এক্সপ্লোর

Ind vs WI: ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টের দলে চমক ওয়েস্ট ইন্ডিজের, সুযোগ একঝাঁক নতুন মুখকে

West Indies Cricket Team: নতুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের বিরুদ্ধে সিরিজ দিয়েই অভিযান শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের।

বার্বাডোজ: ভারতের (Indian Cricket Team) বিরুদ্ধে প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করে দিল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (West Indies Cricket Board)। যে দলে রয়েছে চমক। দুজন নবাগতকে রাখা হয়েছে দলে। যাঁদের এখনও টেস্ট অভিষেক হয়নি। সেই সঙ্গে দলে ফেরানো হল প্রায় ২ বছর দলের বাইরে থাকা স্পিনারকে।

নতুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের বিরুদ্ধে সিরিজ দিয়েই অভিযান শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের। প্রথম টেস্টের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। ডমিনিকায় রোহিত শর্মাদের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবেন ক্যারিবিয়ানরা।

বাংলাদেশ এ দলের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজ এ-র হয়ে ভাল পারফরম্যান্সের পুরস্কার পেলেন বাঁহাতি ব্যাটার কার্ক ম্যাকেঞ্জি। তাঁকে দলে নেওয়া হয়েছে। সঙ্গে অ্যালিক অ্যাথানাজ়ও দলে সুযোগ পেয়েছেন। দুজনই টেস্ট অভিষেকের অপেক্ষায়।

ওয়েস্ট ইন্ডিজের নির্বাচক প্রধান ডেসমন্ড হেনস জানিয়েছেন, তরুণ দুই ব্যাটার ভীষণ প্রতিশ্রুতিমান। দীর্ঘদিন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটকে সমৃদ্ধ করার দক্ষতা রয়েছে। হেনস বলেছেন, 'ম্যাকেঞ্জি ও অ্যাথানাজ়কে নিয়ে আমরা ভীষণ আশাবাদী। বাংলাদেশ এ-র বিরুদ্ধে দুজনই ভাল খেলেছে। দুজনই রান করেছে ও পরিণতিবোধ দেখিয়েছে। ওদের সুযোগ প্রাপ্য ছিল।'

আরও পড়ুন: শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! কমনওয়েলথ গেমসে সোনাজয়ীর প্যারিস অলিম্পিক্সে নামার স্বপ্ন কার্যত শেষ

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন      

https://t.me/abpanandaofficial

তবে দলে সবচেয়ে বড় চমক রাহকিম কর্নওয়ালের প্রত্যাবর্তন। ২০২১ সালের নভেম্বরে যিনি শেষ টেস্ট খেলেছিলেন। তাঁকে প্রথম একাদশে রাখা হলে সেটা হবে রাহকিমের দশম টেস্ট। প্রথম একাদশের স্পিনার গুডাকেশ মোতি চোট পাওয়ায় সুযোগ পেলেন দীর্ঘদেহী স্পিনার রাহকিম।

প্রথম টেস্টের জন্য নির্বাচিত ওয়েস্ট ইন্ডিজ দল: ক্রেগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জারমেইন ব্ল্যাকউড, অ্যালিক অ্যাথানাজ়, ট্যাগনারাইন চন্দ্রপল, রাহকিম কর্নওয়াল, জোশুয়া দ্য সিলভা (উইকেটকিপার), শ্যানন গ্যাব্রিয়েল, জেসন হোল্ডার, আলজারি জোসেফ, কার্ক ম্যাকেঞ্জি, রেমন রিফার, কেমার রোচ ও জোমেল ওয়ারিকান।                                                              

সেরা শিরোনাম

Duleep Trophy: বৈভবের ব্যর্থতার দিন সেঞ্চুরি বাংলার সুদীপ-শাহবাজের, দলীপ ট্রফিতে ভাল জায়গায় পূর্বাঞ্চল
বৈভবের ব্যর্থতার দিন সেঞ্চুরি বাংলার সুদীপ-শাহবাজের, দলীপ ট্রফিতে ভাল জায়গায় পূর্বাঞ্চল
East Bengal vs Mohun Bagan: যুবভারতীতে লাল হলুদ ঝড়, এডমান্ডের হ্যাটট্রিকে মোহনবাগানকে দুরমুশ করে ডুরান্ডজয়ী ইস্টবেঙ্গল
যুবভারতীতে লাল হলুদ ঝড়, এডমান্ডের হ্যাটট্রিকে মোহনবাগানকে দুরমুশ করে ডুরান্ডজয়ী ইস্টবেঙ্গল
Rishabh Pant: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছাড়লেন পন্থ, উদ্বেগ ভারতীয় শিবিরে, কী হয়েছে উইকেটকিপারের?
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছাড়লেন পন্থ, উদ্বেগ ভারতীয় শিবিরে, কী হয়েছে উইকেটকিপারের?
IND vs SL: পাড়িক্কালের নাগাড়ে দ্বিতীয় শতরান, রান পেলেন জাডেজা, যশস্বীও, কলম্বোতে বড় রানের পথে ভারত
পাড়িক্কালের নাগাড়ে দ্বিতীয় শতরান, রান পেলেন জাডেজা, যশস্বীও, কলম্বোতে বড় রানের পথে ভারত

ভিডিও

Chaos in Jadavpur University |
Chaos in Jadavpur University | যাদবপুরের তদন্ত কমিটির দায়িত্বভার নিয়ে আপত্তি RSS-এর অধ্যাপক সংগঠনের
Chaos in Jadavpur University | তদন্ত থেকে রেজিস্ট্রারের পদত্যাগ! যাদবপুরে তাণ্ডবের ঘটনায় একগুচ্ছ দাবি ABVP-এ
Chaos in Jadavpur University : তদন্ত শুরুর পূর্বেই তদন্ত কমিটিতে হোঁচট! প্রত্যাখ্যান প্রস্তাব
Jadavpur University : যাদবপুরের তদন্ত কমিটির চেয়ারম্যান হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান শুভশঙ্কর সরকারের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Saransh Jain: ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
Embed widget