্ড?
শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে বদলে গেল ভারতীয় দলের অধিনায়ক! কী জানাল বোর্ড?
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
John Turner: মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার

ভিডিও

Suvendu Adhikari News | গুরু হরকৃষ্ণ সাহেবজির জন্ম তিথিতে ভবানীপুরের গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
NEET Paper Leak News | কোনও প্রিন্টিং প্রেস থেকে নয়, ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞদের কয়েকজনই ফাঁস করেছিলেন NEET UG-র প্রশ্নপত্র!
Mithun Chakraborty | পিয়ারলেস হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, তাঁকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী
NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget